জামিয়া কাণ্ডে ধৃত চার জন দাগী অপরাধী,মোটেই পড়ুয়া নন দাবি দিল্লি পুলিশের

জামিয়া কাণ্ডে ধৃত চার জন দাগী অপরাধী,মোটেই পড়ুয়া নন দাবি দিল্লি পুলিশের

জামিয়া বিশ্ববিদ্যালয়ে দিল্লি পুলিশের অনুপ্রবেশ নিয়ে যখন পক্ষে ও বিপক্ষে গোটা দেশ তোলপাড়,তখন সেই কাণ্ডে জড়িত থাকার অপরাধে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় দশ জন | তার মধ্যে চারজনের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ |তার মধ্যে চারজনের পূর্বেও অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পেয়েছে দিল্লি পুলিশ | জামিয়ার ঝামেলায় এরা সক্রিয় থাকলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন সম্পর্কই ছিল না বলে দাবি করেন দিল্লি পুলিশ |

এদের শনাক্ত করা সম্ভব হয়েছে | এরা হল অনল, জুম্মান,ইুনিস ও আনওয়ার কালা | এরা প্রত্যেকেই পুলিশের খাতায় দাগী বলেই পরিচিত | প্রশ্ন হচ্ছে তবে কীভাবে এরা সেদিন ওই বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছিল ?কাদের মদতে সেদিন ওই খণ্ডযুদ্ধ বেঁধেছিল ? পুরোটাই কি তবে পূর্ব পরিকল্পিত? গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেকথাই বলছে | সদস্য প্রকাশিত রিপোর্টে কট্টরপন্থী মুসলিম সংগঠনের হাত রয়েছে জামিয়ার এই অশান্তিতে তা বলেছে রিপোর্ট |

আর সেকথাতেই শিলমোহর দিচ্ছে এই চারজনের অপরাধের অতীত | এই ছবি চারটি সামনে আসার পর নেটিজেনরা সরব হন এর বিরুদ্ধে | কেউ কেউ বলেন ,জামিয়ার শুধু পড়ুয়ারা নন, দেশ দ্রোহিতাতে মদত দিচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা | তাদের উচিত সক্রিয় পদক্ষেপ গ্রহণ করে এ সমস্ত বিক্ষোভ বন্ধ করা | কেউ ববলেন এদের পিছনে কারা,খুঁজে বের করুক দিল্লি পুলিশ |

অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষে স্লোগান দিতে দেখা যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের হেশ কিচু পড়ুয়াদের | তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারীদের বিপক্ষে সরব হন | সেই ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে বলেন এরাও পড়ুয়া |তার পাল্টা বিবস্ত্র হয়ে দিল্লির রাস্তায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভকারীদের প্রতিবাদের ছবি পোস্ট করেন |

ছবি সৌজন্য : টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.