বিধানসভা নির্বাচনের পর থেকে এক বছরে রাজ্যে প্রায় ২৫ শতাংশ শাখা বেড়েছে, দাবি সঙ্ঘের

বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে ক্রমাগত কমেছে বিজেপির ভোট শতাংশ। শাসকের ‘সন্ত্রাস’-এর অভিযোগে ঝাঁপ বন্ধ হয়েছে বহু পার্টি অফিসের। কিন্তু উল্টো ছবি আরএসএসের। সঙ্ঘের দাবি, এই সময়ের মধ্যে বাংলায় তাদের শাখার সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়েছে। তৃণমূল বিষয়টিকে আমল দিতে চায়নি। সিপিএম অবশ্য মনে করে, রাজ্যে তৃণমূলের জমানা থাকার ফলেইRead More →

বৌবাজারে আবার একাধিক বাড়িতে ফাটল! আতঙ্কিত বাসিন্দারা নামলেন পথে, চলছে বিক্ষোভ

ফের ফাটল আতঙ্ক বৌবাজারে। দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ভোরবেলায় দেখা দিল ফাটল। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এলাকা খালি করে দিতে আবেদন জানাচ্ছেন উপস্থিত পুলিশকর্মীরা। শুক্রবার ভোরবেলায় মদন দত্ত লেনের বেশ কয়েকটি বাড়িতে বড়Read More →

হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন! ভালবেসে বিয়ের পর পণের জন্য অত্যাচারের অভিযোগ

হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে বাড়ির ভিতর থেকে বধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রের খবর,Read More →

বোর্ডের মসনদ গিয়েছে তো কী হয়েছে, জীবনে আরও ‘বড় কিছু’ করার লক্ষ্য ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন সৌরভ

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়ার পরে প্রথম বার মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন, বিসিসিআইয়ের মসনদ হারালেও জীবনে আরও ‘বড় কিছু’ করার লক্ষ্য নিয়ে ফেলেছেন তিনি। বৃহস্পতিবার এক বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘আমি ভারতের হয়ে খেলার পরে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। তার পরেRead More →

আগরতলা থেকে কলকাতা চলল ট্রেন, উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

আগরতলা পর্যন্ত গুয়াহাটি-কলকাতা রেলপথের সম্প্রসারণ হল বৃহস্পতিবার। সবুজ পতাকা নেড়ে আগরতলা থেকে কলকাতামুখী একটি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেসেরও নতুন গন্তব্য হল মণিপুরের খংসাং। এই নতুন যাত্রাপথেরও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্তRead More →

শাহিন আফ্রিদিকে কী ভাবে খেলা উচিত রোহিতদের? ক্লাস নিলেন গৌতম গম্ভীর

গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে কোমর ভেঙে গিয়েছিল ভারতীয় ব্যাটিংয়ের। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি রোহিত শর্মারা। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এ বারেও বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সামনে পাকিস্তান। অর্থাৎ, সামনে সেই শাহিন। কী ভাবে তাঁর বিরুদ্ধে ব্যাট করা উচিত তার ক্লাসRead More →

আগের মতোই কর্নাটকের স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ, হাই কোর্টের রায়ই বহাল থাকবে জানালেন শিক্ষামন্ত্রী

হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের রায় নিয়ে একমত হতে পারেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তার পরেই কর্নাটকের শিক্ষা মন্ত্রী বৃহস্পতিবার জানিয়ে দিলেন, হাই কোর্টের রায়ই মেনে চলবে রাজ্যের সরকার। আগের মতোই কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ। পাশাপাশি তিনি এ-ও বললেন, গোটা বিশ্বে যখন মহিলারা হিজাব না পরার দাবিতে সরব, তখনRead More →

ঝাড়খণ্ড হাই কোর্টে ধাক্কা রাজ্যের সিআইডির, কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ

ঝাড়খণ্ড হাই কোর্টে তিন কংগ্রেস বিধায়ককে অর্থ-সহ গ্রেফতার করার মামলায় ধাক্কা খেল বাংলার সিআইডি। সে রাজ্যের হাই কোর্ট সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয়কুমার দ্বিবেদী। গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলায় একটি গা়ড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নগদ-সহ ঝাড়খণ্ডের তিনRead More →

ঈশান কিশনের থেকে ঋষভ পন্থকে সাবধান করে দিলেন প্রাক্তন জোরে বোলার

জাতীয় দলে জায়গা হারাতে পারেন ঋষভ পন্থ। জায়গা হারাতে অন্য কোনও ব্যাটারও। ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের সিরিজ়ে ঈশান কিশনের ব্যাটিং দেখএ এমনই মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ডেল স্টেইন। মহেন্দ্র সিংহ ধোনির মতোই ঝাড়খণ্ডের ঈশান উইকেটরক্ষক এবং আগ্রাসী ব্যাটার। ইনিংস ওপেন করতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একRead More →

প্রাথমিকে নিয়োগের জন্য ২০২২ টেটের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বদল প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু রদবদল করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের তরফে এ বিষয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি, এলিমেন্টারিRead More →