১৫লক্ষ আদিবাসী মানুষকে এক ছাতার তলায় আনা নিত্যানন্দ জনবাণী এফএমের উদ্যোগকে কুর্ণিশ ইউনিসেফের

১৫লক্ষ আদিবাসী মানুষকে এক ছাতার তলায় আনা নিত্যানন্দ জনবাণী এফএমের উদ্যোগকে কুর্ণিশ ইউনিসেফের

পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিতে খুবই জনপ্রিয় ‘নিত্যানন্দ জনবাণী’ এফ এম রেডিও স্টেশনটি | আদিবাসী মানুষের ঘরে ভিতর ঢুকে যাওয়া এই রেডিও বার্তাকে কুর্ণিশ জানায় ইউনিসেফও | তাদের সাফল্যে তাই সমানভাবে উপস্থিত আন্তর্জাতিক এই সংগঠনের রাজ্যের দ্বায়িত্বপ্রাপ্তরা|

১৫লক্ষ আদিবাসীর কাছে গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য প্রতি নিয়ত তাদের ভাষায় পৌঁছ দেওয়ার এই প্রয়াস শুরু হয়েছিল ২০১০সালে | স্থানীয় সমাজসেবামূলক সংস্থা ‘মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্ট’এর হাত ধরেই যাত্রা শুরু এই নিত্যানন্দ জনবাণীর|

৯১.২মেগাহার্টজের তরঙ্গে এই বার্তা পৌঁছে যায় কখনো কুরমালি, কখনো সাঁওতালি ,কখনও বা বাংলায় | নিজেদের সমস্কৃতি বাঁচিয়ে রাখতে তৈরি হওয়া এই কমিউনিটি রেডিও উদ্যোগ খুব অল্প দিনের মধ্যেই তাদের জনপ্রিয়তা লাভ করে|

শিশুদের শৈশব তৈরিতে অসামান্য অবদানের কথা স্বীকরা করেছেন ইউনিসেফের কর্তারাও | পশ্চিমবঙ্গে ইউনিসেফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কথায়, স্থানীয় ওই এনজিওর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউনিসেফ পাশে এসে দাঁড়ালেও,এখন আর তাদের আর্থিক কোন সহায়তার প্রয়োজন নেই|

বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান ,ওড়িশার মত জায়গাগুলি থেকে আসা স্বেচ্ছাসেবকেরা এই রেডিওকে এগিয়ে নিয়ে চলেছে | প্রায় ৫০০ঘন্টার অনুষ্ঠানের যে পাহাড় প্রমাণ অনুষ্ঠান তারা মজুত রেখেছে ভাঁড়ার ঘরে ,তা রীতিমত ভাবায় এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.