বাঁকুড়া সফরে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে শিবপ্রসাদের তৈরি ডোকরার দুর্গা মূর্তি

জেলা সফরে বৃহস্পতিবার বাঁকুড়ায় আসছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাঁকুড়া সফরে একাধিক দলীয় কর্মসূচীতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বিশেষ সূত্রে খবর, বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্পীদের তৈরি একটি এক চালা দুর্গা মূর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে। যা তৈরি করেছেন বাঁকুড়ার দোলতলারRead More →

হোয়াইট হাউজ দখলের দোরগোড়ায় বাইডেন

আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে দখলের স্বপ্ন জোরদার হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। সম্ভবত আর কয়েক ঘন্টার মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের হিসেব জানাচ্ছেন বাইবেন ২৫৩টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন যেখানে ট্রাম্পের ঝুলিতে ২১৪।Read More →

‘জয় শ্রী রাম’ ধ্বনিতে বাংলায় স্বাগত অমিত শাহকে

‘জয় শ্রী রাম’ ধ্বনিতে বাংলায় স্বাগত জানানো হল অমিত শাহকে। বুধবার রাতে বাংলায় পা রাখলেন তিনি। আর তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ সহ রাজ্যের প্রথম সারির বিজেপি নেতারা। হাজির ছিলেন বহু বিজেপি সমর্থক। আর তাঁদের মুখে ছিল ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি।Read More →

রামমন্দির চত্বর বানাতে অংশ নিতে পারবে যে কেউ, ট্রাস্টকে পাঠাতে হবে নকশা

রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পরে রামমন্দির চত্বরকে আরও ঐশ্বরিক ও আধ্যাত্মিক করে তুলতে সাধারণ মানুষের কাছে নকশা ও আইডিয়া চেয়ে পাঠাল রামমন্দির ট্রাস্ট। ৭০ একর জমির ওপর তৈরি রামমন্দির ক্ষেত্রতে পছন্দের সেই নির্বাচনী নকশা প্রয়োগ করা হবে। গত সপ্তাহে একটি বৈঠকের পরে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা সাধারণRead More →

চলে গেলেন জীববিদ্যার জীবন্ত কিংবদন্তি দুলাল চন্দ্র সাঁতরা! মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪, ছাত্রকুলের জন্য রেখে গেলেন অজস্র স্মৃতি-

তিনি ছিলেন জীব বিদ্যার জীবন্ত নক্ষত্র। বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন অথচ দুলালচন্দ্র সাঁতরা’র (Dulal Chandra Santra) নাম শোনেননি এমন ছাত্র বা ছাত্রী মেলা ভার। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে পড়া শিক্ষার্থীদের কাছে বামনদেব চক্রবর্তী, সুখেন্দু মাইতি, দেবাশীষ মৌলিক, দুলালচন্দ্র সাঁতরা এই নামগুলি অত্যন্ত সুপরিচিত।Read More →

‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতার ওপর আক্ৰমণ বন্ধ করুন’, মহারাষ্ট্র সরকারকে সর্বানন্দ, অৰ্ণব গোস্বামীকে গ্ৰেফতারের নিন্দা হিমন্তবিশ্ব-কিরেনের

রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অৰ্ণব গোস্বামীকে গ্রেফতারের তীব্র নিন্দা করে ভারতীয় গণতন্ত্রের জন্য আজ এক কালো দিন বলে আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু এবং নেডা-র আহ্বায়ক তথা রাজ্যের বহু দফতরের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও অর্ণব গোস্বামীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন। বুধবার সকালেRead More →

‘ফেমাস’ হওয়ার চেষ্টা, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের পাতা ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে ধৃত যুবক

ফেমাস হওয়ার জন্য শিখ সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের পাতা ছিঁড়ে রাস্তায় ছড়াল এক যুবক। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। গত ২ নভেম্বর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা যায়। এরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লুধিয়ানার যুগ্ম পুলিশ কমিশনার কানোয়ারদীপ কৌর। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককেও। তবে তারRead More →

ঘরের মেয়ে! তাই কমলার জন্য ভারতের গ্রামে চলছে পুজো

ভোট চলছে সুদূর আমেরিকায়। মুখোমুখি ট্রাম্প-বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর আসছে মার্কিন মুলুক থেকে। আর সেই ভোটের জন্য প্রার্থনা চলছে ভারতের এক প্রত্যন্ত গ্রামে। চেন্নাই থেকে ৩৫০ কিলোমিটার দূরে এক ছোট্ট গ্রাম। তিরুভারুর জেলার পাইনগানাডু। আর সেখানেই একসময় বাস করত মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের পরিবার। গ্রামের বিভিন্ন জায়গায় পড়েছেRead More →

অফিস টাইমে হাওড়া ও শিয়ালদায় প্রায় ২০০টি লোকাল ট্রেন চালানোর কথা ভাবছে রেল

অফিস টাইমে হাওড়া ও শিয়ালদায় আনুমানিক ২০০টি লোকাল ট্রেন চালাতে চায় রেল৷ পরিস্থিতি অনুযায়ী পরে আরও ট্রেন বাড়ানো হতে পারে৷ এমনটাই সূত্রের খবর৷ সোমবার নবান্নে রেল- রাজ্য বৈঠক হয়৷ তারপর আজ ফের নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেন রেল আধিকারিকরা৷ সূত্রের খবর, সেই বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে অফিস টাইমে হাওড়াRead More →

মাত্র ৩০ বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কলকাতা-সহ একাধিক শহর! বলছে সমীক্ষা

‌ মনে পড়ে ‘লগান’ ছবির সেই গান? শুষ্ক জমির বুকে দাঁড়িয়ে বৃষ্টির জন্য আকুতি। এমন হাহাকার অদূর ভবিষ্যতেই আমাদের চেনা দৃশ্য হয়ে উঠতে পারে। এমনই আশঙ্কার কথা জানাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তথা WWF। তাদের সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যেই তীব্র জলকষ্টে (Water risk) ভুগতে হতে পারে সারা পৃথিবীর ১০০টিRead More →