Breaking: রাহুলের দুরন্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে কঠিন টার্গেট ভারতের

সিরিজ বাঁচিয়ে রাখার জন্য ইংল্যান্ডের দরকার ৩৩৭ রান৷ শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম ব্যাটিং করে ৬ উইকেট ৩৩৬ রান তুলেছে ভারত৷ লোকেশ রাহুলের দুরুন্ত সেঞ্চুরি, বিরাট কোহলি ও ঋষভ পন্তের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে হাসতে তিনশো রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া৷ সিরিজের প্রথম ম্যাচ জেতায় এদিন জিতলেই এক ম্যাচ বাকি থাকতেইRead More →

মাস্ক না পরলে গুণতে হবে ৫০০ টাকা, করোনা-রুখতে কড়াকড়ি ছত্তিশগড়ে

মাস্ক পরা এবং করোনা-বিধি মানার জন্য বারবার অনুরোধ করা হয়েছে ছত্তিসগড় সরকারের পক্ষ থেকে। কিন্তু, সাধারণ মানুষ তা না-মানায় জরিমানার পথে হাঁটল ছত্তিসগড় সরকার। মুখে মাস্ক না থাকলেই ছত্তিশগড়ে জরিমানা করা হচ্ছে ৫০০ টাকা। ছত্তিশগড়ে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, বৃহস্পতিবারই ছত্তিশগড়ে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২,৪১৯ জন এবং মৃত্যু হয়Read More →

আর্থিক অনটনকে সঙ্গী করেই অন্নপূর্ণা অভিযানে বাংলার মেয়ে

 অন্নপূর্ণা অভিযানে যাচ্ছে বাংলার মেয়ে কিন্তু তাঁর সঙ্গী আর্থিক অনটন। একই কারণে ২০১৯তে একদম শেষ মুহূর্তে এসে ওঠা হয়নি এভারেস্টের শীর্ষে। সমস্যা করেছিল ট্রাফিকও। শেরপা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল পিয়ালির। ক্রাউড ফান্ডিং করে এভারেস্ট অভিযানে শিখরের সামনে থেকে ফিরে আসতে হয়েছিল পিয়ালিকে। এবার সেই সুযোগ ছাড়তে রাজি নয় সে। কারণ,Read More →

Bengal Election First Phase: রাত পোহালেই ভোট, ৩০টি আসনে বেনজির প্রস্তুতি কেন্দ্রীয় বাহিনীর

রাত পোহালেই ভোট।  প্রথম দফায় প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে  ৩০ টি আসনে। অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন কার্যত আধা সামরিক বাহিনী দিয়ে জায়গাগুলি মুড়ে ফেলেছে।  শুধু এই ৩০টি কেন্দ্রের বুথেই   থাকছে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত আধাসেনা পাঁচটি জেলায় গুরুত্ব অনুসারে, পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়েইRead More →

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, লকডাউনের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন RBI গভর্নর

ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) গ্রাফ। দ্বিতীয় ঢেউ ঘিরে আশঙ্কা আর আতঙ্ক বাড়ছে মানুষের মনে। কিন্তু তার মানেই লকডাউন (Lockdown) নয়। অন্তত এখনও পর্যন্ত তেমন কোনও আশঙ্কার ঘন মেঘ ঈশান কোণে দেখছেন না রিজার্ভ ব‌্যাংকের (RBI) গভর্নর। বৃহস্পতিবার দেশজোড়া লকডাউন শুরুর বর্ষপূর্তি ছিল। এক বছর আগে এই দিন থেকেই অতিমারীর আতঙ্কে সরকারিRead More →

PM Modi in Bangladesh: ৪৯৭ দিন পরে বিদেশ সফরে মোদি, বাংলাদেশে মুজিব জন্ম শতবর্ষে বিশেষ সম্মান

শুক্রবার, দু’দিনের সফরে বাংলাদেশের ঢাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Pm Modi in Bangladesh) ৷ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে, প্রধানমন্ত্রী মোদী ৪৯৭ দিন পর বিদেশ সফরে যাচ্ছেন। এর আগে, ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি ব্রাজিল সফরে যান। গত এক বছর ধরে শুধুমাত্র ভিডিও কলিং-এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন প্রধানমন্ত্রী৷Read More →

বিধ্বংসী আগুন মুম্বইয়ের কোভিড হাসপাতালে, মৃত ২

শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের ভানুপ এলাকার একটি বেসরকারী COVID-19 হাসপাতালে বিধ্বংসী আগুন লাগে। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাসপাতালের একাংশ। ঘটনাস্থলে দমকলের ২২ টি গাড়ি আসে। পুলিশ এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্ত্বে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কমপক্ষে দু’জন মারা গিয়েছে। শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত এই হাসপাতালেRead More →

শনিবার থেকেই ভোট শুরু, রাজ্যের সীমানায় কড়া নজরদারি

শনিবার ২৭ মার্চ থেকে রাজ্যে বিধানসবা ভোট শুরু। আগামিকাল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে। এবারের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপরতা তুঙ্গে কমিশনের। বাংলার সীমানাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দফার ভোটের আগে রাজ্যের সীমানায় নজরদারি বাড়িয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওানরা। রাজ্যে ঢোকার পথগুলিতে নাকা চেকিং-সহ একাধিকRead More →

Live: ১৫ মাস পর বিদেশ সফর, বাংলাদেশে মোদী

অতিমারী গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকে বিদেশে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ মাস পর এই প্রথম বিদেশ সফরে নমো। দু’দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী। ঢাকা বিমানবন্দরে মোদীকে রাজকীয় সংবর্ধনা বাংলাদেশের। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Read More →

ভারতে ৫৯-হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, করোনায় মৃত্যুও বাড়ছেই

ভারতে করোনাভাইরাসের আগ্রাসন বেড়েই চলেছে। গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে ভারতে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্ত রোগীর মৃত্যুও। সেই ট্রেন্ড অব্যাহত থাকল শুক্রবারও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯,১১৮ জন। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ২৫৭। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৪.২১-লক্ষের (৩.৫৫) গণ্ডিRead More →