মহারাষ্ট্রের হাসপাতালে আগুনে মৃত্যু ১০টি শিশুর, তদন্তের নির্দেশ উদ্ধবের

হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে মৃত্যু হল ১০টি শিশুর। শনিবার ভোররাত দু’টো নাগাদ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলা হাসপাতালে। ওই জেলা হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী ৭টি শিশুকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০টি শিশু।Read More →

করোনা-টেস্টের মাইলফলকে ভারত, সক্রিয় রোগী কমে ২.১৫ শতাংশ

 করোনাভাইরাস টেস্টিংয়ের মাইলফলকে পৌঁছে গেল ভারত। ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ৮-কোটির বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই কমেছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২ লক্ষ ২৪ হাজার ১৯০ জন করোনা-রোগী (২.১৫ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৮-কোটি ছাড়িয়েRead More →

২৪ ঘন্টায় সংক্রমিত ১৮,২২২ জন, ভারতে মৃত্যু বেড়ে ১,৫০,৭৯৮

ভারতে দৈনিক কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু কমেই চলেছে। সংক্রমণ কমার পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৯ হাজারের বেশি করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০০,৫৬,৬৫১ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসেRead More →

ভ্যাক্সিন নিয়ে সোমবার সব মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী,  মোদী

ভ্যাক্সিনের ড্রাই রান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কীভাবে দেওয়া হবে সেই ভ্যাক্সিন? সেই নিয়ে আলোচনায় দেশের সব মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Read More →

লন্ডন থেকে ২৫৬ জন যাত্রী নিয়ে ফিরল বিমান, ভারতে নয়া স্ট্রেনের আতঙ্ক!

করোনাভাইরাসের নতুন প্রজাতি (স্ট্রেন) নিয়ে এমনিতেই আতঙ্ক বিরাজমান ভারতে। এমতাবস্থায় লন্ডন থেকে ২৫৬ জন যাত্রীকে নিয়ে দিল্লিতে এল বিমান। শুক্রবারই ব্রিটেন থেকে ভারতে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। যদিও, ভারত থেকে ব্রিটেনে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে ৬ জানুয়ারি থেকে। বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় শুক্রবার লন্ডন থেকে ২৫৬Read More →

ভারতে করোনার নতুন স্ট্রেনে সংক্রমিত বেড়ে ৮২ : স্বাস্থ্য মন্ত্রক

 আতঙ্ক বাড়িয়ে ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৮২-তে। গত বুধবার পর্যন্ত ভারতে নতুন করোনা-স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ছিল ৭১, শুক্রবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৮২। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ৮২-তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ বিগত ৪৮Read More →

১৭টি ভোটে জয়, চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত বিজেপির রবিকান্ত শর্মা

চণ্ডীগড়ের নতুন মেয়র নির্বাচিত হলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কাউন্সিলর রবিকান্ত শর্মা। শুক্রবার আয়োজিত নির্বাচনে ২৪টির মধ্যে ১৭টি ভোটে জয়ী হয়েছেন রবিকান্ত শর্মা। কংগ্রেসের মেয়র প্রার্থী দেবিন্দর সিং বাবলা মাত্র পাঁচটি ভোট পেয়েছেন। দু’টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। শারীরিক কারণে নির্বাচনে গরহাজির ছিলেন শহরের সাংসদ কিরণ খের এবং কাউন্সিলরRead More →

অষ্টম রাউন্ডের বৈঠকও নিষ্ফলা, কৃষক-কেন্দ্র ফের আলোচনা ১৫ জানুয়ারি

কৃষি আইন নিয়ে কৃষকদের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে অষ্টম রাউন্ডের বৈঠকেও কোনও সমাধান সূত্র মিলল না। আগের সাত-বারের মতো শুক্রবারের বৈঠকও নিষ্ফলা, ফলে কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের সংগঠনের মধ্যে ফের বৈঠক হবে। নবম রাউন্ডের বৈঠকের দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার, ১৫ জানুয়ারি। অষ্টম রাউন্ডের বৈঠকে এদিন একজন কৃষক নেতাRead More →

বিজ্ঞান ভবনে শুরু কেন্দ্র-কৃষক বৈঠক, সমাধান-সূত্রের অপেক্ষা

সপ্তম রাউন্ডের বৈঠকের পরও সমাধান সূত্র মেলেনি। এবার কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের প্রতিনিধিদের মধ্যে শুরু হল অষ্টম রাউন্ডের বৈঠক। শুক্রবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হয়েছে অষ্টম রাউন্ডের বৈঠক। এদিনের বৈঠকে কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।এদিনের বৈঠকের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীRead More →