মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে
মঙ্গলবার রাতে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রাত ৯টা নাগাদ তিলোত্তমার বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) সূত্রে খবর, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার। রিখটার স্কেলে সেখানে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৬.০। মায়ানমারের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও।Read More →










