ধর্মীয় হিংসার কারণে পাকিস্তান থেকে পালিয়ে আসা শিখ পরিবারগুলিকে ভারতে আশ্রয়ের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে

ধর্মীয় হিংসার কারণে পাকিস্তান থেকে পালিয়ে আসা শিখ পরিবারগুলিকে ভারতে আশ্রয়ের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে

একদিকে এনআরসির ভয়ে যেমন গত দু-এক মাসে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশ কারীদের ,তেমনই দেশে সিএএ লাগু হওয়ার পর বেড়েছে পাকিস্তানী হিন্দুদের এই দেশে চলে আসা | প্রায় ২০০জন পাকিস্তানী হিন্দু পাঞ্জাব সীমান্ত দিয়ে এদেশে এসেছেন বলে দাবি করেন আকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা |

যার মধ্যে চারটি শিখ পরিবার পাকিস্তানে ধর্মীয় হিংসার শিকার বলে দাবি করেন তিনি | তাদের দাবি তারা কার্যত সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন | বাকিদের মধ্যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসা পাকিস্তানিদের মধ্যে অনেকেই এখানে শরণীর্থী শিবিরে থেকে যেতে চাইছেন বলে দাবি দিল্লি শিখ গুরুদ্বারার অন্যতম কর্মকর্তা সিরসার | পাকিস্তানী পরিবারদের আর্জির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন তিনি |

তার জন্য যত শীগগিরি সম্ভব সাক্ষাতের আর্জি রাখেন তিনি | পরিবারগুলির মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মহিলার কথায় ,পাকিস্তানে ধর্মান্তকরণ ও হিন্দু মেয়েদের অপহরণ রোজকার ঘটনায় এসে দাঁড়িয়েছে | তাই মেয়ে সন্তান দের নিয়ে ওখানে থাকা কোনভাবেই তাদের সাহস নেই | সিএএ আইনের পর তাই পাকিস্তান ও আফগানিস্তানের বহু পরিবারই ভারতে স্থায়ী ভাবে নাগরিকত্ব চাইছেন বলে জানান তারা |

পাকিস্তানের এই ঘটনার কথা পুলিশের কাছে জানানোর মত কোন অবস্থা নেই | তাই কোন লিখিত অভিযোগ দায়ের হয় না এই অপহরণ ও ধর্মান্ত্রকরণের | প্রসঙ্গত,নাগরিকত্ব সংশোধনী আইনে ২০১৪ সালের আগে পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান ,বাংলাদেশের মত রাষ্ট্রগুলিতে হিন্দু সহ আরও পাঁচ ধর্মের মানুষকে এদেশে নাগরিকত্বের আবেদনের উপর ভিত্তি করে স্থায়ী নাগিরকত্ব দেওয়ার কথা বলা হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.