৬৫ কোটির বসতবাড়ি, সঙ্গে বিশাল খামারবাড়ি, ঋষি সেই উজির যিনি রাজার চেয়েও ধনী

রাজার ঘরে যে সম্পদ, উজিরের কাছে তার দ্বিগুণ! শুনতে আশ্চর্য লাগলেও ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনক তেমনই এক উজির। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সম্পত্তির পরিমাণ সস্ত্রিক ঋষির একেবারেই অর্ধেক! তাঁর সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হলে একটি সাক্ষাৎকারে ঋষি জানিয়েছিলেন, পরিশ্রমের বিকল্প নেই। আর তিনি কঠোর পরিশ্রমী। কিন্তু এত যে সমালোচনা?Read More →

ব্রিসবেনে খারাপ হোটেলে রোহিতরা, অস্ট্রেলিয়ায় আগে থেকেই অব্যবস্থার শিকার ভারতীয় দল

শুধু সিডনির মধ্যাহ্নভোজ নয়। অস্ট্রেলিয়ায় পা দেওয়া থেকেই নানা ভাবে অপদস্থ করা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। এর আগে ব্রিসবেনেও অব্যবস্থার শিকার হন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে ভারতীয় দলের থাকার ব্যবস্থা করা হয় তুলনামূলক নিম্নমানের হোটেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রিসবেনে যায় ভারতীয়Read More →

চূড়ান্ত অব্যবস্থা, রোহিতরা অভুক্ত! দেওয়া হল ঝাল মাংস, বলা হল স্যান্ডউইচ বানিয়ে নিতে

সিডনিতে চূড়ান্ত অব্যবস্থা। অনুশীলনের পর দুপুরের খাবার খেলেন না ক্ষুব্ধ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একটি ইংরাজি সংবাদ পত্রের দাবি, মঙ্গলবার আয়োজকদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা পছন্দ হয়নি ভারতীয় দলের। স্টেডিয়ামে না খেয়ে হোটেলে ফিরে যায় ভারতীয় দল। ঘণ্টা দুয়েক কঠোর অনুশীলনের পর সাজঘরে ফেরেন রোহিত, কোহলিরা। খিদেয় তখন তাঁদের পেটে ছুঁচোয় ডনRead More →

প্রধানমন্ত্রী হয়ে ঋষির প্রথম ফোন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে, কী কথা হল তাঁদের?

ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন ঋষি সুনক। জানালেন, তাঁর পুরোপুরি সমর্থন রয়েছে ইউক্রেনের উপর। আশ্বাস দিলেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশেই থাকবে ব্রিটেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের প্রধামন্ত্রীর কুর্সিতে বসার পর ঋষি সুনক প্রথম যে বিদেশি নেতার সঙ্গে কথা বললেন, তাঁরRead More →

জেলে সেলের সামনে গিয়ে মানিক ডাকলেন, ‘পার্থদা’! সাড়া এল না বন্ধ কুঠুরির ওপার থেকে

মঙ্গলবার গ্রহণের বিকেল। প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশ ওয়ার্ডের দু’নম্বর সেলের সামনে থমকে দাঁড়িয়ে মৃদু স্বরে ‘পার্থদা’ বলে ডাক দেন তিনি। সাড়া আসেনি বন্ধ কুঠুরির ওপার থেকে। পিঠে হাত দিয়ে মানিক ভট্টাচার্যকে সেখান থেকে সরিয়ে দেন জেলকর্মীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য গত ১৪ দিন ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-রRead More →

বিশ্বকাপ খেলতে এসে পাকিস্তানকে কাছছাড়াই করতে চাইছেন না কোহলি!

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট কোহলি পৌঁছে গিয়েছিলেন বাবর আজ়মদের নেটে। তাঁদের সঙ্গেই সেরে নেন ব্যাটিং অনুশীলন। তার পর মেলবোর্নে কোহলির তাণ্ডব দেখেছে ক্রিকেট বিশ্ব। সিডনি পৌঁছেও এক পাক বোলারের বিরুদ্ধে ব্যাট করলেন নেটে। যিনি পাক অধিনায়ক বাবর আজ়মের প্রাক্তন সতীর্থ। প্রস্তুতি হোক বা ম্যাচ— কোহলি যেন পাকিস্তানকে কাছRead More →

কুরুক্ষেত্র থেকে কাশ্মীর, ব্রিটেন থেকে বেলজিয়াম, খণ্ডগ্রাসের খণ্ড রূপ দেখল বিশ্ব

দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে মঙ্গলবার বিকেলে দেখা গেল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সূর্যের বেশ খানিকটা অংশ ঢাকা পড়ল চাঁদের ছায়ায়। ০২১৫ গ্রহণ শুরু হয়েছে দুপুর দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট। ০৩১৫ কলকাতায় বিকেল ৪টে ৫২ মিনিট থেকে গ্রহণRead More →

হাতে ১ বছরও নেই, নিজের শেষ লগ্নেও দৃষ্টি হারানো মহিলাকে বাঁচার আশা দিয়ে চলেছে জন্মান্ধ কুকুর

জন্ম থেকেই দৃষ্টিহীন ‘স্কাউট’। কিন্তু তাতে কখনও সে পিছিয়ে থাকেনি কিছুতে। বরং বার বার বাঁচার আশা জুগিয়েছে বহু হতাশ হয়ে পড়া মানুষকে। প্রায় বারো বছর ধরে ‘থেরাপি ডগ’ হিসাবে কাজ করা স্কাউটের এ বার অবসর নেওয়া উচিত, জানিয়ে দিয়েছেন পশুচিকিৎসকেরা। তবুও থমকে যেতে রাজি নয় কুকুরটি। এখনও অনুপ্রেরণার উৎস হিসাবেRead More →

হোয়াটসঅ্যাপ কাজ করছে না, বিশ্ব জুড়ে থমকে গেল পরিষেবা, দ্রুত পদক্ষেপের আশ্বাস মেটা-র

থমকে গেল হোয়াটসঅ্যাপ। বিশ্বের সমস্ত দেশে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই গোলমাল শুরু হল হোয়াটসঅ্যাপ পরিষেবায়। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’র এই ম্যাসেঞ্জার পরিষেবা ভারতে বিপুল ভাবে ব্যবহার করা হয়। এমনকি বিভিন্ন অফিসের কাজের ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহার করা হয়। আচমকা পরিষেবাRead More →

ডায়েরিতে দুঃস্বপ্নের সেই কাহিনি লিখে রেখেছেন আরশদীপ

শাপমুক্তি। রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রায় নিজের প্রথম বলেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, পাকিস্তান অধিনায়ক বাবর আজ়মকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। কিন্তু উইকেট পাওয়ার পরে তাঁর মধ্যে অতিরিক্ত কোনও উচ্ছ্বাস দেখা যায়নি। বরং কাঁধ থেকে বোঝা নেমে যাওয়ার স্বস্তি ছিল চোখে-মুখে। যে ছবিটা সম্পূর্ণ ভিন্ন ছিল এশিয়া কাপের সময়।Read More →