এক দিনে অনেকটা কমে গেল সোনার দাম! পুজোর আগে গয়না কেনার সুযোগ, দর আরও নামতে পারে

এক দিনে বেশ খানিকটা কমল সোনার দাম। বুধবার এক ধাক্কায় ২৪ ক্যারাট (পাকা সোনা) সোনার দাম ৩৬০ টাকা (১০ গ্রাম) কমে গিয়েছে। পুজোর মুখে সোনা কিনতে চাইলে এটাই সুবর্ণসুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন দাম অনুযায়ী, কলকাতায় এখন ২৪ ক্যারাট সোনা মিলবে ৫০ হাজার ৬২০ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এই দামRead More →

আইনগত বাধা না থাকলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ই কি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকবেন?

সুপ্রিম কোর্ট বুধবার রায় দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব হিসাবে জয় শাহ থেকে যেতে পারবেন। ফলে আইনগত ভাবে সৌরভের আরও এক বার বোর্ড সভাপতি হওয়ার ক্ষেত্রে বাধা রইল না। কিন্তু প্রশ্ন হল, সৌরভ নিজে কি বোর্ডের নির্বাচনে সভাপতি পদে দাঁড়াতে চাইবেন? ফাঁকা হচ্ছে আইসিসি-র চেয়ারম্যানেরRead More →

শুভেন্দু পুরুষ পছন্দ করা নেতা, বললেন অভিষেক।। উনি শিক্ষার পরিচয় দিলেন, পাল্টা আক্রমণ সুকান্তের

মহিলা পুলিশ গায়ে হাতে দেওয়া বিতর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নিম্নরুচির’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের উপর আক্রমণের ঘটনা নিয়ে বুধবার বিকেলে অভিষেক শুভেন্দুকে ‘পুরুষ পছন্দ করা নেতা’ বলে মন্তব্যের পরেই সাংবাদিকRead More →

‘যথেষ্ট হয়েছে’, শারীরিক কারণেই জীবনে পর্দা টানার সিদ্ধান্ত গোদারের, জানালেন তাঁর পরামর্শদাতা

জীবদ্দশায় ক্যামেরার পিছনে শেষ কথা বলতেন তিনিই। নিজের মৃত্যুর সিদ্ধান্তেও তিনিই শেষ কথা বলেছেন। ‘অ্যাসিস্টেড সুইসাইড’-এর মাধ্যমে শেষ বারের মতো নিজের জীবনে পর্দা টেনেছেন ফরাসি-সুইস চিত্রপরিচালক জঁ লুক গোদার। মঙ্গলবার গোদারের মৃত্যুর পর এ তথ্য জানিয়েছেন তাঁর দীর্ঘ দিনের আইনি পরামর্শদাতা প্যাটিক জঁনেরেত। মঙ্গলবার ৯১ বছরের গোদারের মৃত্যু হয়েছে সুইৎজারল্যান্ডেরRead More →

পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া গরু কোথায় যায়? বিএসএফ কর্তাকে প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে উঠে এল গরুপাচার এবং সীমান্তরক্ষী বাহিনীর টহলদারির পরিধি বাড়ানোর মতো স্পর্শকাতর প্রসঙ্গ। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ডিজি পঙ্কজ সিংহ। সূত্রের মতে, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া গরুকোথায় যায়, কী ভাবে রাখা হয়— সে বিষয়ে বিএসএফ কর্তার কাছে বিস্তারিত জানতে চেয়েছেন কমিটি সদস্যরা। কিছু দিনRead More →

হাওড়া-বর্ধমান মেন শাখায় কাজ, শুক্রবার পর্যন্ত বাতিল ৫৪টি এক্সপ্রেস ট্রেন

হাওড়া-বর্ধমান মেন শাখায় রসুলপুর ও শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন চালু করার অন্তিম পর্যায়ের কাজ আজ, বুধবার শুরু হচ্ছে। ওই কাজের জন্য এ দিন থেকে শুক্রবার পর্যন্ত ৫৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল। এ ছাড়া চারটি এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। দু’টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রেরRead More →

বুধবারও ভিজবে শহর, দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা, ভারী বৃষ্টি আরও চার জেলায়

নিম্নচাপ কেটেও কাটেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে তার প্রভাবে বুধবারও চলবে বৃষ্টি। পুজোর বাজারের চিন্তা বাড়িয়ে হাওয়া অফিসের ঘোষণা, বুধবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শুধু তা-ই নয়, বজ্র বিদ্যুৎ-সহ এই বৃষ্টি হবে বুধবার দফায় দফায়। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভরRead More →

পুজোর অনুদানে বাধা নেই, তবে হাই কোর্টের যে ছয় নির্দেশিকা মানতেই হবে রাজ্যকে

ক্লাবগুলিকে দুর্গাপুজোর অনুদান দেওয়ায় বাধা দেয়নি হাই কোর্ট। তবে অনুদানের বিষয়ে ছ’টি নির্দেশিকা তৈরি করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্তে রাজ্য সরকারকে বাধা দেবে না আদালত। তবে কিছু নির্দেশিকা মেনেRead More →

হাওড়া ব্রিজে পুলিশের জলকামানের মুখে দিলীপের মিছিল, কাঁদানে গ্যাসে অসুস্থ অনেক বিজেপি কর্মী

হাওড়া ব্রিজে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল। আটকাতে জলকামান পুলিশের। রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে অনেক বিজেপি কর্মী-সমর্থক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। বিভিন্ন দিক থেকে নবান্নমুখী মিছিল। কলকাতার কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে সাংসদ দেবশ্রী চৌধুরী এবং রাজু বিস্তা। এ ছাড়াও মনোজ টিগ্গা-সহRead More →

কয়লা-কাণ্ডে আবার জেল হেফাজত বিকাশ মিশ্র-সহ আট ইসিএল আধিকারিকের

কয়লা-কাণ্ডে বিকাশ মিশ্র-সহ মোট আট জনের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল বিশেষ আদালত। মঙ্গলবার বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। প্রসঙ্গত, কয়লা পাচার-কাণ্ডে নাম জড়ানো বিনয় মিশ্রের ভাই বিকাশকে দিল্লি থেকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে এই মামলায় বিকাশ-সহ ইসিএলের বর্তমান এবং প্রাক্তনRead More →