আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, প্রসারে কল্যাণ হবে মানবজাতির : প্রধানমন্ত্রী

আয়ুর্বেদ ভারতের ঐতিহ্য, আয়ুর্বেদের প্রসারে কল্যাণ হবে সমগ্র মানবজাতির। শুক্রবার আয়ুর্বেদ দিবসে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এখন একদিকে ভারত ভ্যাকসিনের টেস্টিং করছে, তেমনই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আয়ুর্বেদিক গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতাও দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে শতাধিক জায়গায় এই গবেষণা চলছে। শুক্রবার ভিডিও কনফারেন্সিংRead More →

পাক হামলায় নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত, পাল্টা জবাব ভারতের

পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ফের অশান্ত হয়ে উঠল নিয়ন্ত্রণরেখা। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা, কুপওয়ারা এবং বারামুল্লা জেলার তিনটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনা। প্রথমে শুক্রবার দুপুরে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে ইজমার্গ এলাকায় সংহার-বিরতি লঙ্ঘন করে পাক সেনা। কিছু সময়ের মধ্যেই কুপওয়ারা জেলার করেন সেক্টরের কয়েক রাউন্ডRead More →

আন্দামান দ্বীপপুঞ্জে মৃদু তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৪.৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। শুক্রবার সকালে ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত আন্দামান দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে, ১২.১৩ অক্ষাংশ এবং ৯৩.৪৬ দ্রাঘিমাংশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত আন্দামান দ্বীপপুঞ্জে, পোর্টব্লেয়ার থেকে ৯৭ কিলোমিটার উত্তর-পূর্বে।ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কমRead More →

ভারতে সুস্থতা বেড়ে ৯২.৯৭ শতাংশ, ১২.৩১ কোটি করোনা-টেস্ট

স্বস্তি দিয়ে সুস্থতার সংখ্যা ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে সুস্থতার হার ৯২.৯৭ শতাংশে পৌঁছে গেল। একইসঙ্গে ভারতে ১২.৩১ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১২,৩১,০১,৭৩৯-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৩৯ লক্ষের বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)Read More →

২৪ ঘন্টায় রেকর্ড হারে মৃত্যু, করোনা আতঙ্কে কাঁপছে দিল্লি

করোনা ভীতি বাড়ছে রাজধানীতে। নয়াদিল্লি প্রত্যক্ষ করছে ভয়াবহ করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৭০৫৩ জন। তবে তাঁর চেয়েও ভয়ানক ব্যাপার হল করোনার দাপটে শুধুমাত্র একদিনেই দিল্লিতে মৃত্যু হয়েছে ১০৪ জনের। যা কিনা এযাবৎ কালের সর্বাধিক রেকর্ড। এর আগে করোনা জেরে দিল্লিতে সর্বাধিক মৃত্যু হয়েছিল ১৬ জুন। এদিনRead More →

ব্রেকিং: দেশে মোট সংক্রামিত ৮৭ লক্ষের বেশি, একদিনে মৃত ৫৪৭

দেশে আগের দিনের তুলনায় একটু কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৪ হাজার ৮৭৮ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৮৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫এ। মোট মৃত্যু সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮Read More →

শুধু কলকাতায় একদিনে ১৭ জনের মৃত্যু,আক্রান্ত আরও ৮৬৭

শহর কলকাতায় আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৯১ হাজার ছাড়াল৷ তারপরই দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা৷ এই জেলায় আক্রান্ত ছাড়াল ৮৬ হাজার৷ মৃতের নিরিখেও প্রথম কলকাতা,তারপর উত্তর ২৪ পরগণা৷ করোনা সংক্রমণে দু’টি জেলা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে৷ এই জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ এই দুই জেলার সংক্রমণ ওRead More →

LIVE AT RITAM:  Dakshineswar Maa Bhavatarini Mandir, the Shaktipeeth of India’s independence movement –  SATURDAY – 14.11.2020 AT 7 PM.

Lokaprajna Dakshin Banga and Ritam Bangla Convene a webinar.লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গ – ঋতম লাইভ এই শনিবার সন্ধ্যা ৭ টা | Topic: Dakshineswar Maa Bhavatarini Mandir, the Shaktipeeth of India’s independence movement.বিষয়: ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শক্তিপীঠ দক্ষিনেশ্বর মা ভবতারিণী মন্দির। On Saturday 14th November 2020 at 7 PM. Oppening Song:Shri Mintu Chakraborty,Read More →

ব্রেকিং: উপনির্বাচনে বিরাট সন্ত্রাস, সন্ত্রস্ত ঢাকা ঘিরে উত্তেজনা

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রয়াণে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। একাধিক বাসে আগুন ধরানোর ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, উপনির্বাচনে অশান্তি ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য। এদিকে দিনভর দফায় দফায় একের পর এক বাসে আগুন ধরানোর ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ঢাকায়। ক্ষমতাসীন দল আএয়ামী লীগের অভিযোগ, এই হামলারRead More →

জেএনইউ-তে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করে দেশপ্রেমের বার্তা দিলেন মোদী

জওহর লাল নেহরু ইউনিভার্সিটি-তে গিয়ে বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থাপন করে দেশপ্রেমের বার্তা দিলেন মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার জেএনইউ-তে বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এদিন তাঁদের ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ অমর হয়েRead More →