রেপো রেট অপরিবর্তিতই, ডিসেম্বর থেকে ২৪ ঘন্টাই আরটিজিএস

রেপো রেট অপরিবর্তিতই, ডিসেম্বর থেকে ২৪ ঘন্টাই আরটিজিএস

রেপো রেট ফের অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশেই রাখার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে মনেটারি পলিসি কমিটি। এছাড়াও ৪.২ শতাংশেই রয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট। অপরিবর্তিত থাকার পর রিভার্স রেপো রেট এখন ৩.৩৫ শতাংশ। এছাড়াও আরবিআই গভর্নর জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকেই ২৪ ঘন্টা (২৪x৭) মিলবে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধা।
শুক্রবার আরবিআই গভর্নর জানিয়েছেন, পলিসি রেপো রেট ৪ শতাংশেই রাখার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে মনেটারি পলিসি কমিটি। তিনি জানান, ২০২১ সালের জন্য, জিডিপি হ্রাস হতে পারে ৯.৫ শতাংশ।..৪.২ শতাংশেই রাখা হয়েছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট। অপরিবর্তিত থাকার পর রিভার্স রেপো রেট এখন ৩.৩৫ শতাংশ। আরবিআই গভর্নর এদিন জানান, আগামী ডিসেম্বর মাস থেকেই ২৪ ঘন্টা মিলবে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.