দশম শ্রেণিতে দু’দফায় পরীক্ষা কি আগামী বছর থেকেই? খসড়া নিয়ে মত জানতে চাইল সিবিএসই

দশম শ্রেণিতে দু’দফায় পরীক্ষা কি আগামী বছর থেকেই? খসড়া নিয়ে মত জানতে চাইল সিবিএসই

‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’ মেনে ২০২৫-২৬ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দু’বার পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। সংস্থার তরফে এক বিবৃতি বলছে, মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এ সংক্রান্ত নির্দেশিকার খসড়া গৃহীত হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের মতামত চেয়েছেন সিবিএসই কর্তৃপক্ষ। সংস্থার ওয়েবসাইটে আগামী ৯ মার্চের মধ্যে এ বিষয়ে মতামত জানানো যাবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খসড়া অনুসারে, প্রথম দফার পরীক্ষার সূচি ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত নির্ধারিত হয়েছে। দ্বিতীয় দফায় ৫থেকে ২০ মে-র মধ্যে।

সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার্থীদের ভাল ফলের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই পদ্ধতি পরিবর্তন। প্রসঙ্গত, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী স্কুল থেকে পিএইচডি স্তরের পঠন-পাঠন এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। এর একটি অংশ হিসাবে চালু করা হচ্ছে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.