অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা এখনও সঙ্কটজনক, রয়েছেন ভেন্টিলেশনেই, কী বলছে হাসপাতাল?

এখনও সঙ্কটজনক পরিস্থিতিতে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভেন্টিলেশন সাপোর্টেই এখনও রয়েছেন তিনি। বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ব্রেন স্ট্রোকেরRead More →

পথকুকুরদের খাওয়ালে বাড়ি নিয়ে যান, বম্বে হাই কোর্টের সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

পথের কুকুরদের যদি খাওয়াতেই হয়, তবে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। অন্য কোথাও খাওয়ানো যাবে না। অন্যথায় করা হবে জরিমানা। পথকুকুরদের খাওয়ানো নিয়ে হওয়া একটি মামলায় অক্টোবর মাসেই এমন নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। অন্যথায় জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বিচারপতিরা। বুধবার সেই রায়ের উপর স্থগিতাদেশRead More →

দ্রাবিড় নয়, ভারতের কোচের পদে অন্য এক জনকে চাইছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটে হার। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই হার ভারতীয় দলকে অনেক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিসিসিআই চাইছে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসতে। অনেকের মতে দ্রাবিড়কে কোচের পদ থেকে সরানো উচিত, কেউ মনে করছেন রোহিতের বদলে টি-টোয়েন্টিতে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করুক ভারত। ওয়াঘারRead More →

আদালতে ধাক্কা ইডির, অভিষেক শ্যালিকার রক্ষাকবচ আপাতত বহাল, নির্দেশ হাই কোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে ইডির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মেনকাকে দেওয়া আদালতের রক্ষাকবচের বিরোধিতা করেছিল ইডি। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো যে নির্দেশ আদালত দিয়েছিল, তা-ই বহাল থাকবে। আদালত জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গরু পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয়Read More →

রক্ত ধুতেই কি এত জলের ব্যবহার? জলের বিপুল বিল হতে পারে আফতাবের বিরুদ্ধে অন্যতম প্রমাণ

শ্রদ্ধা এবং আফতাব দিল্লির যে বাড়িতে থাকতেন, মে মাসে সেই বাড়ির জলের বিল এসেছিল অত্যধিক বেশি! অর্থাৎ শ্রদ্ধা খুনের মাসে মেহরৌলীর ওই তিন তলা বাড়ির জলের বিল অনেকটাই বেশি এসেছিল। তা হলে কি শ্রদ্ধার রক্ত ধুতে অতিরিক্ত জল ব্যবহার করতেন আফতাব? আর সেই কারণেই বেড়ে গিয়েছিল জলের বিল? জলের বিলটিRead More →

বলিউড কি শেষ? Is Bollywood Finished?

Is Bollywood Finished? Can Bollywood Recover? Abhishek Talks about Aamir Khan, Laal Singh Chadda, Bigg boss 16, Unchai and more.বলিউড কি শেষ? বলিউড কি পুনরুদ্ধার করতে পারবে? অভিষেক আমির খান, লাল সিং চাড্ডা, বিগ বস 16, উচ্চতা এবং আরও অনেক কিছু সম্পর্কে কথা বলেছেনRead More →

শ্রদ্ধা-আফতাবের পর নিধী-সুফিয়ান, পরম্পরা অব্যহত

শ্রদ্ধা আফতাবের প্রেমের পরিণতি, দিল্লির ঘটনা এতদিনে সবাই জেনে গেছেন। যারা জানেন না, আমার প্রোফাইলে একবার দেখে নিতে পারেন। প্রেম, ভোগ শেষ, বিয়ের কথা উঠতেই শ্রদ্ধার শরীরের ৩৫ টুকরো নতুন কেনা ফ্রিজের ভিতর। ফের সেই একই ঘটনা। এবার উত্তরপ্রদেশের লখনৌতে। উনিশ বছরের নিধি গুপ্তার প্রেম মহম্মদ সুফিয়ানের সঙ্গে। বিয়ের কথাRead More →

বিশ্বকাপ শেষে বিপদ ঘনাচ্ছে রোনাল্ডোর জন্য, আর খেলতে দেখা যাবে তো তাঁকে

পর্তুগালের হয়ে ফুটবল বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পর কী হবে? তারকা ফুটবলারকে কী আর খেলতে দেখা যাবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে রোনাল্ডোকে আর খেলতে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। সেই দলের কোচ এরিক টেন হ্যাগ জানিয়েছেন যে, তিনি রোনাল্ডোকে খেলাতে ইচ্ছুক নন। এমনRead More →

নিউজ়িল্যান্ডে দলকে অনুশীলন করালেন অধিনায়ক হার্দিক, কোথায় গেলেন কোচ লক্ষ্মণ

শুক্রবার থেকে শুরু হবে ভারত-নিউজ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। তবু বুধবার ক্রিকেটারদের অনুশীলন করালেন না এই সিরিজ়ে ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ। সতীর্থদের অনুশীলন করালেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দু’দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তাই এই সিরিজ়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে উভয় পক্ষই। তবু সিরিজ় শুরুর মাত্র দু’দিনRead More →

ফ্রান্সের লড়াই নিজেদের সঙ্গেই, পড়ে নিন আনন্দবাজার অনলাইনে

গত বারের বিশ্বজয়ী। এ বারও ট্রফির ব্যাপারে অন্যতম দাবিদার। ফ্রান্সের সামনে প্রধান বাধা নিজেরাই। গত ৬০ বছরে কোনও দেশ যা করে দেখাতে পারেনি, সেই সুযোগই রয়েছে ফ্রান্সের সামনে। তা হল, বিশ্বকাপ ধরে রাখার। শেষ বার এই কাজ করে দেখিয়েছে ব্রাজিল। ১৯৫৮ এবং ১৯৬২-তে পর পর বিশ্বকাপ জেতে তারা। এ বারওRead More →