হিন্দুনেতা কে পি সুরেশ কুমার হত্যায় অভিযুক্ত ছিল দিল্লিতে ধৃত তিন আইসিস জঙ্গির মধ্যে ২জন,দাবি দিল্লি পুলিশের

হিন্দুনেতা কে পি সুরেশ কুমার হত্যায় অভিযুক্ত ছিল দিল্লিতে ধৃত তিন আইসিস জঙ্গির মধ্যে ২জন,দাবি দিল্লি পুলিশের

দিল্লি থেকে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছিল তিন আইসিস জঙ্গীকে | তাদের জেরা করে বিস্ফোরক তথ্য হাতে পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল | দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রমোদ সিং খুশওয়া কোটি সাংবাদিক বৈঠক করে এই তিন জঙ্গী গতিবিধি ও কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন | সূত্রের খবর , মূলতঃ এনসিআর দিল্লি ও উত্তরপ্রদেশে নাশকতা মূলক কাজের জন্য তারা এদেশে আসে | নেপাল সীমান্ত হয়ে তামিলনাড়ু দিয়ে তারা দিল্লি আসে |

এই তিন জঙ্গী খাজা মঈদিন,আব্দুল সামাদ,সৈয়দ আলি নাওয়াজের মধ্যে দুজন হিন্দু নেতা কে পি সুরেশ কুমার হত্যার সঙ্গে জড়িত |

দুজনেই শর্ত সাপেক্ষে জামিনে রয়েছে বলে জানতে পারে দিল্লি পুলিশ | এই দুজন কীভাবে আইসিসের সক্রিয় সদস্য হয়ে পড়ল তা নিয়ে তদন্তে পুলিশ | সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে তিনজন ওয়াজিরাবাদের কাছে একটি ঘর ভাড়া নিয়ে সেখানে বিপুল পরিমাণে অস্ত্র মজুত করছে | সেই অস্ত্র আসছে বিদেশির হাত ধরে |

সেই খবর মত ফাঁদ পাতে পুলিশ | বৃহস্পতিবার দুপুরে পুলিশের হাতে ধরা পড়ে এই তিন জঙ্গী | এই তিন জহ্গীর মধ্যে মঈদিনের সঙ্গে আইসিসের নেতৃত্বের সঙ্গে সক্রিয় যোগাযোগ ছিল বলে মনে করছে পুলিশ |

নতুন ছেলেদের এই জঙ্গী সংগঠনে যোগ দিতে সেই অনুপ্রাণিত করত বলে মনে করা হচ্ছে | খুব শীগগিরি তার বাকী পাঁচ অনুগামীকে নিয়ে দিল্লি ছেড়ে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল মঈনের,জেরায় জানতে পারে পুলিশ | প্রসঙ্গত, সিএএ নিয়ে উত্তরপ্রদেশে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছে তাতে সেখানে নাশকতা মূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সতর্কবার্তা আগে থেকেই দিয়ে রেখেছে ভরাতীয় গোয়েন্দারা | হিন্দু সরকার তকমা দিয়ে উত্তরপ্রদেশকে নিশানা করেছে অনেক সন্ত্রাসবাদী গোষ্ঠীই | আইসিসের এই তিন জঙ্গীর স্বীকারোক্তি যাকে শিলমোহর দিল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.