রামদেবের সংস্থা-সহ ১৬টি ভারতীয় ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেপালের

নেপালে কালো তালিকাভুক্ত করা হল ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্য। সেই তালিকায় রয়েছে রামদেবের দিব্যা ফার্মেসি। যারা পতঞ্জলির নামে ওষুধ বিক্রি করে। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে ওই সংস্থাগুলো। তাই তাদের কালো তালিকাভুক্ত করা হল। গত ১৮ ডিসেম্বর নেপালের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’Read More →

চাপে ইউক্রেন, ঘোর যুদ্ধ কিভের আকাশে! আচমকা কেন এমন মরিয়া হয়ে উঠল রাশিয়া

ইউক্রেনের উপর হামলা চালানোর পর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছিলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিভ দখল। কিভ-মস্কো যুদ্ধের এক বছরের দোরগোড়়ায় এসে তেড়েফুঁড়ে নিজেদের চূড়ান্ত লক্ষ্যপূরণে মরিয়া রাশিয়া। এর জন্য নিজেদের রণকৌশলও ইতিমধ্যেই বদলে ফেলেছে মস্কো। ছবি: রয়টার্স। ০২১৮ শুক্রবার ইউক্রেন যুদ্ধের ২৯৫তম দিনে পা দিয়ে কিভেRead More →

করোনার দাপট বাড়ছে চিনে, উদ্বেগ কি ভারতেও? কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে মোদী সরকার

বছর শেষের মুখে করোনাভাইরাস ঘিরে আবার আতঙ্ক বাড়ছে। কোভিড বিধি খানিকটা শিথিল হতেই চিনে নতুন করে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। হাসপাতালে থিকথিকে ভিড়। আগামী দিনে সে দেশে লাফিয়ে বাড়তে পারে সংক্রমণ। এই প্রেক্ষাপটে চিনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের একটি প্যানেল আশ্বাসের সুরে জানিয়েছে যে, চিনের করোনাRead More →

প্রাথমিকে ৩০ হাজারেরও বেশি জনের চাকরি প্রশ্নের মুখে! নম্বর মিলিয়ে দেখার নির্দেশ বিচারপতির

প্রাথমিক স্কুলে ৩০ হাজারেরও বেশি শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে। ওই শিক্ষকদের নিয়ম মেনে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, মামলাকারীদের দেওয়া ১৩৯ জনের নম্বর মিলিয়ে দেখতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী ১০ জানুয়ারি ফের মামলাটি শুনবেন তিনি। প্রাথমিকে চাকরির দাবিতেRead More →

বিশ্বকাপ জিতলেও ফিফাই জানিয়ে দিল সেরা দল নয় আর্জেন্টিনা! তা হলে বিশ্বসেরা কারা?

বিশ্বকাপ জিতলেও ফিফার ক্রমতালিকায় শীর্ষে উঠতে পারছে না আর্জেন্টিনা। ৩ নম্বর জায়গা থেকে এক ধাপ উঠে ২ নম্বর জায়গায় থাকবেন লিয়োনেল মেসিরা। বিশ্বকাপ রানার্স ফ্রান্সও এক ধাপ এগিয়েছে ক্রমতালিকায়। সরকারি ভাবে এই ক্রমতালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার। ফিফা সূত্রে খবর, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েও ফিফার ক্রমতালিকায় শীর্ষ স্থানRead More →

বড় পর্দায় ফেলুদার যে প্রভাব, সেটা টেলিভিশন বা ওটিটি-র পর্দায় হওয়াটা অসম্ভব: সন্দীপ রায়

সন্দীপ: হ্যাঁ এখন তো একটু ব্যস্ত বটেই। শেষ মুহূর্তে পোস্ট প্রোডাকশনের কাজ, আরও নিঁখুত কী ভাবে করা যায়, সব কিছু ঝালিয়ে নেওয়া চলছে। প্রশ্ন: এখন তো ছবি মুক্তির আগে প্রচার একটা মস্ত বড় অংশ। আপনাকেও যুগ‌ের সঙ্গে তাল মেলাতে হচ্ছে? সন্দীপ: হ্যাঁ, এখন তো ছবি একটা পণ্য। তাই প্রচারটা একটা গুরুত্বপূর্ণ অংশ।Read More →

দলের কর্মীকে মারধর! দুবরাজপুরে অনুব্রতের বিরুদ্ধে মামলা, দিল্লি নিয়ে যাওয়া নিয়ে সংশয়ে ইডি

ইডি দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতেই এক দিন পুরনো মামলায় দুবরাজপুর আদালতে তলব করা হল অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার সকালেই অনুব্রতকে নিয়ে দুবরাজপুর আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে মারধর করার অভিযোগ রয়েছে তৃণমূল বীরভূম জেলা সভাপতিরRead More →

ফাইনালে তিন গোল, ট্রফি খুইয়ে তিন শব্দ, বিশ্বকাপের পর প্রথম মুখ খুললেন এমবাপে

বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক। গোটা প্রতিযোগিতায় আটটি গোল। তার পরেও খালি হাতে বিশ্বকাপের মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে! কিলিয়ান এমবাপের থেকে দুঃখী মানুষ এই মুহূর্তে হয়তো পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে মাথা নীচু করে তাঁর হেঁটে বেরিয়ে যাওয়ার দৃশ্য মনে করিয়ে দিয়েছে ১৬ বছর আগের জ়িনেদিন জ়িদানকে। রবিবারRead More →

তাওয়াংয়ের সংঘর্ষের পর তিব্বতের ঘাঁটিতে বাড়ছে চিনা যুদ্ধবিমান, ড্রোন! দেখাল উপগ্রহচিত্র

আকাশসীমা লঙ্ঘনের ‘অবাঞ্ছিত ঘটনা’ অভিযোগ তোলা হয়নি এখনও। তবে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) গত ৯ ডিসেম্বরের রাতের সংঘর্ষের পরে চিন অধিকৃত তিব্বতে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র যুদ্ধবিমান এবং ড্রোনের আনাগোনা বেড়ে গিয়েছে হঠাৎ করে। গত কয়েক দিন ধরেই প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনার বিভিন্ন সূত্রে চিনা বিমানবাহিনীর ‘তৎপরতার’ খবরRead More →

১২ দিনের অনশন তুলে নিলেন মেডিক্যালের পড়ুয়ারা! ঘোষণা, নিজেরাই করাবেন নির্বাচন

টানা ২৬৪ ঘণ্টার অনশন। ১২ দিনের মাথায় সেই অনশন ভাঙলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। যে নির্বাচনের দাবিতে অনশনে বসেছিলেন তাঁরা, সে প্রসঙ্গে পড়ুয়ারা জানিয়েছেন, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করিয়ে নেবেন। ২২ তারিখ হবে সেই নির্বাচন। যদিও ওই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার মিছিল করেন মেডিক্যালRead More →