আরও ভয়ংকর হচ্ছে ‘তকতে’, লন্ডভন্ড হল গোয়া, দেশে মৃত্যু বেড়ে ৮ জন

পুরো শক্তি এখনও ধারণ করেনি। তাতেই ‘তকতে’-এর দাপটে লন্ডভন্ড হল গোয়া। পশ্চিম ভারতের উপকূলবর্তী রাজ্যে দু’জনের মৃত্যু হয়েছে। তার ফলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত ভারতে মোট আটজনের মৃত্যু হয়েছে। তকতে-র তাণ্ডবে কর্নাটকে ৪ জনের পাশাপাশি কেরলেও মৃত্যু হয়েছে ২ জনের। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেরলে মৃত্যুর ঘটনা ঘটেছে ২টি জেলায়। এর্নাকুলাম ওRead More →

মাটি বোঝাই ভ্যান উল্টে মৃত্যু খালাসির, গুরুতর আহত চালক, চাঞ্চল্য দাসপুরে

ইঞ্জিন চালিত ভ্যান মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার কারণে মৃত্যু হল খালাসির। গুরুতর আহত চালক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত খালাসির নাম শুভ দোলই। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।Read More →

COVID-19 Deaths: রাজ্যে এক দিনে মৃত্যু দেড়শো ছুঁইছুঁই, নতুন সংক্রমণ ১৯,১১৭, সর্বোচ্চ উত্তর ২৪ পরগনায়

রাজ্যে কোভিড রোগীদের দৈনিক মৃত্যুর সংখ্যা বে়ড়ে ফের দেড়শোর কাছাকাছি পৌঁছল। এই নিয়ে টানা দু’দিন। রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন সংক্রমিতের মৃত্যু হয়েছে। সে সঙ্গে নতুন করে আক্রান্তের সংখ্যা ফের ১৯ হাজারের গণ্ডি পার করেছে। গত কয়েক দিন ধরে সংক্রমণ বাড়তে থাকায় এর মোটRead More →

কোভ্যাক্সিন ব্রিটেন ও ভারতের করোনা প্রজাতিকে রুখতে পারে, দাবি ভারত বায়োটেকের

ব্রিটেন এবং ভারতে পাওয়া করোনাভাইরাসের দুই প্রজাতিকেই রুখে দিকে সক্ষম ভারত বায়োটেক এবং আইসিএমআর-র তৈরি কোভ্যাক্সিন। রবিবার জানান ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। ব্রিটেনে করোনাভাইরাসের যে প্রজাতি পাওয়া গিয়েছিল, তার নাম বি১১৭, অন্য দিকে ভারতে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী বি১৬১৭। এই ভাইরাসের আরও একটি প্রজাতি রয়েছে, যার নাম ডি৬১৪জি। ইউরোপ-সহRead More →

৫ হাজার বছরের পুরনো লিপি থেকে শিল্পকর্ম, সুন্দরবনের প্রত্ন গবেষণাকেন্দ্রে জীবন্ত ইতিহাস

পাঁচ হাজার বছরেরও পুরনো সময় থেকে পরবর্তী পাল, সেনযুগ পর্যন্ত সময়কার ঐতিহাসিক নিদর্শন মিলেছে বারবারই। সুন্দরবনের (Sunderban) নদী তীরবর্তী এলাকায় এখনও মাঝেমধ্যেই হদিশ মেলে প্রত্নতাত্ত্বিক (Archeological sites)বহু সামগ্রীর। সেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন নব্যপ্রস্তর যুগ থেকে শুরু করে মৌর্য, শুঙ্গ ও কুষাণ যুগ এমনকী, পাল-সেন যুগের সময়কার বলেই দাবি প্রত্নতত্ত্ব গবেষকদের। বছরেরRead More →

সুরে সুরে করোনা রোগীদের একাকীত্ব দূর করবেন লোপামুদ্রা, অভিনব উদ্যোগ গায়িকার

এক অদ্ভুত অসুখে আক্রান্ত সভ্যতা। মারণ ভাইরাসের (Coronavirus) ছোবলে বেড়ে চলেছে সংক্রমণ। আর সেই সঙ্গে বাড়ছে গভীর অনিশ্চয়তা আর উৎকণ্ঠা। এই পরিস্থিতিতে শুশ্রুষার ভার যে কেবল ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী অর্থাৎ কোভিড যোদ্ধাদের উপরেই সীমাবদ্ধ নেই, তা বুঝতে পেরেছেন বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। প্রত্যেকেই নিজেদের ক্ষমতা অনুযায়ী, চেষ্টা করছেন করোনা ভাইরাস নামের অদৃশ্য শত্রুরRead More →

Cyclone Tauktae: ঘূর্ণিঝড় ‘তকতে’-র কারণে সোমবারও মুম্বইয়ে বন্ধ থাকবে টিকাকরণ

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তকতে’-র কারণে মুম্বইয়ে সোমবার বন্ধ থাকবে টিকাকরণ। রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। এ নিয়ে টানা তৃতীয় দিন বন্ধ থাকতে চলেছে টিকাকরণ। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছিল, ঘূর্ণিঝড়ের সতর্কতার কথা বিবেচনা করে ১৫ ও ১৬ মে কোনও টিকা দেওয়া হবে না। পুর কমিশনার ইকবাল সিংহ চহ্বাল জানিয়েছেন, মঙ্গল, বুধRead More →

পশ্চিমবঙ্গে রকেট গতিতে বিজেপির বাড়বাড়ন্ত, রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রথমেই জেনে নেই এবারের বিধানসভা নির্বাচনে(২০২১) বিজেপি ও তৃণমূল কংগ্রেস শতকরা কত শতাংশ ভোট পেল? বিজেপি ভোট পেয়েছে শতকরা ৩৮ শতাংশ এবং তৃণমূল ভোট পেয়েছেন শতকরা ৪৮ শতাংশ। বিজেপির এই ৩৮ শতাংশ ভোটের মধ্যে প্রায় ৯৯•৯৯ ভাগ হিন্দু ভোটার, ০•০১ শতাংশ সংখ্যালঘু ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেসের এই ৪৮ শতাংশ ভোটেরRead More →

করোনা সংকটে ১২ দিনে ৯ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম! চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে

রবিবার আবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। পাঁচ রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পর ক্রমাগত বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম( Petrol Diesel price)। ৪ মে থেকে এই নিয়ে ৯ বার দাম বাড়ল। কেবল সপ্তাহতেই পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৪ বার। রাজধানী দিল্লিতে(Delhi) পেট্রলের দাম ২৪ পয়সা বেড়ে হল ৯২.৫৮Read More →

হুগলি থেকে হাওড়া হয়ে ধর্মতলা, নাকা তল্লাশি, ক্রেতাহীন দোকান… শৃঙ্খল ভাঙতে লড়াই শুরু রাজ্যে

নবান্ন থেকে কার্যত লকডাউনের ঘোষণার সময় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্যই এই কড়াকড়ি। সরকার আশা করছে, মানুষ এই নির্দেশ মানবেন। রবিবার, লকডাউনের প্রথম সকালে হুগলি থেকে হাওড়া হয়ে কলকাতা আসার সময় সেই ছবিটাই ধরা পড়ল। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার, দোকান খোলা থাকলেও রাস্তায় লোকRead More →