পর পর ত্রুটি, কোনও বোয়িং ৭৮৭ না-ওড়ানোর পরামর্শ পাইলটদের, প্রতিক্রিয়া জানাল এয়ার ইন্ডিয়া

আবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান! এয়ার ইন্ডিয়ার এই জাতীয় বিমান আর চালানোর পক্ষপাতী নয় বিমানচালকদের সংগঠন ‘দ্য ফেডারেশন অফ ইন্ডিয়াv পাইলট্‌স’ (এফআইপি)। বিমানচালকদের সংস্থার দাবি, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের সঙ্গে সঙ্গে পর পর যে ঘটনাগুলি ঘটছে, তা বিমানসংস্থার ‘দুর্বল পরিষেবা’র দিকেই ইঙ্গিত দেয়। বৃহস্পতিবারRead More →

জ়ুবিনের মূর্তি বসানো নিয়ে কোন্দল তৃণমূলে! কোচবিহারে রবিকে চ্যালেঞ্জও ছুড়ে দিলেন দলীয় কাউন্সিলরদের কেউ কেউ

জ়ুবিন গার্গের মূর্তি বসানো নিয়ে কোন্দল শাসকদল তৃণমূলে। প্রয়াত গায়কের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচবিহার পুরসভার তৃণমূলের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। পুরপ্রধান না-জানিয়ে, বোর্ড বৈঠক না-ডেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই অভিযোগ তুলে তাঁকে চ্যালেঞ্জও ছুড়ে দিলেন দলীয় কাউন্সিলরদের কেউ কেউ। জ়ুবিনের নামে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছিল কোচবিহার পুরসভা।Read More →

আইপিএল নিলামের দিন প্রকাশ্যে, কোন দল কাদের রেখে দিচ্ছে, জানা গেল সেই তালিকা প্রকাশের দিনও

আগামী বছরের আইপিএল নিলামের সম্ভাব্য দিন জানা গেল। সম্ভবত এ বছরের ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে নিলাম হবে। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০টি দলকে জানাতে হবে, তারা কোন ক্রিকেটারদের রেখে দিচ্ছে। ‘ক্রিকবাজ়’ ওয়েব সাইটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ আইপিএলের নিলাম আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে। তারাRead More →

রেগে বিপক্ষ ক্রিকেটারের গলা চেপে ধরেছিলেন, সেই মুশিরের কাছে ক্ষমা চাইলেন পৃথ্বী

পুরনো দলের এক ক্রিকেটারের গলা চেপে ধরেছিলেন আউট হওয়ার পর। সেই ঘটনা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অবশেষে ক্ষমা চাইলেন পৃথ্বী শ। মুশিরের কাছে গিয়েই ক্ষমা চেয়েছেন। বিষয়টি মিটে গিয়েছে বলেই দাবি সংশ্লিষ্ট এক সূত্রের। আর কোনও ঝামেলা নেই দুই ক্রিকেটারের মধ্যে। রঞ্জির আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল মুম্বইRead More →

গাড়ি দুর্ঘটনার পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন, জানালেন ভারতকে হারানো দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটার

নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে শতরান করে জয়ে ফিরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। তবে ভারতের বিরুদ্ধে শূন্য করেছেন। সেই তাজ়মিন ব্রিটস জানালেন, গাড়ি দুর্ঘটনার পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। অনেক কষ্ট, আত্মত্যাগের পর ক্রিকেটে আবার ফিরতে পেরেছেন। অঞ্জুম চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটস বলেছেন, “ক্রিকেটে ফেরা সহজ ছিল না। আমি কয়েক বার আত্মহত্যারRead More →

নীরব প্রস্তুতি সেরে নিয়ে দলকে বাক্‌সংযম-বার্তা পদ্ম নেতৃত্বের, এসআইআর-দ্বন্দ্বে মমতাকে ‘হাতিয়ার’ দিতে চায় না বিজেপি

ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে প্রকাশ্য ‘রাজনৈতিক বিবৃতি’ থেকে বিরত থাকার জন্য রাজ্য বিজেপিকে বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। এসআইআর হলে ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে, তাতে কোন দল সমস্যায় পড়বে, সে সব বিষয়ে বাংলার বিজেপি নেতাদের অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। সে সব মন্তব্য এসআইআর প্রক্রিয়ার ‘পবিত্রতা’কেRead More →

শুভমনদের টেস্টে গ‍্যালারি ফাঁকা, রোহিতের অনুশীলনে হাজির সমর্থকেরা! শর্মার ছক্কায় ভাঙল তাঁরই পাঁচ কোটির গাড়ির কাচ

অস্ট্রেলিয়া সিরিজ়‌ের প্রস্তুতি বেশ ভাল ভাবেই শুরু করে দিলেন রোহিত শর্মা। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে বেশ অনেক ক্ষণ অনুশীলন করলেন তিনি। নিজের ছক্কায় নিজেরই গাড়ির কাচ ভেঙে দিলেন রোহিত। তাঁর অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন প্রচুর সমর্থক। অনেকেই কটাক্ষ করেছেন, দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডি‌জ় টেস্টের থেকে বেশি দর্শক রোহিতের অনুশীলন দেখেছেন। এRead More →

উত্তরে বিক্ষিপ্ত হালকা বর্ষণ, দক্ষিণের পাঁচ জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা, চলবে কত দিন?

উত্তরবঙ্গে দুর্যোগ থেমে গিয়েছে। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। সামনের সপ্তাহে বৃষ্টিও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছেই। শুক্রবার আচমকা তুমুল বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত হয়ে ওঠে কলকাতা, হাওড়া-সহ আশপাশের কয়েক জেলা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন চলবে এই বিক্ষিপ্তRead More →

বিশ্বকাপে আবার বাংলাদেশকে ডোবালেন ব্যাটারেরা, তৃতীয় ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ১০০ রানে হার সুলতানাদের

বিপক্ষকে চাপে ফেলে দিয়েও সুযোগ কাজে লাগাতে না পারার অভ্যাস পিছু ছাড়ছে না বাংলাদেশের। শুক্রবার তৃতীয় ম্যাচে গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে নিউ জ়‌িল্যান্ডের কাছে ১০০ রানে হারল তারা। কম রানের লক্ষ্যমাত্রা হলেও ব্যাটিংয়ে ধসের কারণে হারতে হল তাদের। কেউই সামান্য লড়াইটুকু করতে পারলেন না। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউ জ়‌িল্যান্ড।Read More →

ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া! প্রথম প্রতিক্রিয়া ভেনেজ়ুয়েলার বিরোধী দলনেত্রীর, বললেন, ‘নতুন প্রেরণা’

অন্তত সাতটি যুদ্ধ থামিয়েও এ বছর নোবেল শান্তি পুরস্কার পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দৌড়ে থাকলেও ট্রাম্পকে টপকে নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজ়ুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো। প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সেই ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন। কেন করলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন মারিয়া। পাশাপাশি এ-ও বলেন, ‘‘আমাদের স্বাধীনতাRead More →