বাড়ছে ডেঙ্গির দাপট, এমন অবস্থায় শিশুদের সংক্রমণের হাত থেকে বাঁচাবেন কী ভাবে

রাজ্য জুড়ে ডেঙ্গির চোখরাঙানি ক্রমেই বাড়ছে। হাসপাতালে হাসপাতালে যেমন ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। সেই তালিকায় রয়েছেন বৃদ্ধ থেকে শিশু সকলেই। এই সময় শিশুদের জ্বর হলে অভিভাবকদের বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকেরা। শিশুদের জ্বর হলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের নির্দেশে রক্ত পরীক্ষা করাতে হবে।Read More →

ডেঙ্গি ছড়াচ্ছে নতুন করে, কলকাতা-সহ সব জেলায় সতর্কতা, চার জেলায় বেশ কিছু ‘হটস্পট’ চিহ্নিত

কলকাতা-সহ গোটা রাজ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুও। সব থেকে বেশি উদ্বেগ গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাবৃদ্ধি। ইতিমধ্যে কয়েকটি জেলার বেশ কিছু গ্রামাঞ্চলকে ডেঙ্গির ‘হটস্পট’ ঘোষণা করেছে প্রশাসন। ডেঙ্গি থাবা বসিয়েছে উত্তরেও। মালদহেও ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী। মশাবাহিত এই রোগের প্রসার রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। শহর এবং জেলায় জারি করেছেRead More →

ডেঙ্গি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে টানা বৃষ্টি! বাড়তি দুশ্চিন্তা তিন জেলার আট ‘হটস্পট’ নিয়ে

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েক দিনে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। গত কয়েক দিনের ডেঙ্গির পরিসংখ্যান স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রের জন্য উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশওRead More →

নিপায় আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার কোভিডের থেকে অনেকটাই বেশি, সাবধান করে বার্তা কেন্দ্রীয় সংস্থার

নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার কোভিডের সংক্রমণে মৃত্যুর হারের তুলনায় অনেকটাই বেশি! সতর্কতা জারি করে তেমনটাই জানাল কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)। শুক্রবার আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব বহল শুক্রবার জানিয়েছেন, নিপা ভাইরাসের আক্রান্তদের ক্ষেত্রে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ। অন্য দিকে কোভিডে আক্রান্তদের মধ্যে মৃত্যুরRead More →

জ্বর কমে গেলেও মৃত্যুর ঝুঁকি থাকে! ডেঙ্গি থেকে সেরে ওঠার পরেও কেন সাবধান হতে হবে?

বর্ষার মরসুমে ডেঙ্গি বাড়ছে শহরে। শুধু কলকাতা নয়, শহরতলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বগামী। গত বছরও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছিল রাজ্যকে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এ বছর যেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সাধারণ ভাইরাল জ্বরের সঙ্গে ডেঙ্গিকে গুলিয়ে ফেলে অবহেলা করেই অনেক সময়ে রোগীর অবস্থা আরও গুরুতর হচ্ছে। শিশুRead More →

যক্ষা রোগীদের জন্য শিবির ঝাড়গ্রামে

ঝাড়গ্রামের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মানুষকে যক্ষা রোগ মুক্ত রাখতে, এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানকে মাথায় রেখে আজ ঝাড়গ্রামের মোহনপুর গ্রামীণ হাসপাতালে ৬০ জন যক্ষা রোগীর জন্য একটি শিবিরের আয়োজন করা হয়। পরিপূরক সুষম খাদ্য বিতরণ করা হয়েছে। মোহনপুর গ্রামীণ হাসপাতালের অন্তর্গত, ১৯টি স্বাস্থ্যকেন্দ্রRead More →

COVID-19: ‘কোভিড ১৯ আর আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় নয়’!

দেখতে দেখতে ৩ বছর পার। পথে-ঘাটে আর মাস্ক পরে বেরোতে হয় না। নেই বিধিনিষেধের কড়াকড়িও। ফের স্বাভাবিক ছন্দ ফিরেছে জনজীবনে। ‘কোভিড ১৯ আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয়’, ঘোষণা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা(WHO)। পরিস্থিতি তখন ভয়াবহ। গোটা বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউন….আতঙ্কে গৃহবন্দি মানুষ। একান্ত প্রয়োজনে যাঁরা বাইরে বেরোতে হত,Read More →

পুরুলিয়ায় বাড়ছে ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা, পাশে কেউ না থাকায় মৃতের পরিবারগুলির মধ্যে ক্ষোভ

 পুরুলিয়া শহরে দূষিত জল সরবরাহের অভিযোগে পুরপ্রধানকে স্মারকলিপি দিল বিজেপি। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তারা। আজ স্থানীয় পুরসভায় বিজেপির পুরুলিয়া শহর মণ্ডল কমিটির উদ্যোগে ৬ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। গত কাল থেকেই পুরুলিয়া শহরে ডায়েরিয়ার প্রকোপের ঘটনা প্রকাশ্যে আসে। ১৭ নম্বর ওয়ার্ডের নাপিত পাড়া এলাকায়Read More →

সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে ১২.৬৫ শতাংশ! দেড়শো পর করল রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা

এক সপ্তাহ আগেও দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ছিল একশোর নীচে। অথচ এখন সেটিই পৌঁছে গিয়েছে দেড়শোর উপরে। এমনকি মঙ্গলবার তা ছিল দু’শোর কাছাকাছি। চিকিৎসকেরা জানাচ্ছেন, রাজ্যে রোজ করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। কয়েক দিনের মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও হাজারের কাছাকাছি পৌঁছেছে। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৬২ জনRead More →

নীরবে ছড়াচ্ছে সংক্রমণ, কোভিডের উপসর্গ থাকলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিল আইএমএ

কোভিডের উপসর্গ থাকলেও, পরীক্ষা করাচ্ছেন না অনেক আক্রান্তই। ফলে নীরবে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যার এই ঊর্ধ্বমুখী রেখচিত্র রুখতে তাই জ্বর, সর্দি-কাশিজনিত অসুস্থতা হলেই পরীক্ষার উপরে জোর দিচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। পাশাপাশি, হাসপাতালে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে তার মোকাবিলার জন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতেRead More →