দিওয়ালি-দূষণে নরক রাজধানী, খেলা অন্যত্র হোক, সৌরভকে চিঠি পরিবেশবিদদের

দিল্লি এদেশের দূষণের রাজধানীও বটে। আরে সে কারণেই সেখানে যাতে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ আয়োজন না করা হয় তার আবেদন জানাল একদল পরিবেশবিদ। স্বভাবতই এই চিঠি পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের বোর্ড সভাপতিকে পরিবেশবিদরা জানিয়েছেন, এমনিতে দিল্লিতে দূষণ মাত্রাছাড়া, দেশের মধ্যে সর্বোচ্চ। তার উপর দিওয়ালিতে যথেচ্ছ পরিমাণে বাজি পোড়ানোয় অবস্থা ভয়ানক আকারRead More →

সৌরভের হাত ধরে ইডেনে হতে চলেছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট ক্রিকেট

২২ থেকে ২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলেছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট খেলা। মঙ্গলবার এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দুই দেশের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট হতে চলেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টের আয়োজন করা হবে।  তিনি আরও বলেন, ভারতের প্রথম দিন-রাতেরRead More →

নোনাপুকুর ট্রাম ডিপোয় এসি বাসে আগুন

শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেল নোনাপুকুর ট্রাম ডিপোয় রাখা ডাবলুবিটিসি-র (WBSTC) একটি বাস। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে মাত্র ছয় মাস আগে কেনা হয়েছিল ৫০ লক্ষ টাকা দামের নতুন এই ব্যাটারিচালিত এসি বাস। ওই বাসটিতে আগুন লাগার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের ইঞ্জিন ও এসি প্যানেল। ডিপো সূত্রেRead More →

সাত ঘণ্টা মহাশূন্যের গা ছমছমে অন্ধকারে ‘স্পেসওয়াক,’ ইতিহাস গড়লেন নাসার দুই মহিলা নভশ্চর

১৮ অক্টোবর, শুক্রবার। কেপ ক্যানাভেরালের সময়ের হিসেবে সকাল ৭টা ৩৮ মিনিট। আন্তর্জাতিক স্পেস স্টেশনের (International Space Station-ISS) বাইরে ঘুরঘুট্টি অন্ধকার। মহাশূন্যের গা ছমছমে হাড়হিম করা অন্ধকারে পা রাখলেন দুই মহিলা নভশ্চর। মাধ্যাকর্ষণ-শূন্য বা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে শরীর ভাসিয়ে হেঁটে চলা দুঃসাহসিক কাজ ছাড়া কিছুই নয়। আর পায়ের নীচে যেখানে অনন্ত, অসীম মহাকাশ। সামান্য বিচ্যুতিRead More →

সেনাকে আরও ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

ভারতীয় সেনার আর্জি মতো ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের মতে, ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে এই জ্যাকেট গুলি প্রথমে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় থাকা সেনাদের দেওয়া হবে। এমএমপিপি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ২০২০-র মধ্যে এই জ্যাকেটগুলি তৈরির সময়সীমা দেওয়া হয়েছে। সেনাকে আধুনিক ও হাল্কা বুলেট প্রুফRead More →

২০১৯ করবা চৌথ: উত্তর প্রদেশের বিজৌগ্রামে কোন রহস্যময় অভিশাপে মহিলারা রাখেননা উপবাস!

এই ঘটনার খানিকটা রহস্যের সঙ্গে হয়তো মিল পাওয়া যাবে কর্ণাটকের ‘না লে বা’ কাহিনির। যে কাহিনিতে কথিত ছিল যে, কর্ণাটকের একটি গ্রামে এক অভিশাপের জেরে গ্রামের পুরুষদের খুন করতে আসত এক অশরীরি ‘স্ত্রী’। বলা হয়, ঘটনা উস্কে দিয়েছিল বলিউডের ‘স্ত্রী’ ফিল্মের মূল চিত্রনাট্যকে। এবার আসা যাক উত্তর প্রদেশের বিজৌ গ্রামেরRead More →

রক্ষণাবেক্ষণের জন্য নভেম্বরে তিন দিন বন্ধ থাকবে বিজন সেতু

বিদ্যাপতি সেতুর পর এবার বিজন সেতু (Bijon Bridge)। উত্তর কলকাতার লাইফলাইন টালা ব্রিজ বন্ধ। তার জেরে নাজেহাল সাধারণ মানুষ। আর এবারে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ করলে যে কী হবে, তা ভেবেই কুল করা যাচ্ছে না। কেএমডিএ (KMDA) সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুর স্বাস্থ্য বেহাল। তাইRead More →

ভোর রাতে অগ্নিকাণ্ড বাগুইহাটিতে

বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ একটি অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগুইআটি (Baguiati) জ্যাংড়া রঘুনাথপুর অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, ভোরের এই ঘটনায় পেশায় দুই প্লাম্বার মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় বাগুইআটি উমা নার্সিংহোম এ ভর্তি করা হয়েছে। এদের বয়স যথাক্রমে ৩৫ ও ৪৫। এরা ওড়িশার বাসিন্দা। একজনের শরীরের ৪০ শতাংশ এবংRead More →

দ্বিতীয় হুগলি সেতুতে ৫টি গাড়ি দুর্ঘটনার কবলে

ফের রাতের শহরে পথ দুর্ঘটনা ঘটল। বুধবার রাত ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর (Second Hoogly Bridge) ওপর, পরপর ৫টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় একজন চালক অল্পবিস্তর আহত হন। এর জেরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ব্রিজের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটি কন্টেনার। টোলRead More →

নতুন টালা ব্রিজ নির্মাণের জন্য মাটি পরীক্ষার সিদ্ধান্ত

টালায় নতুন সেতু নির্মাণের জন‍্য মাটি পরীক্ষা করা হবে। তার জন‍্য দরপত্র আহ্বান করল পূর্ত দফতর। কাজ হাতে নেওয়ার ১৪ দিনের মধ‍্যে রিপোর্ট জমা দিতে হবে। পূর্ত দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এটা এক প্রকার নিশ্চিত যে টালা ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত‌ই নিতে চলেছে রাজ‍্য সরকার। তৈরী হবে নতুন ব্রিজ।Read More →