ইয়ামাল-রাফিনিয়ার গোলে জয় বার্সেলোনার, লা লিগের শীর্ষে ফ্লিকের দল

ইয়ামাল-রাফিনিয়ার গোলে জয় বার্সেলোনার, লা লিগের শীর্ষে ফ্লিকের দল

লা লিগার শীর্ষে উঠে এল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে গোলে হারাল তারা। বার্সেলোনার হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল এবং রাফিনিয়া। ৩৯ মিনিটে ভিয়ারিয়েলের রেনাতো ভেইগা লাল কার্ড দেখায় সহজ হয়ে যায় হান্সি ফ্লিকের দলের লড়াই।

টানা সাত ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। রবিবার অ্যাওয়ে ম্যাচেও শুরু থেকে আগ্রাসী ছিলেন বার্সার ফুটবলারেরা। প্রতিপক্ষকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। দ্রুত ফলও পায় ফ্লিকের দল। ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন রাফিনিয়া। ইয়ামালের কাছ থেকে বল পেয়ে বক্সের ডান দিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন তিনি। তাঁকে ফাউল করেন ভিয়ারিয়ালের এক ফুটবলার। রেফারি বার্সেলোনার পক্ষে পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি রাফিনিয়া। প্রথম গোলের ঠিক ২ মিনিট পর রাফিনিয়ার একটি শট বারে গেলে ফিরে আসে।

পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ভিয়ারিয়ালও। একাধিক বার দলকে বিপন্মুক্ত করেন বার্সেলোনার গোলরক্ষক। কিন্তু ভিয়ারিয়ালের খেলার ছন্দ নষ্ট হয়ে যায় ৩৯ মিনিটে ভেইগার ভুলে। ইয়ামালকে পিছন থেকে ফাউল করলে রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ১০ জনের ভিয়ারিয়াল বাধ্য হয়েই কিছুটা রক্ষণাত্মক হয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে আরও আগ্রাসী হয়ে বার্সেলোনা। ৬২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ইয়ামাল। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে থেকে বল পেয়ে গোল করেন তিনি। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ভিয়ারিয়ালের ফুটবলারেরা প্রতি আক্রমণে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু সফল হননি তাঁরা।

এ দিনের জয়ের পর ১৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হল ৪৬। লা লিগাপ পয়েন্ট তালিকায় তারাই শীর্ষে। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.