সকালে অসন্তোষ, বিকেলে প্রশংসা, নিয়োগ-তদন্তে সিবিআইয়েই আস্থা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দিনের শুরুতে সিবিআইয়ের গঠন করা বিশেষ তদন্তকারী দল (সিট) নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যে এই মামলায় সিবিআইয়ের প্রশংসা শোনা গেল তাঁর গলায়। বললেন, ‘‘সিবিআইয়ের উপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’’ সিবিআইয়ের গঠিত সিটের কয়েক জন সদস্য ঠিকRead More →

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরের দিনই আবার হার বাংলাদেশের, এ বার ডুবতে হল এ পারে এসে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের হারের জ্বালা এখনও জুড়োয়নি। তার মধ্যেই এ বার তামিলনাড়ুর কাছে হারল বাংলাদেশ একাদশ। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম এক দিনের ম্যাচে বাবা ইন্দ্রজিৎ, টি নটরাজনদের দাপটে ১১ রানে হারল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে তামিলনাড়ু। অধিনায়ক ইন্দ্রজিৎRead More →

বয়স ৬০ পেরোলেও নিজের শর্তে বাঁচা যায়, বার্তা দিলেন একই সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী মা ও মেয়ে

ব্রিটেনের যে সৌন্দর্য প্রতিযোগিতায়, বছর ২৯-এর অ্যামি মেইসক সেরা সুন্দরীর তকমা পাচ্ছেন, সেই একই প্রতিযোগিতার অন্য একটি বিভাগে দ্বিতীয় স্থানে তাঁর মা ৬০ বছর বয়সি লওরি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লওরি বলেছেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রথমে অস্বস্তি বোধ করছিলাম।” চার সন্তানের মা ওই মহিলা, ব্রিটেনের বহুচর্চিত ওই প্রতিযোগিতায় অংশRead More →

রোহিতের সঙ্গে দেখা করতে যাওয়ার ‘পুরস্কার!’ কড়া শাস্তি হল কিশোরের

ম্যাচ চলাকালীন ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দেখা করতে যাওয়ার খেসারত দিতে হল এক কিশোরকে। মাঠে ঢুকে পড়ায় সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। যদিও সেই কিশোরের নাম, সে কোথাকার বাসিন্দা, সে বিষয়ে কিছু জানা যায়নি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভারত ফিল্ডিং করার সময় হঠাৎ মাঠে ঢুকে পড়ে সেই কিশোর।Read More →

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, শীতের আমেজ মাটি করবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হলে এ রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। তবে আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তি সঞ্চয়Read More →

১০ বিষয়: সেমিফাইনালের আগে রোহিতদের খেলার পাঁচ ইতিবাচক, পাঁচ নেতিবাচক দিক

গ্রুপ পর্বের খেলা শেষ। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতে শেষ চারে গেল রোহিত শর্মার ভারত। সেমিফাইনাল ম্যাচের আগে শেষ ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স থেকে পাঁচটি ইতিবাচক ও পাঁচটি নেতিবাচক বিষয় খুঁজে নিল আনন্দবাজার অনলাইন। পাঁচ ইতিবাচক বিষয় এক, ঋষভ পন্থ এ বারের বিশ্বকাপে রবিবারের আগে পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। তাঁকে খেলিয়েRead More →

‘এই গুজরাত আমি বানিয়েছি’, ভোটের আগে মোদীর মুখে নতুন স্লোগান

ভোটের লড়াইয়ে বাজিমাত করে গুজরাতে আবার পদ্মফুল ফোটাতে মরিয়া মোদী বাহিনী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর সে রাজ্যে প্রচারে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। আরও একটা বিধানসভা নির্বাচনে নিজের রাজ্যবাসীর আস্থা অর্জন করতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের ভোটে নতুন স্লোগান দিলেন নমো। ‘এই গুজরাত আমি বানিয়েছি’— গুজরাত নির্বাচনে রবিবার নতুন এইRead More →

সাবান মেখে চলন্ত বাইকেই স্নান সারলেন দুই যুবক, তার পর যা ঘটল ভাবতেও পারেননি!

নিছক মজা করতে গিয়ে জরিমানা দিতে হল দুই যুবককে। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে চলন্ত বাইকেই গায়ে সাবান মেখে স্নান করছিলেন তাঁরা। সেই ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তাঁদের এক বন্ধু। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। দুই যুবককে থানায় ডেকে তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা নেওয়াRead More →

টি২০ বিশ্বকাপ ফাইনালে কি আবার ভারত-পাকিস্তান? কী হলে আগামী রবিবার হতে পারে এই ম্যাচ

বাংলাদেশকে হারিয়ে ভারতের পাশাপাশি গ্রুপ ২ থেকে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। প্রথম সেমিফাইনালে তারা খেলবে নিউজ়িল্যান্ডের বিপক্ষে। জ়িম্বাবোয়েকে হারানোর পর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। অর্থাৎ দুই প্রতিবেশী দেশ যদি নিজেদের প্রতিপক্ষকে হারাতে পারে, তা হলে আগামী রবিবার মেলবোর্নে আবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। সে ক্ষেত্রে ২০০৭-এর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপেরRead More →

বিধানসভা উপনির্বাচন: বিজেপি সাতে চার, একটি করে আসনে জয়ী আরজেডি, টিআরএস, উদ্ধব-সেনা

দেশের ছয় রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ভোট হয়েছিল গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)। চারটিতে বিজেপি এবং একটি করে আসনে জয়ী হয়েছে আরজেডি, টিআরএস এবং উদ্ধবপন্থী শিবসেনা। উত্তরপ্রদেশের গোলা গোকর্ণনাথ আসনটিতে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী আমন গিরি। আমনের বাবা, বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির মৃত্যুতেই এই আসনে উপনির্বাচনRead More →