অযোধ্যায় খোলা হবে কার্যালয়,রামজন্মভূমি তীর্থ ট্রাস্টের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত

অযোধ্যায় খোলা হবে কার্যালয়,রামজন্মভূমি তীর্থ ট্রাস্টের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্ত

শীর্ষ আদালত কর্তৃক রামমন্দির নির্মাণের রায় ঘোষণার তিনমাসের মধ্যে রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করার নির্দেশ ছিল | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীতকালীন সংসদ অধিবেশনে ৫ই ফেব্রুয়ারি সেই ট্রাস্ট গঠনের ঘোষণা করেছেন | সেই ‘রামজন্মভূমি তীর্থ ট্রাস্টে’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হল বুধবার | সেখানে ট্রাস্টের প্রধান হিসেবে নির্বাচিত হলেন মোহান্ত নৃত্র গোপাল দাস | তিনি ট্রাস্টের সভাপতি পদে নির্বাচিত হলেও বিশ্ব হিন্দু পরিষদের চম্পট রাই সাধারণ সম্পাদক পদে আসীন হন | প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন মুখ্য সচিব নৃপেন্দ্র মিশ্র নির্মাণের জন্য দায়িত্ব প্রাপ্ত থাকবেন |

বৈঠকে কোর কমিটি গঠন হলেও প্রথম বৈঠক থেকে এটা সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি যে কবে থেকে প্রকৃত অর্থে রামমন্দির নির্মাণের কার্য শুরু হবে | বৈঠকের শুরুতেই রামমন্দির বিতর্কে ১৫২৮সাল থেকে যে সকল অগণিত রামভক্ত প্রাণ হারিয়েছেন,তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় | শীর্ষ আদালতে ট্রাস্টের আইনজীবী পরাশরনের বাড়িতে হওয়া এই বৈঠকে ট্রেজারার নির্বাচিত হন স্বামী গোবিন্দ দাস |

এদিন সিদ্ধান্ত নেওয়া হয়, অযোধ্যায় একটি কার্যালয় খোলা হবে ট্রাস্টের | মূল যে নক্সা তা তিনবছর আগে বিশ্ব হিন্দু পরিষদের প্রস্তাবনা অনুযায়ীই হবে বলে সূত্রের খবর | সমগ্র উত্তরপ্রদেশের বাসিন্দাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রায়ের পরেও বজায় রাখার জন্য ট্রাস্টের পক্ষ থেকে ধন্যাবাদ জ্ঞাপন করা হয় | উত্তরপ্রদেশ সরকার ও সর্বোপরি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নতুন ট্রাস্টের পদাধীকারীরাও | রামজন্মভূমির স্বপক্ষে যে আন্দোলুন তা স্বাধীনতার পরে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন বলে এদিন উল্লেখ করেন অংশগ্হরণকারীরা | তার জন্য সকল সাধু-সন্ন্যাসী যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এর সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.