বিদেশি মুদ্রা পাচারে ধৃত জনৈক মুরাদ আলম

বিদেশি মুদ্রা পাচারে ধৃত জনৈক মুরাদ আলম

ভারতীয় বাজারের মূল্যে ৪৫লক্ষ বিদেশি মুদ্রা পাচার করতে গিয়ে দিল্লি বিমানবন্দরে সিাইএসএফের হাতে ধরা পড়ল এক যাত্রী | সিআইএসএফ তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই খবর প্রকাশ করে বলেন, নানা রকমের খাদ্য সামগ্রীর মধ্যে করে ওই বিদেশি মু্দ্রা গুলি এদেশ থেকে পাচারের উদ্দেশ্য নিয়ে এসেছিল মুরাদ আলম |

সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির দেহের তল্লাশি নিতে চান | প্রথমে অস্বীকার করলেও পরে তাতে রাজি হয় মুরাদ| তার লাগেজের মধ্যে যে সকল খাদ্যসামগ্রী পাওয়া গিয়েছিল সেগুলির প্রত্যেকটির মধ্যে থেকেই বিদেশি মুদ্রা রাখা হয়েছে |

কোনটা ছিল চিনে বাদামের মধ্যে, কোনোটি রাখা ছিল বিস্কুটর মধ্যে ,কোনোটি আবার ডিমের কারির মধ্যে সযত্নে প্যাক করে রাখা ছিল যাতে তা নষ্ট না হয়ে যায় | জওয়ানেরা দেখেন যে বিস্কুট গুলি ওই ব্যাক্তি নিয়ে আসেন ,তার প্রতিটির মাঝে ওই বিদেশি মুদ্রা ঢোকানো ছিল বলে ভিডিওটিতে দেখা গিয়েছে |

ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে এদেশ থেকে ওই মুদ্রা গুলি দুবাইয়ে পাড়ি দিচ্ছিল সে | ওই ব্যাক্তিকে কাস্টমস বিভাগের হাতে তুলে দেয় সিআইএসএফ জওয়ানেরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.