১০২০ দিন পর আবার শতরানের বিরাট ব্যাট উঠল আকাশে, কলকাতার পর দুবাইয়ে তিন অঙ্কের রান

অবশেষে শতরান ধরা দিল বিরাট কোহলীর ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১তম শতরান পেলেন আফগানিস্তানের বিরুদ্ধে। এ বারের এশিয়া কাপের প্রথম শতরানও এল কোহলীর ব্যাট থেকেই। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম শতরান এল কোহলীর ব্যাট থেকে। আন্তর্জাতিক মঞ্চে তিন ধরনের ক্রিকেটেই শতরান হয়ে গেল তাঁর। এশিয়া কাপের শুরু থেকেই ছন্দে ফেরার ইঙ্গিতRead More →

রানি হওয়ার কথা ছিল না, সাত দশক ধরে সেই এলিজাবেথই ব্রিটেনের সিংহাসন উজ্জ্বল করে গেলেন

২০১৫ সালেই রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আগে এত দীর্ঘ সময় কেউ ব্রিটেনের সিংহাসনে বসেননি। ব্রিটেনের নিয়মতান্ত্রিক প্রধান হিসাবে তাঁর কার্যকালে দেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন ১৫ জন। আর আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন ১৪ জন। ব্রিটেনবাসীর কাছে ‘রানি আর রাজতন্ত্র এখন সমার্থক’। এ কথা মাস কয়েক আগেRead More →

‘পরামর্শ যে কেউ দিতে পারে, আমার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারও নেই,’ আবার অভিমানী কোহলী

১০২০ দিন পরে শতরান করেছেন তিনি। হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু ছন্দে ফিরেও অভিমান যাচ্ছে না বিরাট কোহলীর। খারাপ সময়ে তাঁর মনের মধ্যে কী হচ্ছিল সেটা যে বাইরের কেউ বুঝতে পারেননি সে কথা আবার এক বার জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মনের অবস্থা না বুঝেই সবাই তাঁকে পরামর্শ দিচ্ছিলেন বলে জানিয়েছেনRead More →

কোথায় সত্যেন্দ্র? অতনু ও অভিষেক খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনও ফেরার, কোন পথে তদন্ত?

মৃতদেহ উদ্ধার এবং অন্ত্যেষ্টির পরে ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। বাগুইআটির বাসিন্দা দুই ছাত্র, অতনু দে ও অভিষেক নস্করকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে বৃহস্পতিবারেও ধরতে পারেননি তদন্তকারীরা। বিধাননগর পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিআইডি-র হাতে। সূত্রের খবর, সত্যেন্দ্রকে খুঁজতে জঙ্গি সংগঠনের হদিস পাওয়ার পদ্ধতিকে কাজে লাগাচ্ছে সিআইডি। তথ্যপ্রযুক্তির সাহায্যেRead More →

ভারতের চিহ্ন, বহু ইতিহাসের সাক্ষী, রানির মুকুটের কোহিনূর এ বার কার হাতে? 

ব্রিটেনের তখত চার্লসের। আর কোহিনূর! কার মাথায় উঠবে সেই বহু চর্চিত, বহু বিতর্কিত হিরে? ৯৬ বছর বয়সে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যার সময় বিবৃতি দিয়ে সরকারি ভাবে মৃত্যুর খবর ঘোষণা করে বাকিংহাম প্রাসাদ। ব্রিটেনের পরবর্তী রাজা হচ্ছেন চার্লস। মায়ের মৃত্যুরRead More →

নেতাজি সুভাষের আদর্শ এবং স্বপ্নের ছাপ রয়েছে তাঁর সব কাজে! নতুন দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

‘স্বচ্ছ ভারত অভিযান’-এর লোগোয় মহাত্মা গান্ধীর চশমাকে কাজে লাগিয়ে বা সাবরমতী আশ্রমে চরকায় সুতো কেটে এত দিন নরেন্দ্র মোদী বারবারই দাবি করেছেন, তিনি জাতির জনকের দেখানো পথেই চলছেন। কংগ্রেস নেতৃত্ব নয়, তিনিই মহাত্মা গান্ধীর প্রকৃত উত্তরসূরি। আজ সেই মোদী দাবি করলেন, গত আট বছরে তাঁর সরকার যে সমস্ত কাজ করেছে,Read More →

আমি সাপোর্ট স্টাফ, মাঠে খেলার দায়িত্ব তো ওদের! এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে বললেন দ্রাবিড়

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। ব্যর্থতার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলীদের সমালোচনার পাশাপাশি আঙুল উঠছে দলের কোচ রাহুল দ্রাবিড়ের দিকেও। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামার আগে দ্রাবিড় জানালেন, তিনি শুধুই সাপোর্ট স্টাফ। মাঠে নেমে খেলার দায়িত্ব তো দলের ক্রিকেটারদের। এ কথা বলে কি এশিয়া কাপে ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতেRead More →

পোষ্য পিটবুলের কামড় ১১ বছরের বাচ্চার মুখে, ১৫০টি সেলাই পড়ল, গাজিয়াবাদের ঘটনায় চাঞ্চল্য

আবার পিটবুলের কামড়ে রক্তাক্ত হল এক নাবালক। এ বার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। পোষ্য পিটবুল কুকুরটি সোজা নাবালকের মুখে আক্রমণ করে। পিটবুলের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালকের মুখ ও কান। সূত্রের খবর, নাবালকের মুখে মোট ১৫০টি সেলাই পড়েছে। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের একটি আবাসন সংলগ্ন পার্কে। জানা গিয়েছে, গত শুক্রবার, পার্কে বন্ধুদেরRead More →

২৬,০০০ ঘণ্টা ধরে তৈরি গ্রানাইটে খোদাই নেতাজির মূর্তি, উন্মোচন করবেন মোদী

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে মূর্তিটি উন্মোচন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি বছরের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটের সামনে। যে ছাউনির তলায় আগে অমর জওয়ান জ্যোতি ছিল, সেখানেই বসানো হয়েছে মূর্তিটি। মাইসুরুরRead More →

পরিবারের অমতে হাথরসের ধর্ষিতার শেষকৃত্য, দাহ করার নতুন নির্দেশিকা প্রস্তাব যোগীর সরকারের

পরিবারের আপত্তি সত্ত্বেও মাঝরাতেই দাহ করা হয়েছিল হাথরসের ধর্ষিতার দেহ। শেষকৃত্যে উপস্থিত ছিলেন না কিশোরীর কোনও আত্মীয়। সেই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিল উত্তরপ্রদেশ সরকার। পরবর্তী কালে যাতে আর মুখ না পোড়ে, সে কারণে দাহ নিয়ে একটি নির্দেশিকা জারির প্রস্তাব দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সেখানে ‘আইন-শৃঙ্খলা’ মেনে কী ভাবে দাহRead More →