ডেঙ্গির চেহারা বদলে গিয়েছে, কোভিডের পরে আরও ভয়ানক! বিভ্রান্ত চিকিৎসকেরাও

ডায়মন্ড হারবার থেকে এক মহিলা কলকাতায় এসে ভর্তি হয়েছেন। তাঁর চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। শরীরের ভিতরেও রক্তপাত। প্লেটলেট, ভিটামিন কে দিয়ে রক্তপাত কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। অন্য দিকে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা এক ডেঙ্গি রোগীকে নিয়ে নাজেহাল চিকিৎসকেরা। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। ধনুষ্টঙ্কার হলে রোগী যেমনRead More →

বুধবার অ্যাডিলেডে প্রতি ঘণ্টায় কেমন বৃষ্টি? রোহিতদের খেলায় কতটা ব্যাঘাত হতে পারে?

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ভূমিকা নিচ্ছে বৃষ্টি। ইতিমধ্যেই বৃষ্টির কারণে চারটি ম্যাচ বাতিল হয়েছে। তার জেরে সমস্যায় পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দল। ভারতের কোনও খেলা এখনও পর্যন্ত বৃষ্টির জেরে ভেস্তে যায়নি। কিন্তু অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারা দিনে কেমন বৃষ্টি হতে পারে। সকাল ১০টা (ভারতীয়Read More →

মামলার চাপে কলকাতায় গারদ বাড়াচ্ছে সিবিআই, বাড়ানো হচ্ছে অফিসের সংখ্যাও

একের পর এক মামলার চাপে কলকাতা শহরে গারদ (লকআপ) বাড়ানোর পথে সিবিআই। দাবি, নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার মতো লোকের সংখ্যা নিত্যদিন বাড়ছে। সেই তুলনায় গারদ নেই তাদের। গারদের পাশাপাশি নতুন অফিসও খুলতে চায় সিবিআই। সম্প্রতি নতুন অফিসের জন্য আলিপুরের ২/৫ এ জাজে’স কোর্ট রোডের বিএসএনএল-এর একটি ১০ তলা বাড়িরRead More →

সেতু ভেঙে এত মানুষের মৃত্যু কেন গুজরাতে? কারণ প্রকাশ্যে আনলেন এনডিআরএফ প্রধান

মোরবীর ঝুলন্ত সেতুর দু’পাশের জল ছিল অগভীর। আর সেই জলের নীচে ছিল শক্ত পাথুরে জমি। ব্রিজ থেকে জলে পড়ে সজোরে সেই পাথুরে জমিতেই আছড়ে পড়েছিলেন ব্রিজের উপরে ছট পুজোর জন্য হাজির হওয়া পুন্যার্থীরা। ফলে সাঁতরে বাঁচার কোনও সুযোগই পাননি তাঁরা। বুধবার গুজরাতের মোরবী সেতু দুর্ঘটনায় বাড়তে থাকা মৃত্যু সংখ্য়ার কারণRead More →

জিন বদলানো সর্ষের চাষ শুরু রবিশস্যের পরবর্তী মরসুম থেকেই, সিদ্ধান্ত মোদী সরকারের

পরবর্তী রবিশস্য চাষের মরসুম থেকেই পরীক্ষামূলক ভাবে জিন বদলানো সর্ষে (জেনেটিক্যালি মডিফায়েড মাস্টার্ড বা জিএম মাস্টার্ড)-র বাণিজ্যিক চাষের ছাড়পত্র দেওয়া হবে। মঙ্গলবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ সংস্থা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজ়াল কমিটি (জিইএসি)-র একটি সূত্রে এ কথা জানানো হয়েছে। গত সপ্তাহে জিন প্রযুক্তিবিদ্যা নিয়ামক সংস্থা জিইএসির তরফে জানানো হয়েছিল, প্রাথমিক পর্যবেক্ষণRead More →

কোটি টাকা জেতা লটারির টিকিট আবার বিক্রি হয় কোটি টাকাতেই! নেপথ্যে চলে ‘কালো-সাদা’ খেলা

লটারির টিকিটে কোটি টাকা জেতা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সেই আবহেই পূর্ব মেদিনীপুর জেলায় অভিযোগ উঠল, লটারির টিকিটের ব্যবসার সঙ্গে জুড়ে রয়েছে একটি চক্র। যে চক্র কালো টাকা সাদা করার ‘যন্ত্র’ হিসাবে কাজ করে। লটারির টিকিট কাটেননি, এমন ব্যক্তিও প্রথম পুরস্কার জেতা ওই টিকিটে কোটিপতি হয়ে যেতেRead More →

বিশ্বের দীর্ঘতম, পাহাড়ের গায়ে সাপের মতো পেঁচিয়ে ছুটছে দু’কিমি লম্বা ট্রেন!

পাহাড়ের গা বেয়ে বিশাল সাপের মতো পেঁচিয়ে রয়েছে ট্রেন। এক ঝলক দেখলে তাকে ট্রেন বলে না-ও চিনতে পারেন অনেকে। কারণ ট্রেন সচরাচর এত লম্বা হয় না। ০২১৫ সুইৎজ়ারল্যান্ডে তৈরি এই ট্রেনটি বিশ্বের দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন। এমনই দাবি প্রস্তুতকারী সংস্থার। ট্রেনটি ১.৯ কিলোমিটার লম্বা। আল্পস পর্বতের গা বেয়ে ছুটে চলা এইRead More →

৯০০-র উপর রান, তবু অপেক্ষায় থাকতে হবে সরফরাজ়কে! দলে সুযোগ না দেওয়ার কারণ জানালেন চেতন

একসঙ্গে চারটি সিরিজ়ের দল বেছে নিল ভারত। কিন্তু কোনও দলেই জায়গা হল না সরফরাজ় খানের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করার পরেও জায়গা না পাওয়ায় হতাশ হতেই পারেন মুম্বইয়ের ব্যাটার। কিন্তু ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা আশাহত হতে বারণ করলেন তাঁকে। মুম্বই, অবশিষ্ট ভারত, ভারত এ-র মতো দলের হয়েRead More →

খাঁড়ির মুখে বাঘিনির সঙ্গে দুই ছানা! মরসুমের শুরুতেই সুন্দরবন খুশি করল পর্যটকদের

শীত পড়তে না পড়তে বাঘের দর্শন পেতে শুরু করেছেন সুন্দরবনে আগত পর্যটকরা। সোমবার দুপুরে সুন্দরবনের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারির অন্তর্গত পীরখালির জঙ্গলে একটি চরের উপর দু’টি শাবক-সহ বাঘিনিকে বসে থাকতে দেখলেন পর্যটকরা। চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান অনেকেই। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয়Read More →

মাকে আধলা ইট দিয়ে থেঁতলে খুন! জমানো টাকা হাতিয়ে বন্ধুর সঙ্গে পালালেন যুবক

নিজের মাকে আধলা ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলের এক বন্ধুকেও এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মায়ের কাছে টাকা চাইতে গিয়েছিলেন ওই যুবক। না পেয়ে মাকে মেরে ফেলেন। ঘটনাটি কাশ্মীরের অনন্তনাগের। মৃতের নাম রাজ়িয়া। তাঁর ছেলে আকিব আহমেদ খান এবং ছেলের বন্ধুRead More →