ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নাম জড়ালো প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রা,তার আঁকা ছবি ২কোটিতে কেনেন রাণা কাপুর

ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নাম জড়ালো প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রা,তার আঁকা ছবি ২কোটিতে কেনেন রাণা কাপুর

একসময় এই রাজ্যের মুখযমন্ত্রীর ছবি আঁকার প্রতিভার কথা জানা গিয়েছিল | মুখ্যমন্ত্রীর ‌ছবি চড়া দামে বিক্রি হওয়ার কথাও অজানা নয় কারো| দুঃস্থ দলকে খানিকটা হলেও সাহায্য করেছেন | ছবি বেঁচে চিট ফান্ডের দ্বারা প্রতারিত হওয়া মানুষগুলিকে সাহায্যও করবেন ভেবেছিলেন এই ছবি বিক্রির অর্থ দিয়ে | এসব অবশ্য অনেকটা দিন আগের কথা | তার মাঝেই নদীতে জল বয়ে গিয়েছে অনেক| একই রকম এমন একটি ঘটনা ঘটল দিল্লিতে (Delhi) ও |

ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) আর্থিক সংকটের পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে এল | প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) ভঢ়রার আঁকা ছবি নাকি ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কাপুর (Rana Kapoor) কিনেছেন ২.৪কোটি টাকায় | আর সেখান থেকেই উঁকি দিয়েছে বিতর্ক | প্রশ্ন উঠছে তবে কি রানা কাপুরের সঙ্গে গান্ধী পরিবারের বড্ড ভালো যোগাযোগ ছিল | না হলে প্রিয়াঙ্কার এই গোপন প্রতিভাটি কি করে জানল রানা কাপুর (Rana Kapoor) তা নিয়ে উঠছে প্রশ্ন |

প্রসঙ্গত ডিএইচএফএল (DHFL) থেকে নেওয়া একটি বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রানা কাপুরকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা | টানা তিরিশ ঘন্টা জেরা করার পর রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয় | আগামী ১১ই মার্চ পর্যন্ত তাকে ইডি হেফাদতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এদিকে রানা কাপুরের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নাম জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়ল কংগ্রেস বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.