ওড়িশায় লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে গেল মালগাড়ি! মৃত ৩, আহত ২, বাতিল বেশ কিছু ট্রেন

মালগাড়ি লাইনচ্যুত হয়ে ৩ জনের মৃত্যু হল ওড়িশার কোড়াই স্টেশনে। আহত হয়েছেন ২ জন। সোমবার সকালে সে রাজ্যের জাজপুর জেলার এই স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। সে সময় ভদ্রক থেকে কটকের দিকে যাওয়া মালগাড়িটি লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের উপর উঠে পড়ে।পূর্ব উপকূলীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার ভদ্রক রেল ডিভিশনেরRead More →

ভারতে ফুটবল বিশ্বকাপ দেখতে সমস্যা! বিপাকে মুকেশ অম্বানীর সংস্থা, চাইল ক্ষমা

ফুটবল বিশ্বকাপের প্রথম দিনই সম্প্রচারে সমস্যা ভারতে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সমস্যা হল দর্শকদের। সমালোচনা শুরু হয়েছে মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্সের শাখা জিয়ো সিনেমার। এই পরিস্থিতিতে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে জিয়ো সিনেমা। তারা জানিয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। ভারতে টেলিভিশনে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে রিলায়্যান্সের আরRead More →

টেস্টে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অনুপস্থিতিতে উদ্বিগ্ন শিক্ষকমহল

অতিমারির পরাক্রমে ২০২০ আর ২০২১ সালে বোর্ড পরীক্ষা তো দূরের কথা, স্কুলের টেস্টও হয়নি। এ বার দশম ও দ্বাদশের চূড়ান্তে পরীক্ষার সঙ্গে সঙ্গে তার আগে ওই জোড়া পরীক্ষার আগে টেস্টের গুরুত্ব বেড়েছে। কারণ, করোনার জন্য দেড়-দু’বছর শ্রেণিকক্ষের পাঠ বন্ধ থাকায় শিক্ষার্থীদের কে কতটা বোর্ড পরীক্ষার জন্য তৈরি হতে পেরেছে, তারRead More →

ভয়কে জয় করে ঠাকুমাকে বাঁচায় আট বছরের শিশু, তাকে নিয়ে হয়েছে সিনেমাও

২০১৫ সালের জানুয়ারি। সাত বছর আগে নাগাল্যান্ডের ছোট্ট মেয়ে মোনবেনি ইজুং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে জাতীয় সাহসিকতা পুরস্কার পেয়েছিলেন। ফাইল ছবি। ০২১৭ মোনবেনি জাতীয় সাহসিকতা পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ ভারতীয়। কী কারণে ওই পুরস্কার পেয়েছিল একরত্তি ওই মেয়ে? ফাইল ছবি। ০৩১৭ নাগাল্যান্ডের ওখা জেলার ছোট্ট একটি গ্রাম চৌডি। সেই গ্রামেই মা-বাবা-ঠাকুমাকেRead More →

কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা, পারদ নামবে কবে থেকে? জানিয়ে দিল হাওয়া অফিস

শীতের মু‌খে কলকাতায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। রবিবারের পর সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তার জেরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রবিবারের আগে শনিবারও সর্বনিম্ন তাপমাত্রাRead More →

অপরাজিত শতরান করেও কেন বিরক্ত সূর্যকুমার! ম্যাচের পর কাদের দুষলেন তিনি

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৬৫ রানে হারাল ভারত। হার্দিক পাণ্ড্যদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন সূর্যকুমার যাদব। তাঁর ব্যাট থেকে এল অনবদ্য শতরানের ইনিংস। ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসে মারলেন ১১টি চার এবং সাতটি ছয়। গত এক বছর ধরে দুরন্ত ছন্দে রয়েছেন সূর্যকুমার। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় তিনিই এক নম্বর।Read More →

ঐন্দ্রিলাময় ফেসবুক! প্রার্থনায় কাজ হল না, তাঁর মৃত্যুর পর নীরবতায় এক হল টলিউড

চব্বিশ বছর বয়সে জীবনের কতটুকুই বা দেখা হয়! তবু যেন স্বল্প সময়ে সহস্র জীবন বেঁচে নিলেন ঐন্দ্রিলা শর্মা। লড়ে নিলেন আরও সহস্র লড়াই। ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে হাসপাতাল সূত্রে অভিনেত্রীকে মৃত ঘোষণা করার পর শোকের কালো ছায়া নেমে আসে টলিউডে। গত ১৯ দিন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে যখনRead More →

‘বিরাটকে সরাতে চাইনি, বলির পাঁঠা করা হয়েছে আমাদের’, বোর্ডের দিকে আঙুল চেতন শর্মাদের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার জেরে সরিয়ে দেওয়া হয়েছে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে। ইতিমধ্যেই নতুন কমিটিতে জায়গা পেতে আবেদন করেছেন অনেকে। ঠিক কী কারণে সরানো হয়েছে নির্বাচকদের? বিশ্বকাপের দল নির্বাচনে ব্যর্থতা? একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া? নাকি অন্য কোনও কারণ? পদ যাওয়ার পরে মুখ খুলেছেন এক নির্বাচক। তাঁর অভিযোগ,Read More →

‘ঝুমুর’ থেকে রূপকথার শুরু, জীবনের ‘জিয়নকাঠি’ হারালেন সব্যসাচী

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার বেলা ১টা নাগাদ থমকে গিয়েছে তাঁর লড়াই। এত কম বয়সে ঐন্দ্রিলার এই মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে টালিগঞ্জের স্টুডিয়োপাড়াকে। ছবি: সংগৃহীত ০২২০ ঐন্দ্রিলার জীবনের অধ্যায় সীমিত। মাত্র ২৪টি বসন্ত পেরিয়েছিলেন অভিনেত্রী। আরও অনেকটা পথ চলা বাকি ছিল। তার আগেই মৃত্যুর সঙ্গে লড়াইয়েRead More →

শেষযাত্রায় ঐন্দ্রিলা, কেওড়াতলা শ্মশানে অভিনেত্রীর মরদেহ, শেষ বিদায়ের প্রস্তুতি

১৯ দিনের লড়াইয়ের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয়েছে কুঁদঘাটের বাড়িতে। এর পর টলিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয় শেষ বারের মতো রাখা হবে তাঁর মরদেহ। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য করা হবে। রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটেRead More →