২০১৯-র লর্ডসের ‘দড়ি’ বিভীষিকা ফিরল আবুধাবিতে, বোল্টের জায়গায় ফাঁসলেন বেয়ারস্টো

আড়াই বছরের ব্যবধান। তারইমধ্যেই যেন কোথাও মিলে গেল ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুধু পালটে গেল চরিত্র। প্রায় আড়াই বছর আগে ক্যাচ ধরার পর বাউন্ডারিতে পা ঠেকে গিয়েছিল ট্রেন্ট বোল্টের। জিতে গিয়েছিল ইংল্যান্ড। এবার কার্যত একই পরিণতি হল জনি বেয়ারস্টোর। আর ম্যাচ জিতে গেল নিউজিল্যান্ড।Read More →

সাংসদ দেব প্রতিশ্রুতি দিলেও তৈরি হয়নি বাড়ি, শীতের রাতে গৃহহীন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পান্তি পিসি।

কথা দিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। মাঝ পথে থমকে পড়ে রয়েছে বাড়ির কাজ। তবুও ভরসা হারাচ্ছেন না, দেবের উপরেই ভরসা রাখছেন দাসপুরের বাড়িহারা পান্তি পিসি। কয়েক মাস আগের কথা। সোশ্যাল মিডিয়ায় এক বিধবা মহিলার বেহাল বাড়ির ছবি দেখে সাহায্যের হাত বাড়িয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীRead More →

পড়শি বিবাদে টোটোচালককে প্রাণনাশের ‘হুমকি’ পুরাতন মালদা পুরসভার পুর প্রশাসকের ছেলের।

দুই প্রতিবেশীর বিবাদ। আর তাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের। সেই অভিযোগ প্রত্যাহার করার জন্য আবার পেশায় টোটোচালক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি এলাকা ছাড়া করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠল পুরাতন মালদা পুরসভার পুর প্রশাসক বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় রাজেশ দাস নামে ওই টোটোচালক সস্ত্রীক জেলা পুলিস সুপারেরRead More →

শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ! গাড়ি ভাঙচুর থেকে মারধর, মুর্শিদাবাদে আক্রান্ত খোদ মন্ত্রী।

একাধিকবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। আজও ফের একই অভিযোগ উঠল। এবার দলের কর্মীদের হাতেই মার খেতে হল রাজ্যের মন্ত্রীকে। গোষ্ঠী কোন্দলের জেরে আহত হলেন উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা ও বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এখানেই শেষ নয়। পাশাপাশি তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়Read More →

বালুরঘাটে চোলাই কারবার বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ বাড়ির মহিলারা।

দীর্ঘদিন ধরে এলাকায় বিক্রি হচ্ছে চোলাই মদ। একাধিকবার মদ বিক্রির বন্ধের কথা বলা হলেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। এবার মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় উপস্থিত মহিলারা। বুধবার দুপুরে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর, চকামদ সহ বেশ কয়েকটি গ্রামে দেদার বিক্রিRead More →

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাফল্য, চলতি বছরে উপত্যকায় নিকেশ ১৩৮ জঙ্গি।

সম্প্রতি একের পর এক জঙ্গি হানায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর পরিস্থিতি। জঙ্গি হানায় বলি হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। বারবার জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের এই আক্রমণ কেন্দ্রীয় সরকারের কাছে যথেষ্ঠ চিন্তার কারণ হয়ে উঠেছিল। এর মধ্যেই কাশ্মীরে ৫ হাজার ৫০০ জন জওয়ানের দল পাঠাচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। কেন্দ্রীয়Read More →

আপনার এলাকা উন্নয়নের তহবিলে আবারও টাকা পাবেন সাংসদরা, চালু হচ্ছে MPLAD

দেড় বছর পর আবারও চালু হচ্ছে সাংসদ উন্নয়ন তহবিল (এমপিল্যাড)। চলতি অর্থবর্ষের বাকি সময় এমপিল্যাডের টাকা জমা পড়বে। এবার দু’কোটি টাকা দেওয়া হবে। পরবর্তী অর্থবর্ষ থেকে পাঁচ কোটি টাকা মিলবে। করোনা মোকাবিলায় গত বছর এপ্রিলে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আগামী দু’বছরের সাংসদ উন্নয়ন তহবিলে (এমপিল্যাড) টাকা (প্রায় ৭,৯০০ কোটি টাকা)Read More →

অভিযোগের পাহাড়, আপাতত উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধের নির্দেশ হাইকোর্টের

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগের পাহাড়। সেইসব অভিযোগের নিষ্পত্তির জন্য স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) তিন মাস বরাদ্দ করল কলকাতা হাইকোর্ট। সেই সময়ের মধ্যে কোনও নিয়োগ করতে পারবে না কমিশন। এমনটাই নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বুধবার হাইকোর্ট জানিয়েছে, ১৫ সপ্তাহ পর (তিন মাস তিন সপ্তাহ মতো)Read More →

শীতকালে হতে পারে ‘সংঘর্ষ’, আগেভাগেই সীমান্তে প্রস্তুতি নিয়ে রাখল চিন!

চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) শীতের আগেই সীমান্তে নিজেদের সেনা জওয়ানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বরাদ্দ করেছে। জানা গিয়েছে, শীতকালে নাকি সীমান্তে ‘ছোট সংঘর্ষে’র আশঙ্কা করছে চিন। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখল চিনা সেনা। এই বিষয় নিয়ে অবগত পর্যবেক্ষকরা চিা সরকার পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমসকে বলেন যে যদিও ‘শীতকালে বড়Read More →

WB Police jobs: পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় ১,০০০ পদে হতে চলেছে নিয়োগ, জানুন বিশদে

পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় ১,০০০ পদে নিয়োগ হতে চলেছে। সূত্রের খবর, রাজ্যে যে একাধিক নয়া থানা তৈরি হতে চলেছে, সেজন্য নিয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনায় করা হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সূত্রের খবর, নয়া থানাগুলিতে নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেরRead More →