ধোঁয়ায় ঢেকেছে আকাশ! দিওয়ালিতে যথেচ্ছ বাজি পোড়ানোয় রেকর্ড দূষণ দিল্লিতে

নিরাপত্তা বিধি শিকেয় তুলে বাজি ফাটানোর ফলে দিওয়ালিতে (Diwali 2020) রাজধানীর দূষণ (Pollution) পৌঁছল ‘মারাত্মক’ মাত্রায়। বারবার বারণ করার পরেও নিষেধাজ্ঞা মানেননি রাজধানী দিল্লির (Delhi) বহু মানুষ। দেদার ফেটেছে বাজি। আর তার ফলেই এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI গিয়ে দাঁড়িয়েছে ৪১৪-তে। যা ভেঙে দিয়েছে গত চার বছরের রেকর্ড! অথচ গতRead More →

টানা ৭ দিন পঞ্চাশ হাজারের নিচে দৈনিক আক্রান্ত, অনেকটা কমল করোনাজয়ীর সংখ্যাও

দিওয়ালির পরের দিন দেশে একধাক্কায় অনেকটাই কমল নতুন করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। তবে তাতেও কমছে না চিন্তা। কারণ, গত কয়েকদিন ধরেই দেশের সুস্থতার সংখ্যাটা নিম্নমুখী। লাগাতার ৪৩ দিন নতুন আক্রান্তের থেকে নতুন করোনাজয়ীর সংখ্যাটা বেশি হলেও, রবিবার সকালে দুই সংখ্যার ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। আক্রান্তের থেকে করোনাজয়ীরRead More →

খিলাফত ও ভারতের স্বাধীনতা! এক অলীক আদর্শের সমস্যা যা আজকেও প্রাসঙ্গিক

১৯১১-য় বঙ্গভঙ্গ প্রত্যাহার করে নেওয়াটা ভারতীয় মুসলিমরা ভালো চোখে দেখেনি[1][2]। ওদিকে জার্মানি ও তুর্কির যুদ্ধকালীন সমঝোতা ব্রিটিশ সরকারের পছন্দ হয়নি। তার ওপর ব্রিটেন মক্কা, মদিনা ও জেরুজ়ালেমের ওপর ‘অটোমান’ (Ottoman) সাম্রাজ্যের অধিপতি তুরস্কের সুলতান বা খলিফার আধিপত্য সমর্থন না করায় ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের ধর্মীয় নিরপেক্ষতার ওপর আরও সন্দিহান হয়েRead More →

ঘড়ির কাঁটা ধরে বদলায় রোগ প্রতিরোধ ক্ষমতা, সুফল পেতে সকালে টিকা নেওয়ার পরামর্শ গবেষকদের

প্রতিরোধ-ঘড়ি! বেলা গড়ানোর সঙ্গে শরীরের ভিতর সেই ঘড়ির কাঁটাও ঘুরছে। মানবদেহে খেলছে ইমিউনিটির (Immunity) জোয়ার-ভাটা! সূর্যোদয়ের সঙ্গে প্রবল দাপটে মাঠে নামলেও সূর্যাস্তের সময় প্রতিরোধের জোর বেশ ফিকে। মানে, সকালের দিকে রোগজীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতা বেশি থাকছে। সন্ধের পর প্রতিরোধ ক্ষমতার পরাক্রম কমছে। বেড়ে যাচ্ছে সংক্রমিত হওয়ার আশঙ্কা। টানা চারRead More →

অবশেষে ট্রাম্পের গলায় ‘পরাজয়ের সুর’, আত্মবিশ্বাসে ফাটল বিদায়ী প্রেসিডেন্টের!

মার্কিন জনমত স্পষ্ট জো বিডেনের (Joe Biden) দিকে। রাশিয়া-সহ কয়েকটি মুষ্টিমেয় দেশ ছাড়া চিন-সহ প্রায় সব দেশই বিডেনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউস দখলে রাখার আইনি লড়াইয়েও ধাক্কা খেয়েছে রিপাবলিকান শিবির। সব মিলিয়ে বিডেনের পর এই প্রথম জনসমক্ষে করোনা নিয়ে বক্তব্য রাখলেন ডোনাল্ড ট্রাম্প (DonaldRead More →

‘সাইবার বুলিং’-এর বিরুদ্ধে লড়াইকে কুর্ণিশ, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের কিশোর

একুশ শতকে গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং (Cyber Bullying)। আর এই ফাঁদে পড়ে অকালে ঝড়ে যাচ্ছে বহু তরতাজা প্রাণ। সেই সাইবার বুলিং আটকাতে আস্ত একটা অ্যাপ বানিয়ে ফেলেছে বাংলাদেশের (Bangladesh) এক কিশোর। তাঁর কাজকে স্বীকৃতি দিল কিডজ রাইট। এবছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন সাদাত রহমানRead More →

পরিবেশ রক্ষায় দিওয়ালিতে বাজি না ফাটানোর পরামর্শ, নেটদুনিয়ায় কটাক্ষের মুখে কোহলি

আইপিএলের (IPL) পর বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে অস্ট্রেলিয়া (Australia) সফরে পাড়ি জমিয়েছে ভারতীয় দল। বর্তমানে অজিদের দেশে কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া। সেখান থেকেই দেশবাসীকে দিওয়ালির (Diwali) শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁরা। আর সেটা করতে গিয়েই বিতর্কে জড়ালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দিওয়ালির শুভেচ্ছার পাশাপাশি বাজি না ফাটানোর আবেদন জানানোয় বিরাটেরRead More →

দেশের স্বার্থ নিয়ে আপোস নয়, শত্রুদের মোক্ষম জবাব দেবে সেনা: প্রধানমন্ত্রী

 দীপাবলিতে পড়শি চিন ও পাকিস্তানকে হঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার রাজস্থানের জয়সলমীরে সেনাবাহিনীর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। এদিন জয়সলমীরের লঙ্গওয়ালায় সেনার ট্যাঙ্কে সওয়ার ছিলেন প্রধানমন্ত্রী। চিনের আচরণের সমালোচনা করে মোদীর তোপ, ‘‘নিজের সীমানা ছাড়িয়ে সম্প্রসারণ আসলে বিকৃত মানসিকতার উদাহরণ।’’ দীপাবলির দিনে ফের একবার চিনকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। লাদাখেRead More →

লাগাতার ৪২ দিন দেশে আক্রান্তের থেকে বেশি করোনাজয়ীর সংখ্যা, আরও কমল অ্যাকটিভ কেস

দেশের করোনা সংক্রমণের গ্রাফে তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না দিওয়ালির সকালে। কমবেশি আগের দিনের মতোই নতুন আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাটাও খানিকটা একই। তবে, আগের দিনের থেকে সামান্য কমেছে করোনাজয়ীর সংখ্যা। সেটাই খানিকটা চিন্তার। যদিও, লাগাতার ৪২ দিন নতুন আক্রান্তের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি হওয়ায় অ্যাকটিভ কেস অনেকটা কমেছে।Read More →

ডিসেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে অক্সফোর্ড টিকার ১০ কোটি ডোজ, ঘোষণা সেরাম কর্তার

করোনা ভ্যাকসিন (Corona Vaccine) তৈরির লড়াইয়ে দ্রুত এগোচ্ছে ভারত। দিন দুই আগেই সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালা জানিয়েছেন, ট্রায়াল চলাকালীনই তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন ‘নোভাভ্যাক্সে’র ৪ কোটি ডোজ বানিয়ে ফেলেছেন। এবার তিনি জানিয়ে দিলেন, ৪ কোটি নয়, ডিসেম্বর মাসের মধ্যেই করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে। এইRead More →