বাঙালীকে দূর্গা পূজার ব্যাপারে সজাগ করবেন আপনি আর আপনার ভাইপো?

বাঙালীকে দূর্গা পূজার ব্যাপারে সজাগ করবেন আপনি আর আপনার ভাইপো?

মুখ্যমন্ত্রী ৭০০০০ টাকা অনুদান দিয়ে বললেন, মানুষকে সজাগ করার জন্য নাকি এই টাকা দেয়া হচ্ছে l বাঙালীকে দূর্গা পূজার ব্যাপারে সজাগ করবেন আপনি আর আপনার ভাইপো? বাঙালী কিন্তু আপনাদের ব্যাপারে সজাগ l সবাই জানে এটা, ভোট লুট করার জন্য কিছু মাস্তানকে পুরস্কার এবং আগামী দিনের প্রস্তুতি l দূর্গাপূজার ব্যাপারে বাঙলীর সচেতনতা কতটা মুখ্যমন্ত্রী জানেন? একটু মনে করিয়ে দি l

আমরা দমদমের সেই উদ্বাস্তু কালোনীর লোক, যারা বাঙাল ব্রাত্য বসুকে ব্রাত্য করে মেদিনীপুরবাসী বিমলশঙ্কর নন্দ কে ভোট দেয়ায় ব্রাত্য বসুর উন্মাদ হার্মাদরা আমাদের পাড়ার কালী পূজা বন্ধ করে দেবে ভেবেছিল l পরে মহিলারা রুখে দেয় l ১৯৪৭ এ সব ছেড়ে আমার ঠাকুরদা এবং আরও ৫৯ টি পরিবার এখানে সব খুইয়ে আশ্রয় নেন ওই কলোনিতে l বাড়ী, জমি, মন্দির থেকে নিজের হাতে তৈরি স্কুল সব ছেড়েছেন, শুধু একটা জিনিস ছাড়তে পারবেন না বলে l সেটা হল ধর্ম l কবীর সুমনের মত যদি মা দূর্গাকে ত্যাগ করতেন, তবে কিছুই ছাড়তে হত না l আমার ঠাকুরদার মত কয়েক লক্ষ মানুষ সেই দিন এই সিদ্ধান্ত নেন l সব ছাড়বো, শুধু মাকে ছাড়বো না l দারিদ্র এমন জায়গায় পৌঁছেছিল, ৬০ জন পরিবারের জন্য চারটা শৌচালায় ছিল, যার মধ্যে একটা কোষ্ঠকাঠিন্য রুগীদের জন্য সংরক্ষণ করা l সব অতিরিক্ত খরচ বন্ধ, কারণ পেটের ভাত ছিল না সেই দিন l

কিন্তু একটা খরচ বন্ধ হয় নি l সেটা হল দূর্গা পূজার খরচ l ১৯৪৮ এ প্রথম দূর্গাপূজা হয় l

ম্যাডাম একবার দমদম/যাদবপুরে আসুন এই বছর l দেখবেন অধিকাংশ পাড়ায় ৭৫ বছর পূর্তি পালন হচ্ছে l কিছু পাড়া গত বছর পালন করেছে

দূর্গাপূজার জন্য সচেতনতা তৈরির বিন্দু মাত্র প্রয়োজন বাঙালীর নেই l যেদিন কিছু ছিল না, সেই দিনও ওই একটা খরচ করতে ভোলে নি বাঙালী l আগামীদিনে যদি আবার কাশ্মীরীদের মত রাজ্য ছাড়তে হয়, পৃথিবীর যেখানে যাবে সেখানেই শুরু করবে দূর্গা পূজা l যেমনটি ভূমি সংস্কারে সর্বহারা হওয়া পশ্চিমবঙ্গের গ্রামের বাঙালী আজ সুদূর কর্ণাটক/মধ্যপ্রদেশ /হরিয়ানার গ্রামে নতুন ঘর বানিয়ে করছে আজ l কোন অনুপ্রেরণা বা সচেতনতা ভাতা সেদিনও প্রয়োজন হয় নি, হবেও না l

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.