ডার্বি দেখতে এসে মৃত্যু, যুবভারতীতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাগুইহাটির যুবক

শনিবার কলকাতা ডার্বি দেখতে এসে প্রাণ হারালেন এক সমর্থক। ম্যাচ চলাকালীনই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রথমার্ধের খেলা চলাকালীন ১৫ মিনিটের মাথায় বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা জয় শঙ্কর সাহা নামে ওই সমর্থক আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৯টা বেজে ৭Read More →

গণছাঁটাই শুরু হতে চলেছে টুইটারে? কর্মীদের নামের তালিকা চাইলেন মাস্ক, শুরু নয়া জল্পনা

টুইটার অধিগ্রহণ করার পরেই সিইও পরাগ আগরওয়াল-সহ সংস্থার শীর্ষ আধিকারিকদের ছাঁটাই করেছেন ধনকুবের ইলন মাস্ক। কর্মী ছাঁটাইয়ের তোড়জোড়ও তিনি শুরু করেছেন বলে খবর। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যে কর্মীদের ছাঁটাই করা হবে, তাঁদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাস্কের টুইটার অধিগ্রহণের আগেই খবর রটেছিল, তাঁর মালিকানায় টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়েরRead More →

ছন্দহীন রাহুলকে কি এ বার বসানো হবে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে জানিয়ে দিল ভারত

ভারত জিতলেও রান পাচ্ছেন না লোকেশ রাহুল। অনেকেই মনে করছেন তাঁকে বসিয়ে ঋষভ পন্থকে দিয়ে ওপেন করালে লাভ হবে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কয়েকটি ম্যাচে পন্থকে ওপেন করতে দেখাও গিয়েছিল। ভারতীয় দল যদিও জানিয়ে দিচ্ছে এখনই রোহিত শর্মার সঙ্গী পাল্টে দেওয়ার মতো কোনও ভাবনা নেই। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেRead More →

বিপাকে ভারতী সিংহ! মাদক মামলায় দু’বছর পর চার্জশিট জমা দিল এনসিবি

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর পরই মুম্বইয়ে মাদক কারবার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তদন্তের মুখোমুখি হয়েছিলেন বলিপাড়ার একাধিক নামী তারকা। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল ‘কমেডি ক্যুইন’ ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। পরে তাঁরা জামিন পান। এই ঘটনার দু’বছর পর ভারতী ও তাঁর স্বামীর নামে চার্জশিট জমাRead More →

প্রযুক্তিই বলে দেবে চিকিৎসা পদ্ধতি, ভাঙা হাড় জুড়তে নয়া আবিষ্কার গুয়াহাটির বিজ্ঞানীর

উরুর হাড় ভাঙলে, অস্ত্রোপচার করতে হবে কি না বা করলেও তার পরের চিকিৎসা পদ্ধতি কেমন হবে, তা বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই একটি মডেল আবিষ্কার করে চিকিৎসা জগতে সাড়া ফেলে দিয়েছেন গুয়াহাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র একদল গবেষক। বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে পায়ের এই অংশটি ভাঙলে তা জোড়াRead More →

সেমিফাইনালের পথ সহজ করল নিউজ়িল্যান্ড, সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিলিপ্স ঝড়

আরও একটি ম্যাচে জয় পেল নিউজ়িল্যান্ড। এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট গ্লেন ফিলিপ্সের। তাঁর শতরানের দাপটে ১৬৭ রান তোলে কিউইরা। জবাবে ১০২ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। শ্রীলঙ্কার বিরুদ্ধে কেন উইলিয়ামসনদের জয় যে এতটা সহজ হবে তা ম্যাচের শুরুতে বোঝা যায়নি। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিলেন উইলিয়ামসনরা।Read More →

শেষ ছয় ডার্বিতে হার! শনিবার মোহনবাগানের বিরুদ্ধে কি হিসাব উল্টে দিতে পারবে ইস্টবেঙ্গল?

ভারতীয় ফুটবল দলকে দু’দফায় কোচিং করিয়েছেন। জাতীয় দলে এখন যাঁরা খেলেন, তাঁদের বেশিরভাগই তাঁর হাতের তালুর মতো চেনা। এখন তিনি ইস্টবেঙ্গলের কোচ। সমর্থকরা স্বপ্ন দেখছেন তাঁকে নিয়ে। সাম্প্রতিক কালে লাল-হলুদের যে ছন্দ, তা কি বদলে দিতে পারবেন স্টিভন কনস্ট্যান্টাইন? তাঁর প্রথম পরীক্ষা শুরু হচ্ছে ডার্বি থেকেই। পরিসংখ্যান বলছে, আইএসএলে এখনওRead More →

হাওড়া-খড়্গপুর শাখায় বিকেল ৪টে থেকে ট্রেন চলাচল বন্ধ, ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি

ব্যাহত হাওড়া-খড়্গপুর ট্রেন পরিষেবা। ওভারহেড তার ছিঁড়ে এই বিপত্তি ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া কারশেডের কাছে বিকেল সাড়ে ৪টে নাগাদ ওভারহেড তার ছিঁড়ে যায়। এর ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। তাঁরা ওভারহেড তার জোড়ার কাজ শুরু করেছেন।Read More →

দেড় হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি! পোশাক সংস্থার ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে ১৫৩০ কোটি টাকার প্রতারণার অভযোগ। জালিয়াতি প্রকাশ্যে আসতেই লুধিয়ানা-ভিত্তিক কাপড় প্রস্তুতকারী সংস্থা এসইএল টেক্সটাইলের ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযুক্ত ডিরেক্টরের নাম নীরজ সালুজা। এর আগে ২০২০-র ৬ অগস্টে পঞ্জাবের এই কাপড় প্রস্তুতকারী সংস্থার ডিরেক্টরদের আটক করে সিবিআই। পঞ্জাবেরRead More →

বিমানের ইঞ্জিনে অগ্নিশিখা, দিল্লিতে ইন্ডিগোর উড়ানে কেন বিপত্তি? তদন্তে ডিজিসিএ

আকাশে বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তেই অগ্নিশিখা ঘিরে দিল্লি বিমানবন্দরের হুলস্থুল পড়ে গিয়েছিল। শুক্রবার দিল্লি বিমানবন্দরের ওই ঘটনায় ডিজিসিএ-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে ১৮০ জনেরও বেশি যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। টেক অফের ঠিকRead More →