ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশে বড় রদবদল কমিশনের! সরানো হল এডিজি আইনশৃঙ্খলাকে

ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশে বড় রদবদল কমিশনের! সরানো হল এডিজি আইনশৃঙ্খলাকে

ভোট ঘোষণার পর চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই রাজ্য পুলিশের শীর্ষ পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন৷ কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হল রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে৷ তাঁর জায়গায় নতুন এডিজি আইনশৃঙ্খলা হলেন দমকলের বর্তমান ডিজি জগমোহন৷ এ বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য় স্বরাষ্ট্র দফতর৷

প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজ্য পুলিশে রদবদল করা হয়৷ জ্ঞানবন্ত সিং-এর জায়গায় এডিজি আইনশৃঙ্খলার পদে আনা হয়েছিল জাভেদ শামিমকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.