পুজো ভাসিয়েও নিস্তার নেই, বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, কোজাগরীতেও কি ভিজবে বাংলা?

বৃষ্টি থামতেই চাইছে না উৎসবমুখী বাংলায়। দুর্গাপুজো পেরিয়ে এ বার শুরু হয়েছে লক্ষ্মীপুজোর তোড়জোড়। রবিবার ধনদেবীর আরাধনা করবে বাংলা। তবে তার আগে আগামী শুক্রবার পর্যন্ত গোটা বাংলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দশমীর সকাল শুরু হয়েছিল ঝিরঝিরে বৃষ্টি দিয়ে। তেমনই হালকা থেকে মাঝারি বৃষ্টি একাদশী পেরিয়েRead More →

ভারত কি বিশ্বকাপ জিততে পারবে? রোহিতদের কোথায় রাখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সব থেকে বড় দাবিদার কে? আয়োজক দেশ অস্ট্রেলিয়া? না কি ইংল্যান্ড? না কি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত? কোনও একটি দেশকে এগিয়ে রাখতে পারছেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাইকেল বিভান। বরং তিনটি দলের কথা বলছেন তিনি। বিভানের মতে, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে যে কোনও একটি দলRead More →

টুইটার কিনবেন বলে নিয়েছিলেন ঋণ, ইলন মাস্কের মতবদলে বিপাকে ব্যাঙ্কগুলো

টুইটারকে নিজের মালিকানাধীন করতে উদগ্রীব হয়ে উঠেছিলেন টেসলা-কর্তা ইলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলারের চুক্তি ভেঙে হঠাৎই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন এই ধনকুবের। সে সময় বিশ্বের বৃহৎ ব্যাঙ্কগুলি মোটা টাকা ঋণ দেয় মাস্ককে। কিন্তু মাস্কের সিদ্ধান্ত বদলে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে ব্যাঙ্কগুলি। মাস্কের ৪,৪০০ কোটি ডলারের টুইটার চুক্তিরRead More →

অণু জুড়ে ফেলার সহজ পদ্ধতি দেখিয়ে রসায়নে নোবেল আমেরিকা এবং ডেনমার্কের তিন বিজ্ঞানীর

অণুর গঠন এবং সংযুক্তি সংক্রান্ত গবেষণায় সাফল্যের জন্য রসায়নে ২০২২ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। এঁদের মধ্যে আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি এবং কে ব্যারি শার্পলেসের পাশাপাশি ডেনমার্কের মর্টেন মেলডাল রয়েছেন সম্মাননা প্রাপকের তালিকায়। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন জনের নাম ঘোষণা করেছে। মোট পুরস্কার-মূল্য এক কোটিRead More →

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করব, হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সঙ্গে কোনও রকম আলোচনায় বসবে না ভারত। বারামুলার জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উপত্যকার ঘাঁটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা বানাতে চাই আমরা।’’ উপত্যকার সমস্যা সমাধানেRead More →

‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেলের বিরুদ্ধে খেতে না দেওয়ার অভিযোগ শান্তিপ্রসাদের

জেলে তাঁকে খেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন শান্তিপ্রসাদ সিংহ। এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এ ব্যাপারে আদালতের কাছে নালিশ জানিয়েছেন জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, দিনে যা-ও বা দু’টি রুটি খেতে দেওয়া হয়, রাতে সেটুকুও জোটে না। বস্তুত, জেলে তাঁকে দিনে চার বেলা খাবার দেওয়ার বদলেRead More →

ইউক্রেনের ‘ব্রহ্মাস্ত্র’-র জেরেই কি পিছু হটছে পুতিন বাহিনী! জ়েলেনস্কির সাফল্যের রহস্য কী?

রুশ ফৌজদের জব্দ করতে ইউক্রেনের ভরসা এখন সাড়ে ছ’ফুট দৈর্ঘ্যের এক ‘অ্যালিগেটর’! এর ভয়েই নাকি ইউক্রেনের বহু এলাকা দখল করার পরও সেখান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে পুতিনবাহিনী। এটাই নাকি জ়েলেনস্কির ‘ব্রহ্মাস্ত্র’। ০২১৮ সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ অন্তত তেমনই বলছে। ইউক্রেনের ছ’ভাগের এক ভাগ ইতিমধ্যেই রাশিয়ার দখলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরRead More →

দশমীর ভোরে নিউটাউনে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা বাইকের, আহত আরোহী

পুজোর মধ্যে নিউটাউনে পথ দুর্ঘটনা। দশমীতে ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বাইক। দুর্ঘটনায় এক বাইক আরোহী জখম হয়েছেন। সূত্রের খবর, নিউটাউনে ইকো পার্ক এলাকায় বাইক দুর্ঘটনা ঘটেছে। রামমন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। তার পরই ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটা মাত্রই অকুস্থলে পৌঁছন পথচলতি মানুষরা।Read More →

জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই, নিহত তিন জইশ জঙ্গি, খতম আরও এক লস্কর-ই-তইবা সদস্য

উপত্যকায় জঙ্গি দমনে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে চার জঙ্গি নিহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত চার জঙ্গির মধ্যে তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গিদলের। আর এক জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য। সোপিয়ানের দ্রাস এলাকায় গুলির লড়াইয়ে তিন জইশ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে চিহ্নিতRead More →

দশমীর সকালে কলকাতার নানা প্রান্তে বৃষ্টি, বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গেও, বলল হাওয়া অফিস

বাতাসে বিষাদের সুর। উমার কৈলাস ফেরার দিন মুখভার আকাশের। দশমীর সকালে বৃষ্টিতে ভিজল কলকাতার নানা প্রান্ত। কলকাতার পাশাপাশি সকালে হাওড়াতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দশমী থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি ঘটবে। দশমীর সকালRead More →