Taj Mahal: এক দিনে ৮০ হাজার দর্শক! ফ্রি-তে তাজমহল দেখার ভিড় সামলাতে লাঠি হাতে নামল পুলিশ

১৫ অগস্ট পর্যন্ত বিনামূল্যে তাজমহল দেখার সুযোগ দিয়েছে প্রশাসন। আর সেই সুযোগকে হাতছাড়া করতে চাননি পর্যটকরা। প্রতি দিন ২৫ হাজারেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন দেশের এই ঐতিহ্যবাহী স্মৃতিসৌধকে চাক্ষুষ করার জন্য। কিন্তু শনিবার সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। তাদের দাবি, এই এক দিনে ৭০-৮০ হাজারRead More →

Flag Code of India: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় অবশ্যই মনে রাখুন এই বিষয়গুলি

ভারতের বিশাল ভূখণ্ডে নানা জাতিকে এক সুতোয় বেঁধে রেখেছে এই জাতীয় পতাকা। স্বাধীনতার ৭৫ বছরের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে ব্লকে ব্লকে ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ জুড়ে পালন হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। সেই অনুষ্ঠানের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা তোলার আহ্বান জানিয়েছে। সম্প্রতিRead More →

Independence Day: শুধু ভারতই নয়, ১৫ অগস্ট স্বাধীন হয়েছিল আরও ৫টি দেশ

ব্রিটিশদের হাতে প্রায় ২০০ বছর শোষিত হওয়ার পরে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। ১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ জুড়ে মহাসমারোহে উদযাপিত হয়েছিল স্বাধীনতা দিবস। এর পরে প্রতি বছর ১৫ অগস্টে সেজে ওঠে গোটা ভারত। প্রত্যেক দেশবাসী পালন করে স্বাধীনতা দিবস। তবে শুধু ভারতই নয়, পৃথিবীর এমন আরও ৫টি দেশRead More →

Depression in Bengal: শক্তি বাড়াল নিম্নচাপ, রবিবার দিনভর রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হতে পারে সমুদ্র

রবিবার দিনভর ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য। সকাল থেকেই মুখভার ছিল আকাশের। মাঝে চিলতে রোদ উঁকিঝুঁকি দিলেও পরে কালো মেঘে আঁধার নামে শহর এবং জেলায়। মাঝারি বৃষ্টিও হয়। তবে এই বৃষ্টি সকাল পেরিয়ে সন্ধে পর্যন্ত দফায় দফায় চলতে পারে রবিবাসরীয় ছুটির বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার এবং উত্তরRead More →

Arms: যুদ্ধের আয়োজন! চুঁচুড়ায় অভিযান চালিয়ে মিলল বহু আগ্নেয়াস্ত্র, শয়ে শয়ে কার্তুজ

জেলবন্দি থেকেও অনুগামীদের দিয়ে সাম্রাজ্য চালাচ্ছিল হুগলির ‘ডন’ টোটন বিশ্বাস। শনিবার রাতে তাঁর গোপন ডেরায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। হুগলির দুষ্কৃতী টোটনকে সম্প্রতি ইমামবাড়া হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়েছিল। সেই সময় টোটনকে গুলি করে খুন করার চেষ্টাRead More →

Karnataka: ভরা আদালতে স্ত্রীকে গলা কেটে খুন! চলছিল বিবাহবিচ্ছেদ মামলার শুনানি

ভরা আদালতে স্ত্রীর গলা কেটে খুন করলেন স্বামী! ঘটনায় তাজ্জব বিচারক থেকে আদালতে উপস্থিত অন্যানরা। শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কর্নাটকের হাসানের একটি পরিবার আদালত। কর্নাটক পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সি শিবকুমার এবং ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর মামলার পরবর্তী দিন জানানRead More →

Shortest Flight Route: মাত্র এক মিনিটের পথ, বিশ্বের সবচেয়ে স্বল্প দূরত্বের এই বিমানসফরে খরচ ১৬০০ টাকা!

এক মিনিটের বিমানসফরের কথা কখনও শুনেছেন? অবাক লাগলেও এমনই একটি বিমান পরিষেবা রয়েছে। সেই পথের দূরত্ব মাত্র ২.৭ কিলোমিটার। ‘ইনডিপেনডেন্ট’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই পথ বিমানে অতিক্রম করতে সময় লাগে মাত্র এক মিনিট ১৪ সেকেন্ড। কোথায় রয়েছে স্বল্প দূরত্বের এই বিমান পরিষেবা? এই বিমান পরিষেবা রয়েছে স্কটিশ দ্বীপপুঞ্জের পাপা ওয়েস্ট্রেRead More →

US-India: লুকিয়ে নিউ ইয়র্কে রুশ তেল পাঠাচ্ছে ভারত! অভিযোগ আমেরিকার

রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৈরি জ্বালানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মারফত আমেরিকায় ঢুকছে। ভারতকে ব্যবহার করে রুশ অপরিশোধিত তেলের উৎস লুকিয়ে তা নিউ ইয়র্কের বন্দরে পাঠানো হচ্ছে, এমন অভিযোগ তুলে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। শনিবার এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের এক কর্তা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সেনা অভিযান’Read More →

Inter-caste Marriage: ২৭ বছর আগে ভিন্‌ জাতে বিয়ে করেছিলেন, মৃত্যুর পর দেহ সৎকার করতে অস্বীকার গ্রামবাসীর

জীবিত অবস্থায় একঘরে করা হয়েছিল। মৃত্যুর পরেও সঙ্গ দিলেন না গ্রামবাসীরা! ২৭ বছর আগে অন্য বর্ণে বিয়ে করেছিলেন অসমের পটলসিংপাড়ার অতুল শর্মা। তাই মৃত্যুর পরেও পড়শিরা দাহ করতে এগিয়ে এলেন না। মৃতের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের ছেলে বাইরে থাকেন। স্বামী মারা যাওয়ার পর দ্রুত আসতে পারেনি সে। ফলে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়াRead More →

DGCA: বিমানে পাখির ধাক্কার ঘটনায় চিন্তা বাড়ছে ডিজিসিএ-র, জারি হল নয়া নির্দেশিকা

সূর্যোদয়ের পরে বাজ, চিল, শকুন। সূর্যাস্তের পরে পেঁচা। সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন বিমানবন্দরে পাখির ধাক্কায় উড়ান বিভ্রাট নিয়ে চিন্তিত বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)। বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার ঘটনা এড়াতে শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষগুলির উদ্দেশে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষকেRead More →