বিজয় হজারে থেকে বিদায় বাংলার, নজির গড়ে অর্ধশতরান সরফরাজ়ের, আবার ঝড় হার্দিকের ব্যাটে

বিজয় হজারে ট্রফি থেকে বিদায় নিল বাংলা। মরণবাঁচন ম্যাচে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কাছে পাঁচ উইকেটে হেরে গেল তারা। শতরান করে বাংলাকে ছিটকে দিলেন জাতীয় দলের ক্রিকেটার ধ্রুব জুরেল। এ দিকে, বৃহস্পতিবার দেখতে পাওয়া গিয়েছে সরফরাজ় খান এবং হার্দিক পাণ্ড্যের আগ্রাসী ব্যাটিং। বাংলার হার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ।Read More →

কোমায় চলে যাওয়ার আট দিনের মধ্যে বাড়ি ফিরলেন মার্টিন, ‘অলৌকিক’ বলছেন প্রাক্তন সতীর্থেরা

সুস্থ হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। এ বার হাসপাতাল থেকেও ছাড়া পেলেন ড্যামিয়েন মার্টিন। তিনি বাড়ি ফিরে গিয়েছেন। কোমায় চলে গিয়েও আট দিনের মধ্যে যে এ ভাবে বাড়ি ফিরতে পারবেন, তা ভাবতে পারেননি কেউই। মার্টিনের সতীর্থেরা বলছেন, এই ঘটনা ‘অলৌকিক’। গত ৩১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী ক্রিকেটারRead More →

Push Back From Odisha: বাংলা বলার অপরাধ! ওডিশার সাত দশকের বাসিন্দা ১৪ বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক…

বাংলায় কথা বলা কি অপরাধ? ফের ‘পুশব্যাক’! ওডিশায় বসবাসকারী এক বাঙালি পরিবারকে এবার নদীয়ার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ। কবে? গত ২৫ ডিসেম্বর। বাংলায় কথা বললেই বিপদ। পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে! বীরভূমের সোনালি খাতুনের মতোই পরিণতি হল ওডিশায় বাসিন্দা শেখ জব্বর  ও তাঁর পরিবারের ১৪ জন সদস্য়ের। একসময়ে Read More →

কার্শিয়াঙের জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, রাজ্যে এই প্রথম বার!

রাজ্য বন দফতরের জন্য বছরের শুরুতেই খুশির খবর। পাহাড়ি জঙ্গলে প্রায়ই দেখা মিলছিল কালো চিতাবাঘের। এ বার শৈলরানির জঙ্গলে দেখা মিলল কালো হরিণের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কার্শিয়াং বনবিভাগের ডাউহিল ফরেস্টে ওই কালো হরিণের দেখা মিলেছে। বন দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, প্রায় ১০ লক্ষ হরিণের মধ্যে এমন একটিRead More →

নিজের বোর্ডকে দু’বার ভাবতে বললেন তামিম! মুস্তাফিজুর-বিশ্বকাপ বিতর্কে প্রথম মুখ খুললেন বাংলাদেশের কোনও ক্রিকেটার

প্রত্যাশামতোই আবার আইসিসি-কে চিঠি পাঠাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পষ্ট জানিয়ে দিল, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না তারা। একই দিনে সাংবাদিক বৈঠকে হাজির হয়ে দলের ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, বিসিবি যে সিদ্ধান্তই নিক না কেন, যথেষ্ট ভাবনাচিন্তা করে নেওয়া উচিত। কারণ এর সঙ্গে দেশের স্বার্থ জড়িয়ে। বুধবার বিসিবি-র কর্তাদেরRead More →

হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিলক, চার ক্রিকেটারকে ছাড়াই ভারতীয় দল পৌঁছল বডোদরায়

নিউ জ়িল্যান্ড সিরিজ় শুরুর আগেই ধাক্কা খেল ভারত। প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিলক বর্মা। তাঁর তলপেটে অস্ত্রোপচার হয়েছে। সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে। এ দিন এক বিবৃতিতে ভারতীয় বোর্ড (বিসিসিআই) এ কথা জানিয়েছে। এখনও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। এ দিনই এক দিনেরRead More →

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা আর কত দিন? রাজ্য জুড়ে কুয়াশার দাপট, উত্তরে রয়েছে সতর্কতা

শুধু রাতে নয়, দিনেও কনকনে ঠান্ডা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও দাপিয়ে বেড়াচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণে এই ঠান্ডা থাকবে আরও দু’দিন। তার পর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই সম্ভাবনা নেই আপাতত। তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। উত্তরের কয়েক জেলায়Read More →

রাজ্যের বাইরে থাকলে শুনানির জন্য যেতেই হবে না! নথি জমা দিতে পারবেন পরিবারের কেউ, জানাল কমিশন, কাদের ছাড়?

পড়াশোনা, চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ওই ভোটারের পরিবারের কোনও সদস্য শুনানিকেন্দ্রে নথি নিয়ে গেলেই হবে। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তা পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলার নির্বাচনী আধিকারিককে। শুনানিকেন্দ্রে সশরীরে হাজিরাRead More →

Modi, BJP, Singur, ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তথ্য জানিয়েছেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সভাস্থল চূড়ান্ত করতে সোমবার সিঙ্গুরের গোপালনগর এলাকায় একাধিক জমি ও মাঠ পরিদর্শন করেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। এদিন সিঙ্গুরে টাটা মোটরর্সের ছেড়ে যাওয়া জমি সহ সংলগ্ন একাধিক এলাকা ঘুরেRead More →

শতরান করেই ‘পুষ্পা’র কায়দায় উচ্ছ্বাস বৈভবের, নজিরও গড়ল ১৪ বছরের ক্রিকেটার, ভারতের কাছে চুনকাম দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের আগে ভাল ছন্দে বৈভব সূর্যবংশী। প্রথম বার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিল ১৪ বছরের ক্রিকেটার। প্রথম সিরিজ়েই বিপক্ষকে চুনকাম করে দিল তারা। বৈভব নিজে নজির তো গড়েছেই। পাশাপাশি শতরানের পর ‘পুষ্পা’ সিনেমার নায়কের কায়দায় উচ্ছ্বাস প্রকাশ করে নজর কেড়েছে। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দক্ষিণ আফ্রিকারRead More →