হঠাৎ রাজার খেয়াল! কাতার বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে বিপাকে ফিফা, বিপুল ক্ষতির আশঙ্কা

ফুটবল বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে রাজ নির্দেশ। সেই নির্দেশই বিপাকে ফেলেছে কাতার বিশ্বকাপের আয়োজকদের। চিন্তায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও। কাতারের রাজ পরিবারের দাবি, বিশ্বকাপের সব স্টেডিয়ামে নিষিদ্ধ করতে হবে মদ বা মদ জাতীয় পানীয়ের বিক্রি। রাজ পরিবারের এই দাবি বা নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করা সম্ভব নয় বিশ্বকাপের আয়োজকদের।Read More →

মেসিদের চাই ক্যান্টিনের খাবার! বিলাসবহুল হোটেল ছেড়ে কাতারে ছাত্রাবাসে আর্জেন্টিনা দল

কাতারে পৌঁছে গিয়েছেন লিয়নেল মেসিরা। কিন্তু সেখানে বিলাসবহুল হোটেলে থাকবেন না তাঁরা। বৃহস্পতিবার সকালে কাতারে পৌঁছে মেসিরা উঠেছেন ছাত্রাবাসে। বিফ বার্বিকিউ খাওয়ার জন্যই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্য দলের ফুটবলাররা যখন সে দেশের সেরা হোটেলগুলিতে থাকছেন, মেসিরা তখন অন্য মেরুতে। হোটেলের থেকেও ভাল খাবার এই ছাত্রাবাসগুলিতে পাওয়াRead More →

ঐন্দ্রিলার চোখের পাতা নড়ছে না, অঙ্গ সঞ্চালনও নেই, অন্য হাসপাতালের চিকিৎসকদের তলব

রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চোখ খুলছেন না। পুরো অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। বৃহস্পতিবার রাতে এমনটাই জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে। শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত তেমন ভাবে উন্নতি হয়নিRead More →

গরু পাচার-কাণ্ডে আবার লটারির হদিস! এনামুলের নামে ৫০ লক্ষের লটারির খোঁজ পেল সিবিআই

এ বার লটারির হদিস মিলল গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের নামে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এনামুলের নামে ২০১৭ সালে জেতা একটি ৫০ লক্ষ টাকার লটারির খোঁজ পাওয়া গিয়েছে। গরু পাচার মামলার তদন্তে নেমে অভিযুক্ত এনামুলের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছিলেন সিবিআই আধিকারিকরা। আর তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতেRead More →

দরকার ৪ উইকেট, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নজিরের সামনে ভুবনেশ্বর

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ড সিরিজ়‌। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ভারতের সামনে। সেই সিরিজ়েই নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার। আর চারটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি। নিউজ়‌িল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডারRead More →

এ বার অনুব্রত গ্রেফতার ইডির হাতে, সহগলের মতোই দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হতে পারে

গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে এ বার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার আসানসোল সংশোধনাগারে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তৃণমূল নেতাকে ‘সোন অ্যারেস্ট’ করা হয়েছে। যার অর্থ, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতেRead More →

কম সংখ্যার প্রেক্ষাগৃহে চলেও ‘উঁচাই’ ছোঁয়া গেল, এই কৌশলই কি নতুন পথ দেখাবে বলিউডকে?

বামপন্থী আইনজীবীরা চাকরিতে বাধা দিলে এ বার আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাও করা হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের একাংশ। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে সম্প্রতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সেলিংয়ে ডাক পাওয়া রাজু দাস নামে এক চাকরিপ্রার্থী। রাজ্যের বিরোধী দলগুলিRead More →

রোনাল্ডোর পর্তুগালে নায়ক কি একা তিনিই, পড়ে নিন আনন্দবাজার অনলাইনে

ইউরো কাপ (২০১৬), নেশনস লিগ (২০১৯) জিতেছে পর্তুগাল। প্রতিটা বিভাগে প্রতিভাবান ফুটবলার রয়েছে। সেই সঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বড় ম্যাচে যিনি ভয়ঙ্কর হয়ে উঠতে জানেন। একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বয়স তাঁর খেলায় থাবা বসালেও সকলেই জানেন রোনাল্ডো কতটা চিন্তার কারণ হয়ে উঠতে পারেন বাকি দলের জন্য। এ বারেরRead More →

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা এখনও সঙ্কটজনক, রয়েছেন ভেন্টিলেশনেই, কী বলছে হাসপাতাল?

এখনও সঙ্কটজনক পরিস্থিতিতে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভেন্টিলেশন সাপোর্টেই এখনও রয়েছেন তিনি। বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ব্রেন স্ট্রোকেরRead More →

পথকুকুরদের খাওয়ালে বাড়ি নিয়ে যান, বম্বে হাই কোর্টের সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

পথের কুকুরদের যদি খাওয়াতেই হয়, তবে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। অন্য কোথাও খাওয়ানো যাবে না। অন্যথায় করা হবে জরিমানা। পথকুকুরদের খাওয়ানো নিয়ে হওয়া একটি মামলায় অক্টোবর মাসেই এমন নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। অন্যথায় জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বিচারপতিরা। বুধবার সেই রায়ের উপর স্থগিতাদেশRead More →