উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরে আবার চিনা গুপ্তচর জাহাজ, ‘নজরে’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা?

‘ইউয়ান ওয়াং-৫’ এবং পরে ‘ইউয়ান ওয়াং-৬’। নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরের জলে ঢুকে পড়ল আরও একটি চিনা গুপ্তচর জাহাজ। শ্রীলঙ্কা-কাণ্ডের ঠিক তিন মাসের মাথায়। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ইন্দোনেশীয় বালি উপকূল থেকে ভারত মহাসাগরে ঢুকে পড়া চিনা গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং-৬’-এর গতিবিধির উপর সতর্ক নজরদারি চলছে। বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্রRead More →

রবীন্দ্র সরোবরে আবার দুর্ঘটনা, রোয়িং প্রশিক্ষণের সময় এক জনকে নিয়ে উল্টে গেল বোট

শনিবার সকালে রবীন্দ্র সরোবর লেক এলাকায় আবার দুর্ঘটনা। সকালে প্রশিক্ষণের সময় রোয়িং বোট চালাচ্ছিলেন এক সিনিয়র কর্মী। বোট চালানোর সময় লেকের মাঝেই উল্টে যায় রোয়িং বোট। বোটে থাকা ব্যক্তি জলে পড়ে যাওয়ার পরেও বোটটি শক্ত করে ধরেছিলেন। বোট উল্টানোর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উদ্ধারকারী বোট হাজির হয়। সিনিয়র প্রশিক্ষণকারীকে উদ্ধার করেRead More →

আবার হার ইস্টবেঙ্গলের, ডার্বির পর এ বার চেন্নাইয়িনের কাছে পরাজিত লাল-হলুদ

ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। প্রতি ম্যাচেই সমর্থকরা আসেন মনে অনেক আশা নিয়ে। একটা জয় দেখার আশায়। কিন্তু স্টিভন কনস্ট্যান্টাইনের দল তিনটি ম্যাচ হয়ে গেলেও সমর্থকদের সেই উপহার দিতে পারল না। কলকাতা ডার্বির পর শুক্রবার চেন্নাইয়িন এফসির কাছে ০-১ ব্যবধানে হেরে গেল ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে পাঁচ ম্যাচ খেলেRead More →

৪-৮ বছর বয়সি শিশু দত্তক নিতে দিতে হবে ১০ লক্ষ টাকা! বয়স, রং দেখেই ঠিক হয় ‘দর’

বয়স অনুযায়ী দাম। ৪-৮ বছর বয়সি শিশু নিতে চাইলে দিতে হবে ৮-১০ লক্ষ টাকা! ৮-১৮ বছর বয়সিদের ক্ষেত্রে ‘দর’ ৫-৬ লক্ষ টাকা! গায়ের রং এবং চারিত্রিক গুণাবলী অনুযায়ী আলাদা আলাদা দর। তবে দরাদরি চলবে না। অন্তত ৪০ শতাংশ টাকা দিতে হবে অগ্রিম। এর পর বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতেRead More →

বিরাট, ৩৪ এবং আরও অনেক বছর

ঠিক এক বছর আগের জন্মদিনে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ রান করে বিরাট কোহলি যখন ক্লান্ত, বিষণ্ণ, ধ্বস্ত মনে সাজঘরে ফিরছেন, তখন অনেকেই ভেবে নিয়েছিলেন তিনি শেষ। একসময় যে ব্যাট মাঠে থাকলে বোলাররা আতঙ্কে থাকতেন, সেই বিরাট-অস্ত্র তখন ভোঁতা। সেই সুযোগে অনেকেই আক্রমণ করেছিলেন। বিরাটকে দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছিলেনRead More →

দূষিত দিল্লিতে চলবে না অনেক গাড়ি, নির্দেশ অমান্য করলেই ২০ হাজার টাকা জরিমানা

দূষণে জেরবার দিল্লি। এই পরিস্থিতি মোকাবিলায় কিছু গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিএস৬ ডিজেল চালিত নয় এমন হালকা গাড়ি যেমন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, তেমনই যে কোনও ধরনের ডিজেল চালিত ট্রাকও আর দিল্লির রাস্তায় চালানো যাবে না। শুধু মাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা ডিজেল চালিত গাড়িগুলিকে।Read More →

কোথা থেকে লটারির টিকিট কেটেছিলেন কেষ্ট? আতশকাচে বোলপুরের দোকান, পৌঁছল সিবিআই

সত্যিই কি লটারির টিকিটে পুরস্কার জিতেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? তদন্তে নেমে শুক্রবার বোলপুরের একটি লটারির টিকিট বিক্রির দোকানে হানা দিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। সব কাগজপত্র সিবিআই দফতরে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন গোয়েন্দারা। শুক্রবার সকালে ‘রাহুল লটারি এজেন্সি’ নামে ওই দোকানে যায় সিবিআই। কর্মীদেরRead More →

হঠাৎই দুশ্চিন্তা বাংলাদেশের! শাকিবের দলের ওপেনার পাকিস্তান ম্যাচে অনিশ্চিত

ভারতের বিরুদ্ধে খেলতে নেমে প্রায় একার হাতেই দলকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। বৃষ্টি এসে খেলা থমকে না দিলে অনায়াসে ম্যাচের নায়ক হতে পারতেন। বাংলাদেশের সেই লিটন দাস আচমকাই পাকিস্তান ম্যাচে অনিশ্চিত। শুক্রবার গোটা দল অনুশীলনে এলেও লিটন ছিলেন না। শোনা গিয়েছে, তিনি হোটেলে বিশ্রাম নিয়েছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে রান আউট হওয়ারRead More →

দমবন্ধ করা দিল্লিতে ছোটদের স্কুল বন্ধ হচ্ছে শনিবার থেকেই, ‘ভয়াবহ’ দূষণে সিদ্ধান্ত সরকারের

নিশ্বাসে বিষ না যায়! তাই ছোটদের স্কুলে যেতে নিষেধ করল দিল্লি। আপাতত তাদের বাড়িতেই থাকার পরামর্শ দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির বাতাস শ্বাস নেওয়ার উপযুক্ত হলে তবেই খুলবে প্রাথমিক স্কুলগুলি। এ ছাড়া উচ্চ প্রাথমিক স্কুল চালু থাকলেও, তার ছাত্রছাত্রীদের স্কুলের মুক্তাঙ্গনে থাকতে নিষেধ করেছে দিল্লি প্রশাসন। দিল্লিতে এখনRead More →

টেট দুর্নীতিতে ধরাছোঁয়ার বাইরে আছেন কেউ? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ‘আছে’, জানাল সিবিআই

টেট দুর্নীতিতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ছাড়াও আর কারা কারা যুক্ত, তা সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, তদন্তের অভিমুখ অন্য কোনও ব্যক্তির দিকে ঘুরে যাচ্ছে কি না। তদন্তের সূত্রে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মধ্যস্থতাকারীর নাম উঠে আসছে কি না,Read More →