I am Ram – अहं राम  – আমিই রাম –  তিন দিনব্যাপী প্রবোধন মালা – A three- day enlightenment lecture series – (28-29-30 May 2021)

ত্রেতাযুগে আসুরিক শক্তি সনাতন সংস্কৃতির উপর লাগাতার আক্রমণ করে এসেছে, সংস্কৃতি রুপি সীতা মায়ের হরন এক প্রকার আক্রমণের চরম রূপ নেয় । বর্তমানে ও একই পরিস্থিতি দেখা যাচ্ছে , ঐ যুগে এক রামচন্দ্র আসুরিক শক্তিকে সমূলে পরাজিত করেছিল , আজ বহুরূপী অসুরশক্তি কে পরাজিত করার জন্য প্রত্যেক ব্যক্তি কে ভগবানRead More →

করোনার উৎস কোথায়? ৯০ দিনের মধ্যে জানাতে গোয়েন্দাদের নির্দেশ বাইডেনের

নোভেল করোনাভাইরাসের প্রকৃত উৎপত্তিস্থল কোথায়? চিনের গবেষণাগার না পশুবাজার? এ ব্যাপারে তদন্তের গতি বাড়াতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি গোয়েন্দাদের বলেছেন, তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করার বার্তাও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘‘গোয়েন্দাদেরRead More →

জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি

ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড় হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ থেকেRead More →

COVID-19: করোনায় টানা লকডাউন করলেই যে খুব লাভ হয়, তা নয়, সাফ বলছেন ‘ভাইরাসন্বেষী’ সুনেত্রা

যিনি চুল বাঁধেন, তিনি উপন্যাসও লেখেন। তবে তারও আগে তিনি ভাইরাসের খোঁজ করেন! কোন কাজটা বেশি শক্ত? আপাতত উপন্যাস লেখা। তবে কি না তুলনা তো হচ্ছে চুল বাঁধা আর ভাইরাসের খোঁজের মধ্যে। আপাতত কঠিন-সহজের মধ্যে ফারাক করায়ও মন নেই। তাঁ ধ্যান-জ্ঞান এখন ভাইরাস। বলছেন, ‘‘ভাইরাসের তাণ্ডবে যখন কাঁপছে গোটা বিশ্ব,Read More →

ভোপালে ১০১ টাকা পেট্রোল, রেকর্ড উচ্চতায় দুই জ্বালানি তেলের দর

জ্বালানি তেলের চড়া দর ফের নতুন রেকর্ড গড়ল দেশে। মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে বৃহস্পতিবার আরও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। মহার্ঘ্য হওয়ার পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১০১.৭৭ টাকায়, আবার মুম্বইয়ে ১০০ টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম।কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৭২ টাকাRead More →

৩০ মে অবধি আন্দামানে চলবে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ

আপাতত বৃষ্টি থামছে না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, বৃষ্টি চলবে আগামী ৩০ মে পর্যন্ত। তাই এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৩০ মে পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে বৃষ্টি চলবে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।আইএমডি জানিয়েছে,Read More →

কোভিডে মৃত্যু ৩,৮৪৭ জনের, ভারতে দৈনিক সংক্রমণ ২.১১-লক্ষাধিক

ভারতে ফের কিছুটা বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ৪-হাজারের নীচে নেমে এল। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৮৪৭ জন রোগীর। একইসঙ্গে বুধবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন। টিকাকরণওRead More →

৩৩.৬৯-কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা, ভারতে সুস্থতা ৯০.০১ শতাংশ

ভারতে ৩৩.৬৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ মে সারা দিনে ভারতে ২১,৫৭,৮৫৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৩,৬৯,৬৯,৩৫২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২১,৫৭,৮৫৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেনRead More →

রাজভবনের সামনে বিক্ষোভ, দায়সাড়া ব্যবস্থায় প্রশ্ন

রাজভবনের সামনে উপর্যুপরি দু’দিন বিক্ষোভের জেরে স্থানীয় থানার নিচুতলার এক পুলিশকর্মীকে হালকা সাজা দিয়ে দায় সারলেন কর্তৃপক্ষ। এতে প্রশ্ন দেখা দিয়েছে পুলিশের একাংশে। রাজভবনের ফাঁড়ির কোনও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু পদোন্নতি হয়েছে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি-র। গত ১৭ মে নারদ মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক সহ চারজন।Read More →

সংকটের মধ্যেও দেশে নষ্ট ৬.৩ শতাংশ টিকা! একাধিক রাজ্যের পারফরম্যান্সে অখুশি কেন্দ্র

দেশজুড়ে টিকার সংকট। অনেক রাজ্যে ভ্যাকসিনের (Corona Vaccine) অভাবে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণ শুরুই করা যায়নি। অনেক জায়গায় আবার শুরুর পরও বন্ধ করে দিতে হয়ছে। এমনকী ৪৫ ঊর্ধ্বদেরও সকলে টিকা পাচ্ছেন না। অথচ, এসবের মধ্যেও ভারতে প্রায় ৬.৩ শতাংশ করোনার ভ্যাকসিন নষ্ট হয়েছে। কোনও না কোনও কারণে এইRead More →