ধর্ষণরোধী জুতো বানাল কর্নাটকের দশম শ্রেণির ছাত্রী, কী ভাবে কাজ করে এই জুতো

ধর্ষণ রুখতে পারে এমন জুতো বানিয়ে তাক লাগিয়ে দিলেন কর্নাটকের দশম শ্রেণির ছাত্রী। বিজয়লক্ষ্মী বিরাদর নামে ওই ছাত্রী কর্নাটকের কালবুর্গির একটি স্কুলে পড়ে। তাঁর দাবি, এই জুতো ধর্ষণকারীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে মেয়েদের। কী ভাবে কাজ করবে এই জুতো? বিজয়লক্ষ্মী জানিয়েছে, কোনও ব্যক্তি যদি কোনও মেয়েকে যৌন হেনস্থা করারRead More →

উলটপুরাণ! বললেন সাংবাদিক, শুনলেন মেসি, শেষে চোখ ছলছল লিয়োর

দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। গোল করছেন। গোল করাচ্ছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। স্বপ্নপূরণ করতে বাকি আর একটি ম্যাচ। ফাইনালে নামার আগে আর্জেন্টিনার এক সাংবাদিক দেশের মানুষের হয়ে ধন্যবাদ জানালেন মেসিকে। তিনি আর্জেন্টিনার জনগণের জন্য কী করেছেন, সে কথা মেসিকে বলেছেন সেই সাংবাদিক। আবেগ ধরে রাখতে পারেননি মেসি। চোখ ছলছল করেছেRead More →

চ্যাপলিনের সঙ্গে অপুর আলাপ, ফেলুদার পাশে ফরেস্ট গাম্প, বাংলা ছবি মিশে গেল বিশ্বসিনেমায়

চার্লি চ্যাপলিনের পাশে বসে রয়েছে ‘পথের পাঁচালী’র অপু! ফরেস্ট গাম্পের সঙ্গে একই বেঞ্চে শাল জড়িয়ে বসে ফেলুদা! আর টিফানির সঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছেন বাংলা ছবির মহানায়ক! কলকাতা শহর জুড়ে সাদা-কালো কিছু ছবি। প্রতিটিই চেনা, আবার অচেনাও বটে। চ্যাপলিনের ‘দ্য কিড’ ছবির পোস্টারে বসে আছে ‘পথের পাঁচালী’র অপু। অড্রি হেপবার্নের ‘ব্রেকফাস্টRead More →

গোধরায় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট

গোধরায় সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্তের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ গোধরাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দোষী ফারুককে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে। ১৭ বছর ধরে জেলবন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক, পরিস্থিতি বিবেচনা করে তাঁকে জামিনেRead More →

ভুল তথ্য দিয়েছেন? সংশোধনের সুযোগ পাবেন টেট উত্তীর্ণরা, জানাল পর্ষদ

পর্ষদের কাছে দেওয়া তথ্যে ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ পাবেন প্রাথমিকে যোগ্যতা নির্ধারক টেট পরীক্ষায় উত্তীর্ণরা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, সেই চাকরিপ্রার্থীদের নিয়োগ পর্ব শুরু হয়ে গিয়েছে। এই গোটা প্রক্রিয়া চলাকালীন পর্ষদকে দেওয়া তথ্যে যদিRead More →

বয়ঃসীমা পেরিয়ে গেলেও স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ! প্রশ্নের মুখে ২১ জনের নিয়োগ

স্কুলে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা সরকারি ভাবেই নির্ধারণ করা হয়। তা সত্ত্বেও সেই বয়ঃসীমা পেরিয়ে যাওয়া কিছু প্রার্থীকে নবম-দশম শ্রেণির শিক্ষকপদের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি এই ধরনের অন্তত ২১ জনকে চাকরিও দেওয়া হয়েছে স্কুলে। সিবিআই তাঁদের জিজ্ঞাসাবাদ করবে বলে বুধবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতিRead More →

মরক্কোর স্বপ্নদৌড় শেষ, ফুটবল বিশ্বের ইচ্ছাপূরণ করে কাপযুদ্ধে মেসির বিরুদ্ধে এমবাপে

মরক্কোর স্বপ্নের দৌড় থামিয়ে দিল ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে, বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো ফুটবলের মহাশক্তিধর দেশকে একের পর এক হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছিলেন আশরফ হাকিমি, হাকিম জিয়েচরা। সেই দৌড় থেমে গেল ফ্রান্সের কাছে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ফ্রান্স। গোল করলেন থিয়ো হের্নান্দেস এবংRead More →

গত ৩ বছরে ব্যয় ২ হাজার কোটির বেশি! জম্মু-কাশ্মীরে নিরাপত্তা খাতে কত খরচ, জানাল কেন্দ্র

গত ৩ বছরে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাবদ মোট ২,৮১৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সাংসদ রাজমণি পাটেল রাজ্যসভায় প্রশ্ন রেখেছিলেন, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা খাতে প্রতি বছর কত টাকা খরচ করা হয়? এ ছাড়াও কোন খাতে কত টাকা খরচ করা হয়েছে, সেই বিষয়েওRead More →

২৩৯ জন-সহ এম এইচ ৩৭০ বিমানকে ধ্বংস করেছিলেন চালকেরা! দাবি নয়া ‘প্রমাণে’

৮ বছরেরও বেশি আগে ২৩৯ জনকে নিয়ে চিরতরে হারিয়ে গিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, বোয়িং ৭৭৭ বিমানটিকে ধ্বংস করেছিলেন তাঁর চালকেরাই। ওই বিমানের ধ্বংসাবশেষ থেকে যে নতুন প্রমাণ পাওয়া গিয়েছে, তা পরীক্ষার পর তেমনই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতীকী ছবি। ০২১৬ বোয়িং ৭৭৭ বিমানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনারRead More →

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত ছয়, আহত অন্তত ২১! উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা

উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত আরও ২১ জন। কাকভোরে চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৫০ জনকে নিয়ে লুধিয়ানা থেকে রায়বরেলী যাচ্ছিল একটি বাস। ফিরোজ়াবাদ জেলায় আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর বাসটিকে পিছন থেকে ধাক্কাRead More →