প্রতারণা করার ক্ষেত্রে পটু কংগ্রেস ও আরজেডি : যোগী আদিত্যনাথ

বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে একযোগে তুলোধনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি নগরে নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস ও আরজেডি-কে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস হোক অথবা আরজেডি, জনগণের সঙ্গে কীভাবে প্রতারণা করতে হয়, সেটা তাঁরা ভালোRead More →

স্বাস্থ্য বিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত, রাজ্যকে চিঠি রেলের

রেলের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত রেল। তাদের দাবি, আগেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে। পূর্ব রেলের তরফে অনুরোধ করা হয়েছে, নবান্নের বৈঠকে যেন রাজ্যের পুলিশ প্রতিনিধিরাও উপস্থিত থাকেন। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি-কে থাকতে অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে রেল যাত্রীর সংখ্যা যত, পরিবর্তিত পরিস্থিতিতে তার থেকেRead More →

একের পর এক জায়গায় বিক্ষোভ, রেল-রাজ্য বৈঠকের দিকে তাকিয়ে যাত্রীরা

সোমবার সকাল থেকে ফের যাত্রী বিক্ষোভ শুরু। স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে হুগলির বৈদ্যবাটির পাশাপাশি রেললাইন অবরোধ চলছে শেওড়াফুলি, রিষড়াতেও। এর আগে হুগলির অনান্য অনেক স্টেশনেই ওই একই ইস্যুতে হয়েছে যাত্রী বিক্ষোভ। উল্লেখ্য, আজ, সোমবার সকাল থেকেই বৈদ্যবাটি স্টেশনে যাত্রী বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। পাশাপাশি বৈদ্যবাটি রেলগেট ও জিটিরোডেRead More →

ব্রেকিং: ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার সন্দেহভাজন এক আল কায়দা জঙ্গি

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ তারপরই ফের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি৷ এমনটাই সূত্রের খবর৷ এর আগেও এনআইএ- র দিল্লির বিশেষ দল মুর্শিদাবাদে অভিযান চালিয়ে আল কায়দা জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল৷ এবার আবদুল মোমিনRead More →

সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, বসছে মেডিক্যাল বোর্ড

ভালো নেই ‘ফেলুদা’৷ অভ্যন্তরীণ রক্তক্ষরণই এখন চিকিৎসকদের কাছে চিন্তার কারণ৷ পরিস্থিতি সামাল দিতে ৪ ইউনিট রক্ত দেওয়া হয়েছে৷ রবিবার রাতেই তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷ বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে আজ ফের বসবে মেডিক্যাল বোর্ড৷ বর্ষীয়ান অভিনেতাকে পরীক্ষা করে দেখার পর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়াRead More →

ডার্বির বাকি কয়েকটা দিন, তার আগেই এই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন লাল হলুদ কোচ ফাউলার!

আগামী ২৭ নভেম্বর হবে আইএসএল এর ইতিহাসের প্রথম কলকাতা ডার্বি। শক্তিশালী এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচকেই এবার পাখির চোখ করছেন ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। ডার্বি প্রসঙ্গে ফাউলার জানিয়েছেন, “বুঝতে পেরেছি প্রচন্ড টাফ একটা ম্যাচ হতে চলেছে। তাই প্রত্যেককে বলেছি, তোমরা এখন থেকে ডার্বি নিয়েRead More →

নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ, স্বস্তি পেলেন কমল নাথ

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন কমল নাথ। নির্বাচন কমিশন জানিয়েছিল, তারকা প্রচারক হিসেবে প্রচার করতে পারবেন না কমল নাথ। কিন্তু, সোমবার কমল নাথের বিরুদ্ধে জারি করা নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধানRead More →

বিহারে মহারণ, ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোট

বিহারে প্রথম দফার ভোট ইতিমধ্যেই মিটেছে। ৩ নভেম্বর, মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোট। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, মঙ্গলবার প্রায় ১,৫০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৮৫ কোটির বেশি ভোটার। দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষা হবে লালু প্রসাদ যাদবের পুত্র, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তেজস্বী যাদবের, এছাড়াও নীতীশ কুমার সরকারের বেশ কয়েকজনRead More →

স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজিরপক্ষে ছিল সঙ্ঘ

নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সম্পাদকীয় নিবন্ধের (১৮ মে, ২০১৪) শিরোনাম ছিল—‘ইন্ডিয়া: এনাদার ট্রিস্ট উইথ ডেস্টিনি’। ‘ভারত থেকে ইংরেজের শাসন এতদিনে পাকাপাকি ভাবে বিদায় নিল’—এরকমই একটা কথা দিয়ে শুরু হয়েছিল লেখাটি। মোদির জয় গুরুত্বপূর্ণ। কারণ এতকাল ক্ষমতার কাঠামো উপমহাদেশের সাবেক ইংরেজ শাসনের থেকে বিশেষ পরিবর্তিত হয়নি।Read More →

সস্ত্রীক করোনা-আক্রান্ত ওডিশার রাজ্যপাল, আরোগ্য কামনা নবীনের

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ওডিশার রাজ্যপাল অধ্যাপক গণেশি লাল। মারণ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন রাজ্যপালের স্ত্রীও। সোমবার সকালে ওডিশার রাজ্যপালের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে, রাজ্যপাল এবং ফার্স্ট লেডি করোনা-সংক্রমিত হয়েছেন। সম্প্রতি তাঁদের সান্নিধ্যে যাঁরা এসেছেন, তাঁরাও করোনা-পরীক্ষা করিয়ে নেবেন। সূত্রের খবর, রাজ্যপাল গণেশি লাল চিকিৎসকদের পরামর্শে হাসপাতালেRead More →