Bengal Election: কয়লা পাচার-কাণ্ডে নাম জড়ানো বাঁকুড়ার পুলিশ সুপারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরে একাধিক রদবদল হয়েছে রাজ্য প্রশাসনে। পুলিশের ওপর মহল থেকে জেলাশাসক, সব স্তরে বদলি হয়েছে। এ বার বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল নবান্ন। বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হলেন শ্যাম সিং। কিছু দিন আগেই কয়লা পাচার-কাণ্ডে নাম জড়িয়েছিল কোটেশ্বরের।Read More →

Bengal Polls: ভোট পরবর্তী হিংসার তদন্তে রাজ্যে আসবে অমিত-মন্ত্রকের গড়া চার সদস্যের দল

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ জন্য ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গড়়েছে অমিত শাহের মন্ত্রক। অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার ওই দলকে নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। সেই তদন্তকারী দলের সদস্যরা পশ্চিমবঙ্গে আসবেন। এ রাজ্যে এসে‌ হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও তাঁরাRead More →

ফের ৪ লক্ষ ছাড়াল দেশের দৈনিক আক্রান্ত, দৈনিক মৃত্যু বেড়ে ৪ হাজারের দোরগোড়ায়

ফের চার লক্ষ ছাড়িয়ে গেল দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। ১ মে দেশে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪ লক্ষ ছাড়িয়েছিল। তার পর চার দিন সাড়ে তিন লক্ষের বেশিRead More →

Bengal Election: পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডেকে সরাল নবান্ন, বদল ডিজি, এডিজি

ভোটের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পরে পূর্ব মেদিনীপুর জেলার তৎকালীন জেলাশাসক বিভু গয়ালকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। জেলাশাসক হিসেবে নিয়ে আসা হয় স্মিতা পাণ্ডেকে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা শপথ নেওয়ার পরেই স্মিতাকে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে আনা হয়েছে পূর্ণেন্দু মাজিকে। এ ছাড়া পুলিশRead More →

আপাতত ১৪ দিনের জন্য বন্ধ লোকাল ট্রেন, বিবৃতি প্রকাশ করে জানালেন মুখ্যসচিব

আপাতত ১৪ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ। বুধবার রাজ্য সরকার বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইRead More →

সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, আমেরিকায় করোনায় মৃত্যু বেড়ে ৮৫৩ জন

আমেরিকায় আরও ৮৫৩ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যুর সংখ্যাও। আমেরিকায় মঙ্গলবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,৩৫৪ জন। ফলে আমেরিকায় ৩৩,২৭৪,৬৫৯-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮৫৩ বেড়ে আমেরিকায়Read More →

মারাঠা সংরক্ষণ আইন অসাংবিধানিক, আইন বাতিল করল শীর্ষ আদালত

 শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ নিয়ে দাবিকে নস্যাৎ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, মারাঠাদের সংরক্ষণ নিয়ে মহারাষ্ট্র সরকারের জারি করা আইনকে অসাংবিধানিক। এসইবিসি আইন সমান অধিকারের নীতিকে লঙ্ঘন করে।বুধবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাঁরা হলেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এল নাগেশ্বরRead More →

নাইট শিবির থেকে দিল্লি শিবির, যেভাবে হানা দিল করোনা

আইপিএল-এর জৈব সুরক্ষা বলয়েও হানা দিয়েছে কোভিড। কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস- একের পর এক বিভিন্ন দলের শিবিরে থাবা বসিয়েছে কোরোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে দলের খেলোয়াড় থেকে শুরু করে সাপোর্ট স্টাফ অনেকেই। তবে এই কঠোর জৈব সুরক্ষার বলয়কে ভেদ করে কীভাবেRead More →

সরকারি কর্তাদের জেলে ভরলেই অক্সিজেন মিলবে না, কেন্দ্রকে স্বস্তি সুপ্রিম কোর্টের

দিল্লিতে অক্সিজেনের জোগান নিয়ে দিল্লি হাইকোর্টের আদালত অবমাননার নোটিস প্রসঙ্গে কেন্দ্রকে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ বুধবার জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে অক্সিজেন সঙ্কটের মোকাবিলায় কেন্দ্র এবং দিল্লি সরকার যথাসাধ্য চেষ্টা করছে। এই পরিস্থিতিতে কম অক্সিজেন সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের জেলেRead More →

জামালপুরের বিজেপি কর্মীর নিহত মায়ের দেহ ৩ দিন ধরে মর্গে, নেওয়ার কেউ নেই

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আক্রান্ত হওয়ার আশঙ্কায় আত্মগোপন করেছেন স্থানীয় বিজেপি নেতারা। তাই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় পূর্ব বর্ধমানের জামালপুরে নিহত এক মহিলার দেহ ৩ দিন ধরে পড়ে রয়েছে হাসপাতালের মর্গে। জামালপুরের নবগ্রাম এলাকায় রাজনৈতিক সংঘর্ষে নিহত কাকলি ক্ষেত্রপাল (৪৭) নামে ওই মহিলা স্থানীয় বিজেপি কর্মী আশিস ক্ষেত্রপালের মা। ভোটRead More →