Fraud: নেতা-মন্ত্রীদের নাম করে চাকরির টোপ দিয়ে প্রতারণা, সোনারপুরে গ্রেফতার চিকিৎসক!

শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম করে সরকারি চাকরি টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক হোমিওপ্যাথি চিকিৎসক ও তাঁর ছেলেকে গ্রেফতার করল পুলিশ। সোনারপুর থানা সূত্রের খবর, মঙ্গলবার রাতে রাজপুর-সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বৈকণ্ঠপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম উত্তম মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানাRead More →

Sukanya Mandal: দিদিমণি সুকন্যা জোড়া চাকরি করেন! ব্যবসাও রয়েছে, একের পর এক রহস্য কেষ্ট-কন্যাকে ঘিরে

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে তল্লাশির পরেই সিবিআই সূত্রে জানা গিয়েছিল, তাঁর মেয়েরও অনেক সম্পত্তি রয়েছে। অনুব্রতকে গ্রেফতার ও জেরার পরেও এমন দাবি করছেন সিবিআই আধিকারিকরা। এরই মধ্যে বুধবার কলকাতা হাই কোর্টে অভিযোগ জমা পড়েছে, টেট না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডল। তাঁর নামের ফেসবুক প্রোফাইলও বলছে,Read More →

Kerala High Court: স্ত্রীকে অন্য মহিলার সঙ্গে তুলনা করা নিষ্ঠুরতা, জানিয়ে দিল কেরল হাই কোর্ট

স্ত্রীকে অন্য মহিলার সঙ্গে তুলনা করা। প্রত্যাশা অনুযায়ী জীবনসঙ্গী না হওয়ার জন্য স্ত্রীকে ক্রমাগত তিরস্কার করা। স্বামীর এমন সব আচরণকে নিষ্ঠুরতা বলল কেরল হাই কোর্ট। কিন্তু কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন রায় দিল কেরল হাই কোর্ট? কেরলের বাসিন্দা এক মহিলা বেশ কয়েক বছর আগে নিম্ন আদালতে স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাRead More →

Anubrata-Sukanya: বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে রওনা দেবেন অনুব্রত-কন্যা, হাজিরা দেওয়ার কথা আদালতে

বিচারপতির নির্দেশ মেনে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। সেই মতো বৃহস্পতিবার ভোরে বোলপুরের বাড়ি থেকে তিনি রওনা দেবেন। সুকন্যার সঙ্গে তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ-ও থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সঞ্জীব অনুব্রতেরও আইনজীবী। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত। ওই মামলায় তাঁর মেয়ে সুকন্যারও নাম জড়িয়েছে।Read More →

Partha Chatterjee: অর্পিতার পর বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করতে পারে ইডি

আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করতে পারেন ইডি আধিকারিকরা, এমনটাই জানা গিয়েছে তদন্তকারীদের সূত্রে। ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ প্রেসিডেন্সি জেলে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। গত কয়েক দিনের তদন্তে যে সব নথি বা সম্পত্তিরRead More →

Memari: টাকা দিয়েও চাকরি না মেলায় বিষ পান, অভিযুক্ত নেতার দাবি, ‘সব রাজনৈতিক চক্রান্ত’

আশা-কর্মীর চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রীর চাকরির জন্য ঋণ নিয়ে টাকা দিয়েও, চাকরি মেলেনি। এর মধ্যে টাকা শোধের জন্য তাগাদা বাড়তে থাকায় পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর পঞ্চায়েত এলাকার এক ব্যক্তি কীটনাশক খান বলে পরিবারের দাবি। পুলিশRead More →

Cow Smuggling Case: ৫৯টি ঠিকানায় চার কোটির সম্পত্তি রয়েছে সহগলের! গয়না, গাড়ি, বিমাও পেয়েছে সিবিআই

রাজ্য পুলিশের কনস্টেবল হিসাবে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। সিবিআইয়ের তথ্য বলছে, গরুপাচার-কাণ্ডে ধৃত সেই সহগল হোসেন এবং তাঁর পরিবারের সদস্যেরা ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে মোট ৫৯টি স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন। করিয়েছেন বিপুল টাকার বিমা। কিনেছেন বিপুল পরিমাণে গয়না, দামি গাড়ি। সহগলের ঠিকানায়Read More →

Kolkata Metro: শুক্রবার জন্মাষ্টমীর দিন চলবে কম সংখ্যক মেট্রো, জেনে নিন সময়সূচি

চলতি সপ্তাহে শুক্রবার জন্মাষ্টমীর দিন অন্যান্য কাজের দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলাচল করবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। অন্যান্য কাজের দিন ২৮৮টি মেট্রো চলাচল করে। জন্মাষ্টমীর দিন অর্থাৎ ১৯ অগস্ট আপ-ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো চলবে বলে জানিয়েছেন তাঁরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে ১১৭টি করে আপ এবং ডাউনRead More →

Drugs: গুজরাতে ফের উদ্ধার বিপুল পরিমাণ মাদক! এ বার ১,০২৬ কোটি টাকার

গুজরাত কি এ বার দেশের ‘গেটওয়ে অব ড্রাগস’ হয়ে উঠছে! প্রশ্নটা উঠতে শুরু করেছিল বেশ কয়েক মাস ধরেই। মঙ্গলবার অঙ্কলেশ্বরে অভিযান চালিয়ে মুম্বই পুলিশ ১,২০৬ কোটি টাকার মাদক উদ্ধারের পর সেই অভিযোগ আরও জোরালো হল। মুম্বই পুলিশে মাদক বিরোধী সেলের তরফে জানানো হয়েছে, সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার নিষিদ্ধ মেফেড্রোনRead More →

Anubrata Mandal: মেয়েকে নিয়ে প্রশ্ন শুনেই ক্রুদ্ধ কেষ্ট, কটমট করে তাকিয়ে ঠেলে সরালেন মাইক্রোফোন!

রেগে গেলেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে ঢোকার মুখে রাগের চোটে মেজাজও হারালেন বীরভূমের তৃণমূল নেতা। সাংবাদিকরা নানা প্রশ্ন ছুড়ে তাঁর উত্তরের আশায় মুখের সামনে মাইক্রোফোন এগিয়ে দিয়েছিলেন। অনুব্রত সেই সেই মাইক্রোফোনের মুখ এক হাতে ধরে মুচড়ে সরিয়ে দিলেন। সঙ্গে থমথমে মুখে কটমটে চাহনি ফিরিয়ে দিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেসেরRead More →