ভোটের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ নয়, জানাল কমিশন

ভোটের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ নয়, জানাল কমিশন

ভোটের ৪৮ ঘণ্টা আগে কোনও রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারবে না৷ শনিবার সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷

নির্বাচনী ইস্তেহারকে এবার নির্বাচনী বিধির মধ্যে আনল কমিশন৷ ভোট ঘোষণার পর ঢালাও ইস্তেহার প্রকাশ রাজনৈতিক দলগুলির রীতি৷ তবে এতদিন কখন ইস্তেহার প্রকাশ করা হবে সেই নিয়ে কোনও নির্দিষ্ট আইন ছিল না৷

২০১৪ সালে প্রথম দফা নির্বাচনের ঠিক আগে বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করে৷ সেই সময় কংগ্রেসের অভিযোগ ছিল, এতে ভোটাররা প্রভাবিত হবে৷ তারা নির্বাচন কমিশনে গিয়ে নালিশ ঠুকে আসে৷ কিন্তু নির্বাচন কমিশনেরও কিছু করার ছিল না৷ কারণ মডেল কোড অফ কনডাক্টে এই নিয়ে কিছু বলা ছিল না৷

তবে সম্প্রতি নির্বাচন কমিশন একটি প্যানেল তৈরি করে৷ সেই প্যানেল সমস্ত রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেয় ভোটের ৭২ ঘণ্টা আগে কোনওভাবেই ইস্তেহার প্রকাশ করা যাবে না৷ অনেক রাজনৈতিক দল এই নিয়ে চুপ থাকলেও কংগ্রেস এই প্রস্তাবের বিরোধীতা করে৷

তবে নির্বাচনী বিধি ভঙ্গ করলে তার কোনও আইনি শাস্তি নেই৷ কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করলে কমিশন বড়জোর ধমক দিতে পারে৷ এবার যে সাতদফা লোকসভা নির্বাচন হবে রাজনৈতিক দলগুলি ৪৮ ঘণ্টা আগে ইস্তেহার প্রকাশ করতে পারবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.