Lighting: চলন্ত গাড়িতে বাজ পড়তেই ঝলসে গেল! ভয়াবহ দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

বরাতজোরে বাঁচল এক পরিবার। তিন সন্তানকে নিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছিল। আর মাঝেমধ্যেই বজ্রবিদ্যুতের কড়কড়ানি শুনতে পাওয়া যাচ্ছিল। ওই ব্যক্তিকে পিছু পিছু অনুসরণ করছিলেন তাঁর স্ত্রী। তিনিও গাড়ি চালাচ্ছিলেন। স্বামীর গাড়ি থেকে কয়েক ফুট তফাতে ছিল মহিলার গাড়ি। হঠাৎই জোরে মেঘের গর্জন শোনা যায়।Read More →

Bhagwant Mann: বিয়ে ভগবত মানের, এ বার বরিস-ট্রাম্প-মাকরেঁর সঙ্গে উচ্চারিত হবে মুখ্যমন্ত্রীর নাম

বৃহস্পতিবারই সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বছর ছয়েক আগে ইন্দ্রপ্রীত কৌরের সঙ্গে প্রথম বিয়ে ভাঙার পর মা-বোনের অনুরোধে আবার বিয়ের পিঁড়িতে বসেছেন ৪৮ বছরের এই আপ নেতা। তাঁর বিয়ে হল হরিয়ানার কুরুক্ষেত্রের সাধারণ শিখ পরিবারের মেয়ে বছর আঠাশের গুরপ্রীত কৌরের সঙ্গে। তবে স্ত্রীর সঙ্গে মানের বয়সের বিশRead More →

Boris Johnson quits: বরিস জনসনের ইস্তফা! তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানালেন, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে তাঁর কনসারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, তত দিন তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবেই থাকতে চান বলেও জানিয়েছেন বরিস। নিজের ভাষণে বরিস বলেন, ‘‘এটা এখন আমারRead More →

Monsoon 2022 Rain Forecast: এই সপ্তাহেই বর্ষার হাত ধরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে? কোন জেলায় কীভাবে, কত বর্ষণ ?

1/6জুলাইয়ের প্রথম সপ্তাহ কেটে গেল। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও চাঙ্গা হল না। বর্ষা চাঙ্গা হওয়ার জন্য যে ‘বুস্টার ডোজের’ প্রয়োজন, তাও আগামী কয়েকদিনে মিলবে না। তার ফলে আপাতত হালকা-মাঝারি বৃষ্টিতেই (ক্যালেন্ডারের) বর্ষাকাল কাটাতে হবে। 2/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,পশ্চিমবঙ্গের অনেকটা দক্ষিণে একটি অক্ষরেখা অবস্থান করছে। ওড়িশা উপকূলে অবস্থান করছেRead More →

স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবীশহীদ দীনেশচন্দ্র গুপ্ত (জন্মঃ- ৬ ডিসেম্বর, ১৯১১ – মৃত্যুঃ- ৭ জুলাই, ১৯৩১)

ঢাকা কলেজে পড়ার সময় ১৯২৮ সালে তিনি ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’-এর কলকাতা সেশনের প্রাক্কালে নেতাজী সুভাষ চন্দ্র বোস সংগঠিত বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগদান করেন। শীঘ্রই বেঙ্গল ভলান্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয়। দলের তরফ থেকে দীনেশকে মেদিনীপুরে শাখা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। মেদিনীপুরে এসে দল সংগঠন ও সদস্য সংগ্রহের পাশাপাশি পড়াশোনাওRead More →

Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশি, পায়ে চোট, তবু ১২ বছরের ছোট বিপক্ষকে হারিয়ে সেমিতে রাফা

২০ বছরের ইয়ানিক সিনার কোয়ার্টার ফাইনালে কড়া লড়াইয়ের সামনে ফেলে দিয়েছিলেন নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালকেও একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালেন ২৪ বছরের টেলর ফ্রিৎজ। জোকার ফিরে আসতে পেরেছিলেন লড়াইয়ে। নাদালকেও জিততে হল পাঁচ সেট লড়াই করে। ৪ ঘণ্টা ২০ মিনিটের টান টান লড়াইয়ে নাদালের পক্ষে খেলার ফল ৩-৬, ৭-৫,Read More →

Bikram Dasgupta Foundation: এক দশকেরও বেশি সময় ধরে সাধারণ মানুষের জীবন বদলে চলেছে বিক্রম দাশগুপ্ত ফাউন্ডেশন

‘Only Compassion Can Heal’ অর্থাৎ ‘সমবেদনাই নিরাময়ের একমাত্র রাস্তা’ — সেই প্রথম থেকেই এই বিশ্বাস নিয়েই পথ চলেছে বিক্রম দাশগুপ্ত ফাউন্ডেশন (বিডিজি ফাউন্ডেশন)। সেই কারণে যখনই সুযোগ পেয়েছে, এই সংস্থা অভাবী, মেধাবী, দরিদ্র, বয়স্ক, বিশেষভাবে-অক্ষমদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রখ্যাত গ্লোবাল আইটি নেতা বিক্রম দাশগুপ্তের দক্ষ নির্দেশনা ও নেতৃত্বে একটিRead More →

China: চুরি হয়ে যাবে প্রযুক্তি, চিনের সঙ্গে ব্যবসায় মানা আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা প্রধানের

আক্রমণই রক্ষণের শ্রেষ্ঠ উপায়। আন্তর্জাতিক বাণিজ্যে ‘চিনা আগ্রাসন’ ঠেকাতে এ বার সক্রিয় হল আমেরিকা ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং এমআই-৫। বুধবার যৌথ সাংবাদিক বৈঠকে এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে এবং এমআই-৫-এর প্রধান জেনারেল কেন ম্যাকলাম সম্ভাব্য চিনা বিপদ সম্পর্কে বাণিজ্য সংস্থা এবং বণিক সংগঠনগুলিকে সতর্ক করেছেন। সাম্প্রতিক কালে বিশ্বের দুইRead More →

India vs England 2022: লাল বলে খেলা শেষ, ভারত বনাম ইংল্যান্ডের এ বার সাদা বলে খেলা হবে

এজবাস্টন টেস্টে হার। এ বার লড়াই সাদা বলে। করোনা মুক্ত হয়ে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা। প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলী, যশপ্রীত বুমরারা না থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে থাকবেন তাঁরা। ইংল্যান্ড দল নামবে নতুন অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভারতীয় সময় শুরু হবে রাত সাড়ে দশটায়। সাদাম্পটনে হবেRead More →

Covid 19: ভারতে হদিস মিলল করোনার নয়া উপরূপের, সংক্রমণ ঘটাচ্ছে বিএ ২.৭৫, জানাল হু

আশঙ্কাই সত্যি হল। ভারতে হানা দিয়েছে করোনাভাইরাসের ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫। এ কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনার এই উপরূপের প্রভাব কেমন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হু প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস। সম্প্রতি ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছিলেন, ভারতের ১০টি রাজ্যে করোনার এই রূপের সংক্রমণ ঘটেছে। ওই ১০টিRead More →