AIFF Sacks Igor Stimac: ‘কখনও বরখাস্ত হইনি’! বিস্ফোরক স্টিমাচ, ধুয়ে দিলেন ফেডারেশনকে

ভারতীয় ফুটবল দলের হেডকোচের চাকরি খুইয়েছেন। সর্বভারতীয় ফুটল ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে এবার অপেশাদারিত্ব ও অসহযোগিতার অভিযোগ তুললেন ইগর স্টিমাচ (Igor Stimac)। কোচ হিসেবে পাঁচ বছর সুনীল ছেত্রীদের দায়িত্বে ছিলেন স্টিমাচ। সুনীলের অবসরের সঙ্গেই স্টিমাচেরও বিদায় ঘটল। সেই স্টিমাচ বললেন, ‘পর্যাপ্ত সহযোগিতা না পেলে আমার পক্ষে কোচিং করানো অসম্ভব। মিথ্যাচারে আমিRead More →

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে বদলের সম্ভাবনা, ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জিতেছে ভারত। একটি ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা। সেই ম্যাচে দলে বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁর ইঙ্গিত, স্পিন বিভাগে বদল হতে পারে। আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজ়‌ে গিয়েছে ভারত। সেখানকার পিচRead More →

ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল করেও হার আলবেনিয়ার, জিতেও চিন্তা থাকল ইটালির

ইউরো কাপের ইতিহাসে দ্রুততম গোল। তা সত্ত্বেও হার বাঁচাতে পারল না আলবেনিয়া। ইটালি জিতল ২-১ গোলে। ২২ সেকেন্ডে গোল করে আলবেনিয়াকে এগিয়ে দিয়েছিলেন নেদিম বাজরামি। ১০ মিনিটের মধ্যে সমতা ফেরান আলেসান্দ্রো বাস্তোনি। তার পাঁচ মিনিট পরে ইটালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। সেই গোল আর শোধ করতে পারেনি আলবেনিয়া। তবে গোলRead More →

৩ উদ্বেগ: আমেরিকাকে হারালেও বিশ্বকাপের সুপার ৮-এ কী কী চিন্তায় রাখবে রোহিত-দ্রাবিড়দের

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উঠে গেল ভারত। শেষ আটে জায়গা করে নিলেও রোহিত শর্মার দলের সঙ্গী হল তিনটি উদ্বেগ। আমেরিকার বিরুদ্ধে ফুটে উঠল ভারতীয় দলের দুর্বলতাগুলিও। ১) বিরাট কোহলির ফর্ম: ভারতীয় দলের প্রথম এবং সবচেয়ে বড় উদ্বেগের নাম কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ম্যাচRead More →

আরশদীপের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্যে তোলপাড় বিশ্বকাপ, সমালোচিত পাকিস্তানের ক্রিকেটার

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারই ভারতের খেলার প্রশংসা করেছেন। এর মাঝেই সমালোচিত হলেন কামরান আকমল। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ম্যাচের ধারাভাষ্য দিতে গিয়ে আরশদীপ সিংহের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন তিনি। তাঁর ধর্ম টেনে কথা বলেছেন। তার পরেই ঘরে বাইরে প্রবল সমালোচনার শিকার হয়েছেন আকমল। এইRead More →

‘বিরাটের জুতোর সমানও নয় বাবর’, ভারত-পাক ম্যাচের আগে কটাক্ষ প্রাক্তন পাক ক্রিকেটারের

আবার বিস্ফোরক মন্তব্য দানিশ কানেরিয়ার। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি। সেই ম্যাচের আগে বাবর আজ়মকে নিশানা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা করলেন কানেরিয়া। কানেরিয়ার মতে, আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের জন্য দায়ী বাবর। তিনি যে গতিতে রান করেছেন তা দলকে সমস্যায় ফেলেছে। ভারত-পাক ম্যাচের আগে একটি সাক্ষাৎকারেRead More →

রবিতে সামনে পাকিস্তান, বাবরদের থেকে কোথায় এগিয়ে রোহিতেরা, কোথায় রয়েছেন পিছিয়ে

বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় যে দুই দলের দিকে সবার নজর থাকে সেই ভারত ও পাকিস্তান রবিবার মুখোমুখি। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে খেলা। সেই ম্যাচের আগে কোথায় এগিয়ে রয়েছেন রোহিত শর্মারা? তাঁরা কোথায় পিছিয়ে রয়েছেন? ভারতের তিন শক্তি— বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান ভাল। বড় ম্যাচেRead More →

ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড! শূন্যতা ও একরাশ প্রশ্ন রেখেই ভারতীয় ফুটবলকে বিদায় সুনীল ছেত্রীর

ক্যাপ্টেন। লিডার। লেজেন্ড। অধিনায়ক। নেতা। কিংবদন্তি। গত কয়েক বছর ধরে এই তিনটি বিশেষণেই ডাকা হচ্ছে সুনীল ছেত্রীকে। ভারতীয় ফুটবল দলের ম্যাচ থাকলে এবং সেখানে সুনীল খেললে অন্তত একটি বার ধারাভাষ্যকারেরা এই শব্দ তিনটি একসঙ্গে উচ্চারণ করবেনই। বলা বাহুল্য, এই বিশেষণ এমনি এমনি আসেনি। ধারাভাষ্যকার থেকে সমর্থকেরা যে তিনটি শব্দে তাঁকেRead More →

মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে চোখের জলে বিদায় সুনীলের, সাক্ষী রইলেন প্রায় ৬০ হাজার সমর্থক

শেষ বাঁশি বাজতেই হতাশায় বসে পড়লেন ভারতীয় ফুটবলারেরা। সুনীল ছেত্রী তখন মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে। কোনও সতীর্থ তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন না। কুয়েতের বিরুদ্ধে ড্র তখন হারের মতো মনে হচ্ছে গুরপ্রীত সিংহ সাঁধুদের কাছে। কোচ ইগর স্তিমাচ এগিয়ে গেলেন সুনীলের দিকে। তাঁকে সান্ত্বনা দিলেন। কুয়েতের এক ফুটবলার এসে হাত মিলিয়েRead More →

বিশ্বকাপে বড় অঘটন, দুধের শিশু আমেরিকার কাছে লজ্জার হার পাকিস্তানের, সুপার ওভারে নিষ্পত্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে বিপর্যয় পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বাবর আজ়মের দল করে ৭ উইকেটে ১৫৯ রান। টস জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। জবাবে আমেরিকাও করে ৩ উইকেট ১৫৯ রান। খেলার নিষ্পত্তি হল সুপার ওভারে। তাতেও এঁটে উঠতে পারলেন না বাবরেরা। সুপার ওভারে আমেরিকা প্রথমে ব্যাটRead More →