উনিশে বিষ! বার বার রোহিতদের ভোগাচ্ছে ১৯তম ওভার

রোহিত শর্মার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ১৯তম ওভার। ভারত ম্যাচ জিতুক বা হারুক, রোহিতের কাছে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ওই ওভারটাই। কখনও ভুবনেশ্বর কুমার, কখনও হর্ষল পটেল, কখনও আরশদীপ সিংহ, ১৯তম ওভারে যিনিই বল করতে আসেন, তিনিই রান দিয়ে যান। নির্বিষ ১৯তম ওভারটাই বিষ হয়ে যাচ্ছে ভারতীয় দলের কাছে। বুধবার দক্ষিণRead More →

রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার রুখতে পদক্ষেপ, একটি সংযোগে মাসে সর্বোচ্চ ২টি সিলিন্ডার, বছরে ১৫

গৃহস্থের হেঁশেলের জন্য বরাদ্দ রান্নার গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি) বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে লাগানো হয় বলে বহু দিন ধরে অভিযোগ তুলছে তেল সংস্থাগুলি। আঙুল মূলত হোটেল, রেস্তারাঁ, ছোট খাবারের দোকান, অটো ইত্যাদির দিকে। এই অপব্যবহার রুখতে এ বার একজন সাধারণ গ্রাহকের জন্য একটি সংযোগের ভিত্তিতে বছরে ১৫টি এবং মাসে সর্বোচ্চRead More →

কলেজে ভর্তির নাম করে পড়ুয়াদের থেকে লক্ষ লক্ষ টাকার ঘুষ! গ্রেফতার এক অধ্যাপিকা-সহ চার

পড়ুয়াদের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বুধবার এক অধ্যাপিকাকে গ্রেফতার টকরল মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্যুরো বা এসিবি)। অভিযুক্ত অধ্যাপিকার নাম রুপালি হিতেন্দ্র গুপ্তে। তিনি মীরা ভাইন্দরের কেএল তিওয়ারি কলেজ অফ আর্কিটেকচারের অধ্যাপিকা। অধ্যাপিকার পাশাপাশি ঘুষ নেওয়ার অভিযোগে মহারাষ্ট্র সরকারের কারিগরি শিক্ষা দফতরের কর্মকর্তা জিতেন্দ্রRead More →

বিপিন রাওয়তের মৃত্যুর ন’মাস পরে উত্তরসূরি নিয়োগ কেন্দ্রের, নয়া সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান

ভারতের পরবর্তী সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রয়াত জেনারেল বিপিন রাওয়তের উত্তরসূরি হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল চৌহান ২০২১ সালের মে মাসে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ থেকে অবসর নিয়েছিলেন। উত্তর-পূর্ব ভারত এবং কাশ্মীরেরRead More →

ডিএ-দৌড়ে ফের পিছোল রাজ্য, কেন্দ্রের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৫%, পথে নামছেন কর্মীরা

পিছিয়ে আছে আগে থেকেই। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য আরও ৪% মহার্ঘ ভাতা ঘোষণা করায় ডিএ-দৌড়ে তাদের আরও বেশ খানিকটা পিছনে পড়ে গেল পশ্চিমবঙ্গ সরকার। নতুন ব্যবস্থায় কেন্দ্রের সঙ্গে বাংলার ডিএ-ব্যবধান বেড়ে দাঁড়াচ্ছে ৩৫%। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দায়ের করা ডিএ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা মামলা খারিজ করেRead More →

আট ঘণ্টার মধ্যে পর পর বিস্ফোরণ দু’টি বাসে! আতঙ্ক ছড়াল জম্মু ও কাশ্মীরের উধমপুরে

বুধবার রাতে পর বৃহস্পতিবার সকাল। আট ঘণ্টার ব্যবধানে জম্মু ও কাশ্মীরে উধমপুরে বিস্ফোরণ ঘটল দু’টি যাত্রিবাহী বাসে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা খালি বাসে বিস্ফোরণের ঘটনার ফলে কোনও প্রাণহানি ঘটেনি। মনে করা হচ্ছে কোনও জঙ্গিগোষ্ঠী আতঙ্ক ছড়াতেই এই কাজ করেছে। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত পৌনে ১১টা নাগাদ উধমপুরের দোমাইল চকের অদূরেRead More →

চতুর্থীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে! সপ্তমী থেকে ভাসতে পারে তিন জেলা

চতুর্থীতেও বাঙালির পুজোর মজা মাটি করতে পারে বৃষ্টি! বৃহস্পতি সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখ ভার হতে পারে আকাশের। কলকাতা ছাড়াও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এমনটাই জানা গেল আলিপুর হাওয়া অফিস সূত্রে। বৃহস্পতিবার সকালে অবশ্য কলকাতায় ঝকঝকে শরতের আকাশের দেখা মিলেছে। কিন্তুRead More →

খালি খাতা জমা দিয়েও নম্বর! সুবীরেশের দিকে সিবিআইয়ের আঙুল, জামিনের সম্ভাবনা আছে? খোঁজ নিলেন বিচারপতি

নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় বহু সাদা খাতা জমা দেওয়া হয়েছে। কিছু খাতায় শুধুমাত্র ৫-৬টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তার পরও পরীক্ষার্থী নম্বর পেয়েছেন ৫৩। এ ছাড়া গ্রুপ-সি, গ্রুপ-ডি তেও একই জিনিস হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করা রিপোর্টে এ কথা জানাল সিবিআই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরRead More →

কোহলির নজির টপকে যাওয়ার সুযোগ বাবরের! ঘরের মাঠেই নয়া কীর্তির মালিক হতে পারেন পাক অধিনায়ক

বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে পারেন বাবর আজম। টি-টোয়েন্টিতে সব থেকে কম ম্যাচে তিন হাজার রান করেছেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বাবরের সামনে। ২০২১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তিন হাজার রান করেছিলেন কোহলি। নিয়েছিলেন ৮১ ইনিংস। এত দিন পর্যন্ত সেটাই ছিল রেকর্ড।Read More →

নিজেরা চাকরি ছাড়ুন, নইলে কড়া ব্যবস্থা! বেআইনি ভাবে স্কুলে নিযুক্তদের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

অর্থের বিনিময়ে বেআইনি ভাবে যাঁরা স্কুলের চাকরি পেয়েছেন, তাঁরা নিজে থেকেই ইস্তফা দিন। তা না হলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এমনকি, ভবিষ্যতে তাঁরা যাতে কোনও সরকারি চাকরি করতে না পারেন, সে ব্যবস্থাও করবে আদালত। বেআইনি ভাবে স্কুলশিক্ষক এবং অ-শিক্ষক পদে কর্মরতদের উদ্দেশে বুধবার এই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইRead More →