CBSE result: প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল, টেক্কা ছাত্রীদের, পাশের হার ৯৪ শতাংশের বেশি

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। পাশের হার ৯৪ শতাংশের বেশি। ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা। ২০২২-এর সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। পাশের হার ৯৪.৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষায় পাশ করেছেন। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৪,৯০৮ জন। দু’লক্ষ ৩৬ হাজারেরওRead More →

BJP: ফেসবুকের কভার ছবি বদলে ফেলুক ভারতীয়েরা, টুইটার, ইনস্টাগ্রামেও বদল চান মোদী-শাহ

স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপনকে সরকারের পাশাপাশি সাধারণের উৎসব করে তুলতে চায় কেন্দ্র। শুধু তাই নয়, বিজেপিও দেশ জুড়ে সেই প্রচার চায়। লক্ষ্য নেওয়া হয়েছে, আগামী ১৩ থেকে ১৫ অগস্ট দেশের ২০ কোটি বাড়িতে উঠুক জাতীয় পতাকা। আর ২২ জুলাই থেকেই সরকারি স্তরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির প্রচার শুরুর আর্জিRead More →

Imran Khan: রাজনীতির পিচেও কি ‘কামব্যাক ইনিংস’ ক্যাপ্টেন ইমরানের? উপনির্বাচনে ইঙ্গিত

তাঁর নামের সঙ্গে ‘প্রত্যাবর্তন’ শব্দটি জুড়ে গিয়েছিল তিন দশক আগেই। অবসর ভেঙে ২২ গজের লড়াইয়ে ফিরে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর। এ বার দেশের প্রধানমন্ত্রিত্ব হারানোর তিন মাসের মাথায় ভোট-রাজনীতিতে ইমরান খানের চমকপ্রদ জয় সেই ‘কামব্যাক’ জল্পনাকে নতুন মাত্রা দিল। পাক পঞ্জাব প্রদেশের আইনসভার ২০টি আসনের সাম্প্রতিক উপনির্বাচনে ১৫টিতেই জয় পেয়েছেRead More →

Gold recovered: বিএসএফ দেখে ইছামতী নদীতে ঝাঁপ, নৌকা থেকে উদ্ধার ৪০ কেজি সোনা, দাম বিশ কোটির বেশি!

ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার গুনারমাঠ এলাকায় ইছামতীর বুকে ভাসমান নৌকা থেকে বিপুল পরিমাণে বেআইনি সোনা আটক করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার হওয়া ৪০ কেজিরও বেশি সোনার বাজারমূল্য ২০ কোটি টাকার বেশি। এ যাবৎ এত বিপুল পরিমাণ সোনা আটক করা হয়নি বলে বিএসএফ সূত্রে দাবি। বিএসএফ সূত্রেRead More →

Mahua-Deboshree: মহুয়াদির গায়ে আগুন লাগল? পুড়ে গিয়েছিলেন? সব উত্তর নিয়ে অসময়ে চলে গেলেন: দেবশ্রী

মহুয়া রায়চৌধুরীকে আমি ছোট্ট থেকে চিনি। আমি আর আমার দিদি কৃষ্ণা রুমকি-চুমকি নামে নাচ অনুষ্ঠান করতাম। মহুয়াদিও তখন তেমনই শিশু নৃত্যশিল্পী। বাড়ির নাম শিপ্রা। পোশাকি নাম সোনালি রায়চৌধুরী। ওঁর বাবা আমার মাকে বৌদি বলে ডাকতেন। সেই সময়ে একটি অ্যামেচার ক্লাব প্রতি রবিবার ছোটদের নাচের অনুষ্ঠানের আয়োজন করত। আমরা তো যেতামই।Read More →

BJP: রামধনু জোট আগে সে ভাবে কাজ করেনি, ২০২৪-এও করবে না, দাবি বিজেপি নেতৃত্বের

আগামী লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিরোধীরা এক হয়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কার্যত নস্যাৎ করে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁদের দাবি, রামধনু জোট আগেও সে ভাবে কাজ করেনি, ২০২৪-এও করবে না। আজ ২১ জুলাইয়ের সমাবেশের বক্তব্যে গোড়া থেকেই মমতার আক্রমণের নিশানায় ছিল বিজেপি। দ্রব্যমূল্যবৃদ্ধি, বেকারত্ব, কেন্দ্রীয়Read More →

Draupadi Murmu: দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী, বিপুল ভোট পেয়ে রাইসিনা হিলসে ময়ূরভঞ্জের কন্যা

বিজেপি আদিবাসী সমাজের একজন প্রতিনিধিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসাতে চেয়েছিল। এনডিএ-র প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার সময়ে জেপি নড্ডা স্বয়ং বলেছিলেন, আদিবাসী এবং মহিলা হিসাবে বাছা হয়েছে দ্রৌপদীকে। এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে গোটা বিজেপি নেতৃত্ব দ্রৌপদীকে ‘প্রথম আদিবাসী রাষ্ট্রপতি’ হিসাবেই তুলে ধরতে চেয়েছে। সেই চাওয়ার জয় মিললRead More →

Asia Cup 2022: শ্রীলঙ্কায় নয়, কোন দেশে হবে এশিয়া কাপ? জানিয়ে দিলেন সৌরভ

এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে কোন দেশে হবে প্রতিযোগিতা। জল্পনার অবসান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এ বারের এশিয়া কাপ। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরেRead More →

World Athletics Championship 2022: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জন

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে নীরজ চোপড়াকে ঘিরেই পদকের আশা ভারতের। প্রথম থ্রোয়ে ৮৮.৩৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী। পৌঁছে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অলিম্পিক্সের পর আরও একটি পদকের হাতছানি নীরজের সামনে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে প্রয়োজন ছিল ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। প্রথম থ্রোতেRead More →

President Election Result 2022: নির্বাচন কমিশনের হিসাবে বাংলার ৭১ বিধায়ক ভোট দিয়েছেন দ্রৌপদীকে, বাড়তি ১ কি তৃণমূলের?

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার ৭১ জন বিধায়কের ভোট পেয়েছেন বিজেপি নেতৃত্বধীন এনডিএ প্রার্থী এবং দেশের ভাবী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্য দিকে, বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিন্‌হা পেয়েছেন ২১৬ জন বিধায়কের ভোট। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলা থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন যশবন্ত। তৃণমূলও এই লক্ষ্যই নিয়েছিল। রাজ্য বিজেপিRead More →