সঙ্গমে নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়, আদতে তা-ও ধর্ষণ! অভিযুক্তের জামিন খারিজ হাই কোর্টে

সঙ্গমে নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়। ১৬ বছরের কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত যুবকের জামিন খারিজ করে এমনটাই মন্তব্য করল দিল্লি হাই কোর্ট। আদালত জানিয়েছে, আইনের চোখে এক জন নাবালিকার সম্মতি গ্রাহ্য হতে পারে না। ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের আগে তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে দেখানোর জন্য অভিযুক্ত যুবক আধার কার্ডে তার জন্মেরRead More →

থমকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! পৃথক উত্তরবঙ্গের দাবিতে ‘রেল রোকো’ কর্মসূচি কেপিপির

পৃথক রাজ্যের দাবিতে আবার উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করল ‘কামতাপুর পিপল্‌স পার্টি’ (কেপিপি)। মঙ্গলবার থমকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়ল মালগাড়িও। ট্রেন চলাচলে বিঘ্নের কারণে প্রবল অসুবিধায় পড়লেন যাত্রীরা। উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কেপিপির আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে আটকেRead More →

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ, পাল্টা বিক্ষোভে নার্সরাও

ছাত্র সংসদ ভোটের দাবিতে রাতভর ঘেরাও কলকাতা মেডিক্যাল কলেজ। কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছেন কলেজের ছাত্রছাত্রীরা। বিক্ষোভে অনড় আন্দোলনকারীরা। পাল্টা বিক্ষোভে শামিল হয়েছেন হাসপাতালের নার্সরাও। নার্সিং সুপারকে ছাড়ার দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালে কর্মরত নার্সরা। বিক্ষোভস্থলে উপস্থিত এক জন নার্স বলেন, ‘‘আমাদের ম্যাডামকে ছেড়ে দিন।Read More →

বুথ, জনজাতি এবং রসকদম্ব, বাংলাকে জানতে নতুন পদক্ষেপ পদ্মের, ঘুঁটি সাজাচ্ছেন শাহরা

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত ভাল ফল করেছিল বিজেপি। অনুমান করা হয়েছিল, গেরুয়া শিবিরের অপ্রতিরোধ্য সংগঠন বঙ্গে সাফল্যের মুখ দেখছে। দু’বছরের মধ্যে সে ধারণা পাল্টে গেল। দেখা গেল, ব্যক্তিগত ভাবে হারলেও সামগ্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য। এক ঝাঁক তৃণমূল নেতা নির্বাচনের আগে আগে বিজেপিতে যেতে শুরু করেছিলেন। নির্বাচনের পরেRead More →

রেডিয়ো জকি হিসাবে জীবন শুরু করেছিলেন! নিজেই জানালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

বাবা ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ছোট থেকে ছেলেরও স্বপ্ন ছিল আইনজীবী হিসাবেই পেশাজীবন শুরু করবেন। স্বপ্ন সত্যি হয়েছে। কিছু দিন আগে বাবা ওয়াইভি চন্দ্রচূড়ের মতোই দেশের প্রধান বিচারপতি হয়েছেন তিনি। তবে তরুণ বয়সের এক অজানা কাহিনির কথা জানালেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। জানালেন তাঁর বয়স যখন কুড়ির কোঠায়, তখনRead More →

বন্ধ ঘরের মধ্যে ড্রাম, তার ভিতর মহিলার দেহাংশ, পুলিশ বলছে, এক বছরের পুরনো

শ্রদ্ধাকাণ্ডের রেশ এখনও কাটেনি। চলছে তদন্ত। তারই মধ্যে শিরোনামে উঠে এল যার সঙ্গে মিল রয়েছে ওই হত্যাকাণ্ডের। তবে ঘটনার বয়স অন্তত এক বছর। বিশাখাপত্তনম পুলিশের ধারণা অন্তত সে রকমই। অন্ধ্রপ্রদেশের একটি বন্ধ ভাড়াবাড়ি থেকে মিলল মহিলার দেহাংশ। ঘরের ভিতর একটি ড্রামে রাখা ছিল সেই দেহাংশ। ভাড়াটে অনেক দিন ধরে ভাড়াRead More →

‘লোভ বা ভয় দেখিয়ে ধর্মান্তরণ সংবিধান বিরোধী এবং গুরুতর বিষয়’, বলল সুপ্রিম কোর্ট

দানের উদ্দেশ্য কখনওই ধর্মান্তরণ হতে পারে না। ধর্মান্তরণ বিরোধী আইন চালুর জন্য কেন্দ্রের পদক্ষেপের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার এ কথা জানাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, জোর করে বা লোভ দেখিয়ে ধর্মান্তরণ সংবিধান বিরোধী। গুজরাত সরকারের তরফে সোমবারRead More →

রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা হল না সুপ্রিম কোর্টে, পরের শুনানি ১৪ ডিসেম্বর

সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানির রায় ঘোষণা হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট বলেছে, ১৪ ডিসেম্বরের মধ্যে মামলার সব পক্ষকে নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দিতে হবে। ডিএ মামলায় হাইRead More →

জরিমানা করা উচিত ছিল, অনুব্রতের মেয়ে সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে ফের দুষলেন বিচারপতি

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে মামলাকারীকে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাই কোর্টে অন্য একটি মামলার শুনানিতে এই কথা বলেন তিনি। আগে এই সুকন্যাকে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলার প্রসঙ্গ তুলে সোমবার তিনি বলেন, ‘‘যে দিনRead More →

সোমে গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, সকালে আমদাবাদে ভোট দেবেন মোদী-শাহ

গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে সোমবার। এই দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে। তার আগে রবিবার আমদাবাদে গিয়ে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফাতেই ভোট দেবেন প্রধানমন্ত্রী ও তাঁর মা। সূত্রের খবর, আমদাবাদে সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁদের ভোট দেওয়ার কথা।Read More →