লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! হয়তো চলতি মাসের শেষেই

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! হয়তো চলতি মাসের শেষেই

গত লোকসভা ভোটের দিন ঘোষণার পরে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সূত্রের খবর, এ বার তা আসতে পারে নির্বাচনের দিন ঘোষণার আগেই। সম্ভবত চলতি মাসের শেষের দিকে। এ বার রাজ্যে মোতায়েনের জন্য রেকর্ড ৯২০ কোম্পানি বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চাওয়ার পরে যা তাৎপর্যপূর্ণ।

শুধু তাই নয়, সূত্রের খবর, সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে। সূত্রের দাবি, স্পর্শকাতর ও সংবেদনশীল বুথের তালিকা হাতে নিয়েই বৈঠকে বসতে চাইছে তারা।

জানানো হয়েছে, এ বারের বুথ-তথ্যের সঙ্গে ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোটের পরিস্থিতির তুলনা করা হবে। সূত্রের দাবি, ওই দু’বারের তথ্য-পরিসংখ্যান, ঘটনাপ্রবাহের কথা মাথায় রেখেই স্পর্শকাতর ও উপদ্রুত এলাকার বুথের তালিকা জমা দিতে হবে জেলাশাসকদের। এ সবের ভিত্তিতেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.